শেয়ারFacebookWhatsApp

বাগানের জন্য কোন মাটি সবচেয়ে ভালো?

উত্তর: বাগানের জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

বাগানের জন্য কোন মাটি সবচেয়ে ভালো?

উদ্দীপক

কামাল সাহেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। অবসর সময়ে যথাযথভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে তিনি তার বাড়ির ছাদেই গড়ে তুলেছেন সবজির বাগান। লাউ, পুঁই, টমেটো ইত্যাদি নানা ধরনের সবজি রয়েছে তার সবজি বাগানে। তিনি সেগুলোর পরিপূর্ণ যত্ন ও পরিচর্যা করেন।

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

বাগানের জন্য দোআঁশ মাটি সবচেয়ে ভালো।

উত্তর

কোনো কিছু তৈরি করার পূর্বে যে নমুনা তৈরি করা হয় তাই নকশা পরিকল্পনা। বাড়ি তৈরির সময় বাড়ির নকশা পরিকল্পনা করা হয়। বাড়ির আঙিনা ও এর ব্যবহার সম্পর্কে বাড়ির নকশা পরিকল্পনা করার সময়ই নির্ধারণ করতে হয়।

উত্তর

কামাল সাহেব তার ছাদে সবজির বাগান করার মাধ্যমে ছাদের যথাযথ ব্যবহার করেছেন।নিজের বসবাসের জায়গাটিকে একটু পরিকল্পনা করে ব্যবহার করতে পারলেই এর উপযোগিতা বৃদ্ধি করা যায়। শহরের বাড়িতে ছাদ হলো উন্মুক্ত স্থান। ছাদে পরিকল্পনা করে সবজি ও ফলের বাগান করার মাধ্যমে ছাদের জায়গা যথাযথ ব্যবহার করা যায়। উদ্দীপকের কামাল সাহেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি তার অবসর সময়কে কাজে লাগানোর জন্য বাসার ছাদেই গড়ে তুলেছেন সবজির বাগান। লাউ, পুঁইশাক, টমেটো ইত্যাদি নানা ধরনের সবজি রয়েছে তার বাগানে। তিনি এগুলোর পরিপূর্ণ যত্ন ও পরিচর্যাও করেন। শহরের বাড়িতে ছাদই হলো উন্মুক্ত স্থান যেখানে সবজি ও ফলের বাগান করা যায়। ছাদে যেসব সবজি লাগানো যায় তার মধ্যে রয়েছে লাউ, শিম, ঝিঙে, কুমড়া, পুঁই, শসা, করলা ইত্যাদি। মরিচ, লেবু, টমেটো, বেগুন ইত্যাদি গুল্মগাছও লাগানো যায়। এতে করে ছাদের সৌন্দর্য বৃদ্ধি করার পাশাপাশি বাড়িকে উৎপাদন কেন্দ্রেও পরিণত করা যায়। উদ্দীপকের কামাল সাহেবও তার ছাদে সবজির বাগান গড়ে তুলেছেন এবং সেগুলোকে যত্নও করেছেন। এভাবেই তিনি তার ছাদের যথাযথ ব্যবস্থা নিশ্চিত করেছেন।

উত্তর

কামাল সাহেবের মতো যদি সবাই অবসর সময়কে কাজে লাগিয়ে শহরের বাড়ির ছাদের যথাযথ ব্যবহার করে তবেই সবুজের বিপ্লব ঘটানো সম্ভব।প্রতিটি বাড়ি বা ভবনকে সবুজ বনায়নের মাধ্যমে পরিবেশবান্ধব ও নান্দনিক করে তোলা যায়। কিন্তু এর জন্য প্রয়োজন ইচ্ছাশক্তি ও উদ্যোগ গ্রহণ। শহরের বাড়িতে ছাদই হলো উন্মুক্ত স্থান এবং এর যথাযথ ব্যবহারের মাধ্যমেই সবুজের বিপ্লব ঘটানো যায়। উদ্দীপকের কামাল সাহেব অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি তার অবসর সময়কে যথাযথভাবে কাজে লাগানোর উদ্দেশ্যে ছাদেই গড়ে তুলেছেন সবজির বাগান। লাউ, পুঁই, টমেটো ইত্যাদি নানা ধরনের সবজি রয়েছে তার সবজি বাগানে। তিনি সেগুলোর যত্ন ও পরিচর্যা করেন। তার ছাদেই তিনি সূচনা করেছেন সবুজের বিপ্লবের। শহরের প্রতিটি বাড়ির ছাদকে যদি এমনভাবে ব্যবহার করা যায় তবে সবুজের বিপ্লব ঘটানো সম্ভব। নিজের উৎপাদিত সবজি একদিকে যেমন তৃপ্তি দেবে তেমনি অর্থের সাশ্রয়ও হবে। অবসর সময়কে সুষ্ঠুভাবে কাজে লাগানোর এটি একটি সুবর্ণ সুযোগ। এছাড়াও পরিবারের সবাই মিলে যদি কাজ করা যায় তবে সবার মাঝে মধুর সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপকের কামাল সাহেব তার অবসর সময়কে যথাযথভাবে কাজে লাগিয়ে সবুজ বনায়নের অংশীদার হয়েছেন। তার মতো করে সবাই যদি নিজেদের অবসর সময়কে কাজে লাগিয়ে বাড়ির ছাদের যথাযথ ব্যবহার করেন তবেই সম্ভব সবুজের বিপ্লব ঘটানো।তাই 'সার্বিক দিক বিবেচনা শেষে বলা যায় যে, প্রশ্নের মন্তব্যটি যথার্থ।
HSCHome Science 1st Paperরাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।