শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে সেটি হচ্ছে জলোচ্ছ্বাস।ঘূর্ণিঝড় যখন প্রবলবেগে স্থলভাগের দিকে ধেয়ে আসে, তখন সমুদ্রের পানি ফুলে ওঠে ঝড়ের সাথে স্থলভাগে আঘাত হানে। ভূমিকম্পের ফলেও জলোচ্ছ্বাস হতে পারে। তখন তাকে সুনামি বলে। জলোচ্ছ্বাস হলে পানির উচ্চতা ১২ ফুট পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড়ের ফলে যে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয় জলোচ্ছ্বাস তা ভাসিয়ে নিয়ে যায়।জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড়, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ প্রতিবছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে। জলোচ্ছ্বাস ঘরবাড়ি, দোকান ভাসিয়ে নিয়ে যায়। এসব প্রাকৃতিক দুর্যোগ হওয়ার, অন্যতম কারণ হলো আমাদের দেশের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক বাস্তবতার কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বসবাস করতে হয়। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে? ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘূর্ণিঝড়ের ফলে সমুদ্রের পানি ফুলে ওঠে উপকূল-তীরবর্তী অঞ্চল ভেসে গেছে। সেখানকার ঘরবাড়ি, দোকান, রাস্তা, বৈদ্যুতিক সংযোগ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রেডিওতে আগেই সতর্ক সংকেত দেওয়ার ফলে প্রাণহানি না ঘটলেও পরবর্তীতে খাদ্যাভাব ও বিশুদ্ধ পানির অভাবে জনজীবনে দুর্ভোগের শেষ নেই।

Dhaka · 2017

উত্তর

দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থার সৃষ্টি হয় তাকে খরা বলে।

উত্তর

ক্রমবর্ধমান জনসংখ্যা পরিবেশ দূষণের অন্যতম বিষয়টি যথার্থ। কারণ- ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধিতে প্রাকৃতিক ভারসাম্যহীনতা ও পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করে। বর্ধিত জনসংখ্যার প্রয়োজনে বনজঙ্গল, গাছপালা কেটে চাষের জমি তৈরি করা হয় বা বসতবাড়ি নির্মাণ করা হয়। গাছপালা কাটার ফলে বৃষ্টিপাত কর্মে যায়, খরার প্রকোপ বৃদ্ধি পায়। অধিক জনসংখ্যা পরিবেশের ওপর অধিক চাপ সৃষ্টি করছে। জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য, বাসস্থান, যানবাহন, শিল্পকারখানা সবকিছুর চাহিদা বৃদ্ধি পায়। অধিক খাদ্য উৎপাদন করতে অধিক কীটনাশক ও সার ব্যবহার, ভূগর্ভের পানি উত্তোলনের ফলে মাটি দূষণ হচ্ছে।

উত্তর

উদ্দীপকে যে ধরনের প্রাকৃতিক দুর্যোগের কথা বলা হয়েছে সেটি হচ্ছে জলোচ্ছ্বাস।ঘূর্ণিঝড় যখন প্রবলবেগে স্থলভাগের দিকে ধেয়ে আসে, তখন সমুদ্রের পানি ফুলে ওঠে ঝড়ের সাথে স্থলভাগে আঘাত হানে। ভূমিকম্পের ফলেও জলোচ্ছ্বাস হতে পারে। তখন তাকে সুনামি বলে। জলোচ্ছ্বাস হলে পানির উচ্চতা ১২ ফুট পর্যন্ত উঠতে পারে। ঘূর্ণিঝড়ের ফলে যে ধ্বংসযজ্ঞের সৃষ্টি হয় জলোচ্ছ্বাস তা ভাসিয়ে নিয়ে যায়।জলোচ্ছ্বাসের ঘূর্ণিঝড়, বন্যা প্রভৃতি প্রাকৃতিক দুর্যোগ প্রতিবছরই আমাদের জীবন, সম্পদ ও পরিবেশের বিপুল ক্ষতিসাধন করে। জলোচ্ছ্বাস ঘরবাড়ি, দোকান ভাসিয়ে নিয়ে যায়। এসব প্রাকৃতিক দুর্যোগ হওয়ার, অন্যতম কারণ হলো আমাদের দেশের ভৌগোলিক অবস্থান। ভৌগোলিক বাস্তবতার কারণে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যেই বসবাস করতে হয়। প্রাকৃতিক দুর্যোগ আকস্মিকভাবে ঘটে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত উপকূল অঞ্চলের দুর্যোগ-পূর্ববর্তী ও দুর্যোগ- পরবর্তী সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দুর্যোগের ক্ষয়ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব।দুর্যোগের পূর্বপ্রস্তুতি হিসেবে রেডিও, টেলিভিশন ও স্থানীয়ভাবে মাইক ব্যবহার করে দুর্যোগের পূর্বাভাস জানিয়ে দেওয়া। জনগণকে- আশ্রয়কেন্দ্রে আসতে উদ্বুদ্ধ করা, ঝুঁকিপূর্ণ এলাকায় শুকনা খাবার, পানি, মোম, দিয়াশলাই ইত্যাদি নিরাপদভাবে সংরক্ষণের জন্য তথ্য' প্রদান করা। দুর্যোগ প্রতিরোধের জন্য টেকসই ঘরবাড়ি, ব্রিজ, বাঁধ, আশ্রয়কেন্দ্র নির্মাণ করা ইত্যাদি। দুর্যোগ-পরবর্তী সময়ে 'সঠিক ব্যবস্থাপনা গ্রহণ করে জনগণকে উদ্ধার করা, ত্রাণ পৌঁছানো, আহতদের চিকিৎসাসেবা প্রদান করা, অবকাঠামো উন্নয়ন, বিভিন্ন রোগের উপদ্রব থেকে জনগণকে রক্ষা করা, দুর্যোগ-পরবর্তী অবস্থা মোকাবিলায় সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দুর্গতদের মাঝে বিশুদ্ধ পানি সরবরাহ করতে হবে।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।