আর্জিনা বেগমের পরিবার কোনো সমস্যায় না পড়ার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: আর্জিনা বেগম একটি কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে দুর্যোগকালীন সতর্কতা এবং দুর্যোগ পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে জ্ঞানলাভ করে। এজন্য তার পরিবার হঠাৎ জলোচ্ছ্বাসের কারণে কোনো সমস্যায় পড়েনি। আর্জিনা বেগম তার অর্জিত জ্ঞানের মাধ্যমে জলোচ্ছ্বাসের সময় কতকগুলো পদক্ষেপ গ্রহণ করে। যেমন- ১. বিশুদ্ধ পানি ও শুকনা খাবার সঙ্গে নেয়, ২. জলোচ্ছ্বাসের পানি বাড়া বা কমার খোঁজ রাখে, ৩. গবাদি পশু নিরাপদ আশ্রয়ে নিয়ে যায়, ৪. শিশুদের প্রতি বিশেষ খেয়াল রাখে এবং ৫. দুর্যোগকালীন বিভিন্ন রোগব্যাধির ব্যাপারে সতর্ক থাকে। এছাড়া সে জলোচ্ছ্বাস শেষে দ্রুত আশ্রয়কেন্দ্র থেকে বাড়ি ফিরে আসে এবং ঘরবাড়ি পরিষ্কার ও মেরামত করে বাসযোগ্য করে তোলে। পাশাপাশি সংক্রমণ জাতীয় রোগের ব্যাপারে সতর্ক থাকে। এসব কারণে আর্জিনা বেগমের পরিবারের কোনো সমস্যা হয়নি।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
আর্জিনা বেগমের পরিবার কোনো সমস্যায় না পড়ার কারণ ব্যাখ্যা কর।
উদ্দীপক
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, রংপুর · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর