রিফাত তার আসবাবপত্রের যত্ন কিভাবে নিবে বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের রিফাত তার বাসায় কাঠের আসবাবপত্র ব্যবহার করে।সাধারণত কাঠের আসবাবপত্র তৈরি করতে সাবধানতা অবলম্বন করতে হয়, যাতে কাঠগুলো পাকা, সরস ও নিখুঁত হয়। সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণের ওপর কাঠের আসবাবপত্র নির্ভর করে। নিম্নলিখিত উপায়ে রিফাত তার আসবাবপত্রের যত্ন নিতে পারে বলে আমি মনে করি-⦿ কাঠের আসবাবপত্রের যত্ন প্রতিদিন নিতে হবে। এগুলো কখনও ভেজা কাপড় বা ঐ জাতীয় কোনো জিনিস দিয়ে পরিষ্কার করা উচিত নয়। শুকনো কাপড়, তোয়ালে পালকপত্র দিয়ে কাঠের আসবাবপত্রের ধুলা পরিষ্কার করতে হবে।⦿ যেখানে কাঠের খোদাই করা নকশা আছে সেসব জায়গায় পাতলা কাপড় ছোট ছোট কাঠের মাথায় বেঁধে নকশার ভেতরের ধুলা-ময়লা পরিষ্কার করতে হবে। অথবা অন্য কোনো নরম বস্তু দিয়েও পরিষ্কার করা যেতে পারে।⦿ কাটের আসবাবপত্রের উপর ফুলদানি, পানির গ্লাস ইত্যাদি রাখার সময় নিচে ম্যাট ও অয়েলক্লথ ব্যবহার করতে হবে।⦿ কোনো জায়গায় ভেঙে গেলে, জোড়া ফাঁকা হয়ে গেলে অথবা খুলে গেলে সেগুলো সঠিকভাবে মেরামত করে নিতে হবে।⦿ কাঠের আসবাবপত্রে কোনো দাগ লাগলে সেটা উঠিয়ে সাথে সাথে রং করিয়ে নিতে হবে।⦿ মেরামতের পরপরই কাঠে আসবাবপত্র বার্নিশ করতে হবে।⦿ বছরে দু'বার না পারলেও একবার কাঠের আসবাবপত্র রং করতে হবে। নতুবা কাঠের গুণাগুণ নষ্ট হয়ে যাবার আশঙ্কা থাকে।এছাড়া দেখতেও খারাপ দেখায়।⦿ কাঠের আসবাবপত্রের যত্ন ব্যবহারের ওপরও অনেকাংশে নির্ভর করে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
রিফাত তার আসবাবপত্রের যত্ন কিভাবে নিবে বর্ণনা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর