উদ্দীপকের কবিরের কেনা সামগ্রী দিয়ে আলমের মতো বাড়ি তৈরি করা সম্ভব নয় বলে আমি মনে করি।উদ্দীপকে দেখা যায়, আলমের দোতলা বাড়ি দেখে কবির ঠিক করল সেও এমন একটি বাড়ি তৈরি করবে। তাই সে টিন, টাইলস, কাঠ, বাঁশ কিনে আনল। কবিরের কেনা নির্মাণসামগ্রী দিয়ে সাধারণত টিনের ঘর তৈরি করা হয়, দোতলা বাড়ি নয়। টিন দ্বারা ঘরের চাল, দেয়াল বা বাড়ির চারপাশের দেয়াল দেওয়া হয়। বাঁশ ঘরের খুঁটি, চালা ও বেড়া নির্মাণে ব্যবহৃত হয়। দরজা, জানালাতে কাঠ এবং ঘরের মেঝে, দেয়াল, সিঁড়িতে টাইলস ব্যবহার করা হয়। অন্যদিকে আমরা জানি, আধুনিক যেকোনো পাকা বাড়ি নির্মাণের মূল উপাদান হলো ইট, সিমেন্ট, বালি, লোহা, পাথর প্রভৃতি। যা ছাড়া দোতলা বাড়ি তৈরি অসম্ভব। সিমেন্ট, বালু, খোয়া ও পানি সহযোগে তৈরি হয় কংক্রিট। একের পর এক ইটের গাঁথুনিতে কংক্রিট দিয়ে বানানো হয় বাড়ি। বালু কংক্রিট তৈরিতে ব্যবহৃত একটি উল্লেখযোগ্য নির্মাণসামগ্রী। মোটা, মিহি ও ভিটি এ তিন প্রকার বালির মধ্যে মোটা বালিতে কংক্রিট ভালো হয়। মিহি বালি দ্বারা প্লাস্টারের কাজ চলে। তবে ভিটি বালি শুধু জমি ভরাট করার কাজে ব্যবহৃত হয়। লোহা বাড়ির ভিত্তি বা ফাউন্ডেশন, ছাদ, দরজা, জানালা, বারান্দার রেলিং-এ ব্যবহৃত হয়। লোহা ও কংক্রিটের ঢালাইয়ে বাড়ির ভিত, ছাদ, পিলার মজবুত হয়। বাড়ি নির্মাণের কাজে লোহা মোটামুটিভাবে সোজা ও অবিকৃত হতে হবে। পাথরও বাড়ি নির্মাণে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।উপরিউক্ত আলোচনায় স্পষ্ট প্রতীয়মান হয়, কবিরের কেনা নির্মাণসামগ্রী দিয়ে দোতলা বাড়ি বানানো সম্ভব নয়।"