শেয়ারFacebookWhatsApp

দুর্যোগ কাকে বলে?

উত্তর: প্রাকৃতি বা মানবসৃষ্ট কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলে এবং পরিবেশে ভারসাম্য নষ্ট হলে তাকে দুর্যোগ বলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

দুর্যোগ কাকে বলে?

উদ্দীপক

প্রাকৃতিক দুর্যোগের ফলে প্রতিবছর আমাদের জান ও মালের অনেক ক্ষতি সাধন হয়। মূলত পরিবেশ দূষণই এর প্রধান কারণ। মানুষ বিভিন্নভাবে পরিবেশ দূষণ করছে। শুধু সরকার নয় জনগণকেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় এগিয়ে আসতে হবে।

Comilla · 2019

উত্তর

প্রাকৃতি বা মানবসৃষ্ট কারণে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হলে এবং পরিবেশে ভারসাম্য নষ্ট হলে তাকে দুর্যোগ বলে।

উত্তর

উচ্চ শব্দে মাইক বাজানো শব্দ দূষণের অন্তর্ভুক্ত। বিভিন্ন অনুষ্ঠান, মিটিং মিছিলে উচ্চ শব্দে মাইক বাজানো হয়ে থাকে; যা শব্দ দূষণের অন্যতম প্রধান কারণ। শব্দের তীব্রতা বেড়ে গেলে মানুষের জন্য বিরক্তিকর পরিবেশের সৃষ্টি হয়। এ তীব্র শব্দ অসহনীয় পর্যায়ে মানুষের শরীরবৃত্তীয় ক্ষতিসাধন করে। এমন কি মানুষের শ্রবণ শক্তি হ্রাস করে।

উত্তর

পরিবেশ দূষণের নানাবিধ কারণ রয়েছে।মানুষ জীবনযাত্রাকে সহজ ও আরামদায়ক করার জন্য নিজের সুবিধামতো ও অপরিকল্পিতভাবে বহুমল ভরন নির্মাণ, ভূগর্ভের পানি উত্তোলন ও শিল্পকারখানা তৈরি করছে, বিভিন্ন বৈদ্দ্যুতিক যন্ত্রপাতি ব্যবহার করছে, যা পক্ষান্তরে পরিবেশ দূষণের কারণ হয়ে জনজীবনে দুভোর্গ ডেকে আনছে। ক্রমাগত জনসংখ্যা বৃদ্ধিতে প্রাকৃতিক ভারসাম্যহীনতা ও পরিবেশ দূষণ মারাত্মক আকার ধারণ করছে। বর্ধিত জনসংখ্যার প্রয়োজনে বনজঙ্গল, গাছপালা কেটে বসতবাড়ি, চাষের জমি তৈরি করা হয়। গাছপালা কাটার ফলে বৃষ্টিপাত কমে যায়, খরার প্রকোপ বৃদ্ধি পায়। তাছাড়া জনসংখ্যা বৃদ্ধিতে বাসস্থান, যানবাহন, শিল্পকারখানা সবকিছুর চাহিদা বৃদ্ধি পায়। সেই সাথে বৃদ্ধি পায় বিভিন্ন ধরনের দূষণ। অপরিকল্পিত নগরায়ণ ও শিল্পায়নের ফলে পরিবশেদূষণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। আবার নদীর পানিতে কলকারখানার আবর্জনা মিশে নদীর পানি দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের আরেকটি অন্যতম কারণ হলো বনজ সম্পদ ধ্বংস। নগরায়ন, শিল্পায়ন, জ্বালানি সংগ্রহ ও কৃষিকাজ সম্প্রসারণে প্রতিনিয়ত বনজ সম্পদ ধ্বংস হচ্ছে। ফলে ভূমিক্ষয় হয়ে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এছাড়া নদী-নালা, খাল-বিল ভরাট, কোনো নিয়মনীতি ছাড়াই ইটভাটা গড়ে তোলা, অচল ও অধিক যানবাহন ব্যবস্থা, অপরিকল্পিতভাবে রাসায়নিক সার ও কীটনাঙ্ক ব্যবহার প্রভৃতি মারাত্মকভাবে পরিবেশকে দূষিত করছে।

উত্তর

দুর্যোগ প্রস্তুতি হচ্ছে এমন কিছু পদক্ষেপ যেখানে কোনো দুর্ঘটনার ভয়াবহতা সচেতনতাভাবে মোকাবিলা করার লক্ষ্যে মানসিক, শারীরিক, সাংগঠনিক, আর্থিক ও প্রশাসনিকভাবে সতর্কতার সঙ্গে তৈরি থাকা। এক্ষেত্রে আমি মনে করি, শুধু সরকার নয় জনগণকেও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় এগিয়ে আসতে হবে। দুর্যোগকালীন কিছু সতর্কতা অবলম্বন করলে দুযোর্গের ক্ষয়ক্ষতি কিছুটা কমিয়ে আনা সম্ভব। ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাবার সঙ্গে সঙ্গে খাবার পানি কলসিতে ভরে ভালো করে ঢেকে দিয়ে পলিথিন দিয়ে বেঁধে এবং সেই সাথে কিছু শুকনো খাবার যেমন চিড়া, মুড়ি, গুড় একটি পাত্রে ভরে ভালো করে পলিথিন বা প্লাস্টিক ব্যাগে মুড়ে মাটির নিচে পুতে রাখতে হবে। বন্যা শুরু হলে নিয়মিতভাবে বছরের যে সময় ঘূর্ণিঝড় হওয়ার আশঙ্কা থাকে সে সময় পানি বাড়া বা কমা পর্যবেক্ষণ কিংবা এ সম্পর্কে খোঁজ-খবর রাখতে হবে। গবাদি পশুর নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। বন্যার পানিতে বাড়িঘর ডোবার পূর্বে খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে ফেলতে হবে। বাড়িঘর ডুবে গেলে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিতে হবে। ভূমিকম্প হলে তাড়াহুড়া না করে দরজার চৌকাঠের নিচে, টেবিল বা খাটের নিচে ঢুকতে হবে। পরে আস্তে ধীরে বের হতে হবে। দুর্যোগকালীন সময়ে বিভিন্ন রোগব্যাধি বিশেষ করে ডায়রিয়ার প্রকোপ সর্ম্পকে সর্তক থাকতে হবে। আশ্রয়কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে সামাজিকভাবে উদ্দ্যোগী হতে হবে। সর্বোপরি, সকলে মিলে দুর্যোগ মোকাবিলা করতে হবে। নিজের সুযোগ, সুবিধাকে বড় করে না দেখে সবার প্রতি সহানুভূতিশীল ও মানবিক আচরণ করতে হবে।
HSCHome Science 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।