শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের স্বর্ণালী বেগমের উক্তিটি মূল্যায়ন কর।

উত্তর: উদ্দীপকের স্বর্ণালী বেগমের উক্তিটি হলো, গৃহকে আকর্ষণীয় করে তুলতে শিল্পনীতি অনুসরণ করতে হয়। তার এ উক্তিটি যথাথ ও সঠিক। গৃহকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রথমত গৃহ উপযোগী আসবাবপত্র নির্বাচন করতে হয়। অতঃপর এসব আসবাবপত্র শিল্পনীতি অনুসরণ করে বিন্যাস করতে হবে। শিল্পনীতি অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো- ১. সমানুপাত, ২. ভারসাম্য, ৩. সামঞ্জস্য, ৪. ছন্দ ও ৫. প্রাধান্য। এগুলোর প্রয়োগনীতি অনুসরণের ওপর গৃহের সৌন্দর্য নির্ভর করে। যেমন-১. সমানুপাত: দুটি জিনিসের পারস্পরিক মিত্রতা বা মিলনের নামই সমতা। আসবাব বিন্যাসে ঘরের আকৃতির সাথে আসবাবপত্রের আকার এবং আসবাবপত্রের পরস্পরের আকৃতির অনুপাত ঠিক রাখতে হবে।২. ভারসাম্য: আসবাবপত্র বিন্যাসে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন আছে। কক্ষের একদিকের সঙ্গে অন্যদিকের আসবাবপত্রের মাঝখানের ও কর্নারের আসবাবপত্রের মধ্যে ভারসাম্য রাখতে হবে।৩. সামঞ্জস্য: সবার সাথে সবার মিত্রতাকেই সামঞ্জস্য বলে। ঘরে কেবল দামি আসবাব, চিত্রকর্ম, শো-পিস থাকলেই হবে না। সবকিছুর সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে।৪. ছন্দ: আসবাব বিন্যাসে শিল্পনীতি ছন্দের প্রয়োগ 'করা হলে গৃহসজ্জায় আরও নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়।৫. প্রাধান্য: আসবাববিন্যাসের অন্যতম নীতি হলো প্রাধান্য। বসার ঘরে সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুলের সমারোহ, খাবার ঘরে টেবিলে বিভিন্ন ফলের সমারোহ, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে প্রাধান্য সৃষ্টি করা যায়।সুতরং বলা যায়, স্বর্ণালী বেগমের উক্তিটি সম্পূর্ণরূপে সঠিক।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের স্বর্ণালী বেগমের উক্তিটি মূল্যায়ন কর।

উদ্দীপক

স্বর্ণালী ও রূপম নতুন বিবাহিত দম্পতি। স্বর্ণালী নতুন গৃহের বিভিন্ন কক্ষকে সুন্দর করে সাজান। তিনি বসার ঘরকে আকর্ষণীয় করার জন্য। একটি আসবাবের মাধ্যমে প্রাধান্য সৃষ্টি করেন। তিনি শয়নকক্ষের দেয়ালে পারিবারিক ছবির মাধ্যমে নান্দনিকতার সৃষ্টি করেন। তার বান্ধবী রুমা বেড়াতে এসে খুব প্রশংসা করলেন। স্বর্ণালী তাকে বলেন, "গৃহকে আকর্ষণীয় করে তুলতে শিল্পনীতি অনুসরণ করতে হয়।"

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা · 2023

উত্তর

সমতা দুই ধরনের। যথা- ১. প্রত্যক্ষ সমতা ও ২. অপ্রত্যক্ষ সমতা।

উত্তর

আসবাবপত্র বিন্যাসে ভারসাম্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। কেননা আসবাবপত্র বিন্যাসে ভারসাম্য বজায় না রাখলে ঘরের সৌন্দর্যহানি হয়। সহজে কাজ করতে অসুবিধা হয়। এজন্য কক্ষের একদিকের সঙ্গে অন্যদিকের আসবাবপত্রের মাঝখানের ও কর্নারের আসবাবপত্রের মধ্যে ভারসাম্য রাখতে হবে। ঘরের একদিকে বেশি অন্যদিকে কম আসবাব সংস্থাপন করলে ভারসাম্য রক্ষা হয় না। একটি কক্ষের দুই দিকের আসবাবের গুরুত্ব সমান হলে তাকে প্রত্যক্ষ ভারসাম্য রক্ষা হয়।

