"ইফতি ও রিয়ার আসবাবপত্র নির্বাচনের ক্ষেত্রে আরও অনেক বিষয় বিবেচনা করা প্রয়োজন ছিল"- উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: ইফতি ও রিয়ার আসবাবপত্র নির্বাচনের ক্ষেত্রে আসবাবের সৌন্দর্যের বিষয়টিকে প্রাধান্য দিলেও এ ব্যাপারে আরও অনেক বিষয় • বিবেচনা করা প্রয়োজন ছিল।আসবাবপত্র নির্বাচন করার পূর্বে গৃহের চাহিদা, ব্যক্তির সামর্থ্য ও অন্যান্য অনেক বিষয় বিবেচনা করতে হয়। উদ্দীপকের ইফতি ও রিয়া নতুন সংসার পেতেছে। ঘর সাজানোর জন্য তারা একটি বড় খাট, ওয়ারড্রোব ও ড্রেসিং টেবিল কিনলেন। আসবাব ক্রয়ের ব্যাপারে তারা কেবল আসবাবের সৌন্দর্যের বিষয়টিই বিবেচনা করেছে। কিন্তু এ বিষয়টি ছাড়াও আসবাব ক্রয়ের ব্যাপারে আরও অনেক বিষয় বিবেচনা করা উচিত ছিল। এসব বিষয়ের মধ্যে রয়েছে পারিবারিক আয়, আসবাবের মূল্য, আসবাবের উপযোগিতা বা চাহিদা মেটানোর ক্ষমতা, আসবাবের প্রয়োজনীয়তা, আরামদায়কতা, নমনীয়তা, আসবাবের স্থায়িত্ব, নির্মাণ উপকরণ, রুচিবোধ, আসবাবের নকশা, পরিবারের গৃহকর্তা বা গৃহকত্রীর পদমর্যাদা ও জীবনযাত্রার মান, পরিবারের আকার ও কাঠামো, কর্মতৎপরতা, চাকরির প্রকৃতি, যত্ন ও রক্ষণাবেক্ষণ, কক্ষের আকার ও আয়তন, শিল্পনীতি ইত্যাদি। আসবাব নির্বাচনে এসব বিষয়ের প্রতিও গুরুত্ব দেওয়া আবশ্যক। তাই বলা যায়, প্রশ্নের উক্তিটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
"ইফতি ও রিয়ার আসবাবপত্র নির্বাচনের ক্ষেত্রে আরও অনেক বিষয় বিবেচনা ক…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর