শেয়ারFacebookWhatsApp

দেয়ালসজ্জা কাকে বলে?

উত্তর: কক্ষের দেয়াল সজ্জিত করার জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয় তাকে দেয়ালসজ্জা বলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

দেয়ালসজ্জা কাকে বলে?

উদ্দীপক

ইফতি ও রিয়ার নতুন সংসার। তাদের শয়নকক্ষের দুটি জানালা ও একটি দরজায় হালকা রঙের পর্দা দেওয়া হয়েছে। ঘরটি সাজানোর জন্য তারা একটি বড় খাট, ওয়ারড্রোব ও ড্রেসিং টেবিল কিনলেন। কেনার সময় তারা আসবাবের সৌন্দর্যের বিষয়টিই বিবেচনা করেছেন।

Dhaka · 2018

উত্তর

কক্ষের দেয়াল সজ্জিত করার জন্য যেসব সামগ্রী ব্যবহার করা হয় তাকে দেয়ালসজ্জা বলে।

উত্তর

জাপানি পদ্ধতিতে পুষ্পসজ্জাকে ইকেবানা বলে। এই পদ্ধতিতে ফুলসজ্জায় তিনটি মূলনীতি লক্ষ করা যায়। পাত্র হতে ফুলে তিনটি শাখা বা গুচ্ছ উপরের দিকে উঠে থাকে। সর্বোচ্চ শাখা বা গুচ্ছটিকে স্বর্গের প্রতীক হিসেবে ব্যবহার করা হয়। সর্বনিম্নটি পৃথিবী এবং মধ্যবর্তী উচ্চতর শাখা বা গুচ্ছটি মানুষের প্রতীক হিসেবে ব্যবহার হয়। এই তিনটি শাখার গুরুত্ব ঠিক রেখে লক্ষ রাখতে হবে যেন সর্বোচ্চ শাখাটি ফুলের পাত্রে ঠিক কেন্দ্র রেখার নিকটেই শেষ হয়।

উত্তর

উদ্দীপকের আসবাবগুলো শয়নকক্ষের জন্য উপযোগী। সারাদিন পরিশ্রমের পর মানুষ স্বভাবতই রাতে শয়নকক্ষে বিশ্রাম করে। তাই এ সব হতে হবে নির্জন, শান্ত ও স্নিগ্ধ। শয়নকক্ষকে বলা হয় মাস্টার বেড। এ কক্ষটি ব্যক্তির একান্ত আপন ও গোপনীয় কক্ষ। তাই শয়নকক্ষটি ব্যক্তি তার মনের মতো করে সাজান। উদ্দীপকে ইফতি ও রিয়া তাদের নতুন সংসারের জন্য বড় খাট, ওয়ারড্রোব ও ড্রেসিং টেবিল কিনলেন। এসব আসবাবপত্র ব্যক্তির শয়নকক্ষেই থাকার উপযোগী। নিচে অঙ্কনের সাহায্যে এর বিন্যাস দেখানো হলো-

উত্তর

ইফতি ও রিয়ার আসবাবপত্র নির্বাচনের ক্ষেত্রে আসবাবের সৌন্দর্যের বিষয়টিকে প্রাধান্য দিলেও এ ব্যাপারে আরও অনেক বিষয় • বিবেচনা করা প্রয়োজন ছিল।আসবাবপত্র নির্বাচন করার পূর্বে গৃহের চাহিদা, ব্যক্তির সামর্থ্য ও অন্যান্য অনেক বিষয় বিবেচনা করতে হয়। উদ্দীপকের ইফতি ও রিয়া নতুন সংসার পেতেছে। ঘর সাজানোর জন্য তারা একটি বড় খাট, ওয়ারড্রোব ও ড্রেসিং টেবিল কিনলেন। আসবাব ক্রয়ের ব্যাপারে তারা কেবল আসবাবের সৌন্দর্যের বিষয়টিই বিবেচনা করেছে। কিন্তু এ বিষয়টি ছাড়াও আসবাব ক্রয়ের ব্যাপারে আরও অনেক বিষয় বিবেচনা করা উচিত ছিল। এসব বিষয়ের মধ্যে রয়েছে পারিবারিক আয়, আসবাবের মূল্য, আসবাবের উপযোগিতা বা চাহিদা মেটানোর ক্ষমতা, আসবাবের প্রয়োজনীয়তা, আরামদায়কতা, নমনীয়তা, আসবাবের স্থায়িত্ব, নির্মাণ উপকরণ, রুচিবোধ, আসবাবের নকশা, পরিবারের গৃহকর্তা বা গৃহকত্রীর পদমর্যাদা ও জীবনযাত্রার মান, পরিবারের আকার ও কাঠামো, কর্মতৎপরতা, চাকরির প্রকৃতি, যত্ন ও রক্ষণাবেক্ষণ, কক্ষের আকার ও আয়তন, শিল্পনীতি ইত্যাদি। আসবাব নির্বাচনে এসব বিষয়ের প্রতিও গুরুত্ব দেওয়া আবশ্যক। তাই বলা যায়, প্রশ্নের উক্তিটি যথার্থ।
HSCHome Science 1st PaperDhaka 2018
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।