উত্তর

উদ্দীপকে স্বর্ণালী বসার ঘরকে আকর্ষণীয় করে তুলতে গৃহসজ্জায় শিল্পের প্রাধান্য নীতিটি অনুসরণ করেন।স্বর্ণালী তার বসার ঘরে একটি আসবাবের মাধ্যমে প্রাধান্য সৃষ্টি করেন। অর্থাৎ স্বর্ণালী অলংকারিক শিল্পের মূলনীতির প্রাধান্য নীতিটি অনুসরণের মাধ্যমে গৃহকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলেন। আসবাববিন্যাস ও গৃহসজ্জার অন্যতম মূলনীতি হলো প্রাধান্য। গৃহে প্রতিটি কক্ষে এক একটি জিনিসের প্রতি প্রাধান্য দেওয়া উচিত। যে বস্তুকে বিশেষ প্রাধান্য দেওয়া হবে তাকে এমনভাবে রাখতে হবে যে সবার দৃষ্টি প্রথমেই সেখানে পড়ে। অর্থাৎ ওই বস্তু সবার দৃষ্টিকে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করবে। বসার ঘরে তাজা ফুল কিংবা অ্যাকুরিয়াম কিংবা একটি তৈলচিত্র, খাবার ঘরে টেবিলে বিভিন্ন ফলের সমাবেশ কিংবা ফলের চিত্র, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজালে প্রথমেই দৃষ্টি আকর্ষণ করবে।অতএব বলা যায়, স্বর্ণালী অলংকারিক শিল্পের মূলনীতির প্রাধান্য (Emphasis) নীতিটি অনুসরণের মাধ্যমে গৃহকে আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তোলেন। ফলে সহজেই বসার কক্ষটি আকর্ষণীয় ও সুন্দর হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকের স্বর্ণালী বেগমের উক্তিটি হলো, গৃহকে আকর্ষণীয় করে তুলতে শিল্পনীতি অনুসরণ করতে হয়। তার এ উক্তিটি যথাথ ও সঠিক। গৃহকে আকর্ষণীয় করে তোলার জন্য প্রথমত গৃহ উপযোগী আসবাবপত্র নির্বাচন করতে হয়। অতঃপর এসব আসবাবপত্র শিল্পনীতি অনুসরণ করে বিন্যাস করতে হবে। শিল্পনীতি অন্তর্ভুক্ত বিষয়গুলো হলো- ১. সমানুপাত, ২. ভারসাম্য, ৩. সামঞ্জস্য, ৪. ছন্দ ও ৫. প্রাধান্য। এগুলোর প্রয়োগনীতি অনুসরণের ওপর গৃহের সৌন্দর্য নির্ভর করে। যেমন-১. সমানুপাত: দুটি জিনিসের পারস্পরিক মিত্রতা বা মিলনের নামই সমতা। আসবাব বিন্যাসে ঘরের আকৃতির সাথে আসবাবপত্রের আকার এবং আসবাবপত্রের পরস্পরের আকৃতির অনুপাত ঠিক রাখতে হবে।২. ভারসাম্য: আসবাবপত্র বিন্যাসে ভারসাম্য বজায় রাখার প্রয়োজন আছে। কক্ষের একদিকের সঙ্গে অন্যদিকের আসবাবপত্রের মাঝখানের ও কর্নারের আসবাবপত্রের মধ্যে ভারসাম্য রাখতে হবে।৩. সামঞ্জস্য: সবার সাথে সবার মিত্রতাকেই সামঞ্জস্য বলে। ঘরে কেবল দামি আসবাব, চিত্রকর্ম, শো-পিস থাকলেই হবে না। সবকিছুর সাথে একটা সামঞ্জস্য থাকতে হবে।৪. ছন্দ: আসবাব বিন্যাসে শিল্পনীতি ছন্দের প্রয়োগ 'করা হলে গৃহসজ্জায় আরও নান্দনিক পরিবেশের সৃষ্টি হয়।৫. প্রাধান্য: আসবাববিন্যাসের অন্যতম নীতি হলো প্রাধান্য। বসার ঘরে সুদৃশ্য সেন্টার টেবিলে ফুলদানিতে তাজা ফুলের সমারোহ, খাবার ঘরে টেবিলে বিভিন্ন ফলের সমারোহ, শোবার ঘরে সুদৃশ্য আসবাব বা কার্পেট ইত্যাদি দিয়ে ঘর সাজিয়ে প্রাধান্য সৃষ্টি করা যায়।সুতরং বলা যায়, স্বর্ণালী বেগমের উক্তিটি সম্পূর্ণরূপে সঠিক।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

উদ্দীপকের স্বর্ণালী বেগমের উক্তিটি মূল্যায়ন কর। | Prosthuti