শেয়ারFacebookWhatsApp

শবনম কোন পদ্ধতিতে ফুল সাজালেন, ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত শবনম জাপানি পদ্ধতিতে ফুল সাজালেন। জাপানি পদ্ধতিতে ফুলসজ্জাকে 'ইকেবানা' বলা হয়। ইকেবানা তিনটি ধাপের ওপর প্রতিষ্ঠিত। প্রথম ধাপের সর্বোচ্চ ডালটি হচ্ছে স্বর্গের প্রতীক। এটি ফুলদানির কেন্দ্রস্থানে থাকে। এ ডালকে অবলম্বন করে অন্যান্য ডালের বিন্যাস করা হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে মানুষের প্রতীক। এ ডালের উচ্চতা প্রথম ডালের ৩/৪ অংশ। তৃতীয় ধাপ হচ্ছে পৃথিবীর প্রতীক। । এ ধাপ হবে দ্বিতীয় ধাপের ১/২ অংশ। ইকোবানা পদ্ধতিতে পুষ্পসজ্জায় শুধু তিনটি শাখা থাকবে তা নয়।। তিনটির অধিক শাখা থাকলে সেগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন তিনটি মূল শাখা স্পষ্টভাবে বোঝা যায়। উদ্দীপকে শবনম বিবাহ বার্ষিকীতে পাওয়া ফুলগুলোকে তিনটি ডালের সাহায্যে সুন্দর করে সাজালেন, যা জাপানি ফুলসজ্জা ইকোবনার অনুরূপ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

শবনম কোন পদ্ধতিতে ফুল সাজালেন, ব্যাখ্যা কর।

উদ্দীপক

শবনমের বিবাহ বার্ষিকীতে, তার স্বামী তাকে কতকগুলো ফুল উপহার দিলেন। শবনম সেগুলোকে তিনটি ডালের সাহায্যে সুন্দর করে সাজালেন। কিন্তু শবনমের বাড়িটি রাস্তার ধারে ও অত্যন্ত পুরনো হওয়ায় মেঝের বিভিন্ন অংশে ফাটা দাগ দেখা যায়। বাড়ির সৌন্দর্য নিয়ে শবনম বেশ চিন্তিত।

Rajshahi · 2017

উত্তর

'বাড়ি তৈরির পূর্বে স্থপতি নীল রঙের কাগজে বাড়ির যে নকশা আঁকেন তাই ব্লু-প্রিন্ট।

উত্তর

মানুষ যেখানে বাস করে বা আবাসন গড়ে তোলে সেটাই তার আবাসস্থল বা বাসগৃহ, যা আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দেয়। সারাদিন কর্মব্যস্ততার পর আমরা গৃহে বিশ্রাম নিই এবং আরাম অনুভব করি। গৃহ আমাদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করে। এখানেই আমরা দৈনন্দিন জীবনের কাজকর্ম সম্পন্ন করি। গৃহ সামাজিকতা ও পারিবারিক বন্ধন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গৃহ পরিবেশ থেকেই মানুষের মূল্যবোধ গড়ে ওঠে, লক্ষ্য ও মান নির্ধারিত হয়। তাই বলা যায়, বাসগৃহ মানুষের একটি অন্যতম মৌলিক চাহিদা।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত শবনম জাপানি পদ্ধতিতে ফুল সাজালেন। জাপানি পদ্ধতিতে ফুলসজ্জাকে 'ইকেবানা' বলা হয়। ইকেবানা তিনটি ধাপের ওপর প্রতিষ্ঠিত। প্রথম ধাপের সর্বোচ্চ ডালটি হচ্ছে স্বর্গের প্রতীক। এটি ফুলদানির কেন্দ্রস্থানে থাকে। এ ডালকে অবলম্বন করে অন্যান্য ডালের বিন্যাস করা হয়। দ্বিতীয় ধাপ হচ্ছে মানুষের প্রতীক। এ ডালের উচ্চতা প্রথম ডালের ৩/৪ অংশ। তৃতীয় ধাপ হচ্ছে পৃথিবীর প্রতীক। । এ ধাপ হবে দ্বিতীয় ধাপের ১/২ অংশ। ইকোবানা পদ্ধতিতে পুষ্পসজ্জায় শুধু তিনটি শাখা থাকবে তা নয়।। তিনটির অধিক শাখা থাকলে সেগুলোকে এমনভাবে সাজাতে হবে যেন তিনটি মূল শাখা স্পষ্টভাবে বোঝা যায়। উদ্দীপকে শবনম বিবাহ বার্ষিকীতে পাওয়া ফুলগুলোকে তিনটি ডালের সাহায্যে সুন্দর করে সাজালেন, যা জাপানি ফুলসজ্জা ইকোবনার অনুরূপ।

উত্তর

মেঝেতে আচ্ছাদন ব্যবহার করে উদ্দীপকে শবনম তার সমস্যার সমাধান করতে পারেন।মেঝের আচ্ছাদন হিসেবে কার্পেট, শতরঞ্জি, মাদুর, পাটি, সুতার চট ব্যবহার করা হয়। এগুলো একদিকে ঘরের সৌন্দর্য বাড়ায়, অন্যদিকে মেঝের কোন ত্রুটি থাকলে তা ঢেকে রাখা যায়। মেঝের আচ্ছাদন হিসেবে কার্পেট বহুল ব্যবহৃত ও জনপ্রিয় গৃহসজ্জার উপকরণ। কার্পেট বিভিন্ন রং, প্রিন্ট, জমিন, মান ও মাপের হয়ে থাকে।উদ্দীপকে শবনমের বাড়িটি অত্যন্ত পুরনো হওয়ায় মেঝের বিভিন্ন অংশে কাটা দাগ দেখা দিয়েছে। এতে বাড়ির সৌন্দর্য নিয়ে শবনম বেশ চিন্তিত। মেঝের এ ত্রুটি ঢেকে রাখতে শবনম কার্পেট, শতরঞ্জি, মাদুর অথবা সুতার চট ব্যবহার করতে পারেন। এগুলো একদিকে তার ঘরের সৌন্দর্য বাড়াবে অন্যদিকে সমস্যার সমাধানও হবে। এক্ষেত্রে কার্পেট ব্যবহারে তাকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ আমাদের দেশে ধুলাবালি বেশি বলে কার্পেটে অনেক ধুলাবালি জমে যায়। ফলে 'ডান্ট এলার্জি হওয়ার আশঙ্কা থাকে। আবার অনেকদিন ব্যবহারে কিংবা বারবার ধোয়ার কারণে অনেক সময় রং নষ্ট হয়ে যেতে পারে। তখন শবনমকে ব্রাশের সাহায্যে কার্পেটের ধুলাবালি পরিষ্কার করতে হবে। কোনো কারণে রং নষ্ট হয়ে গেলে নতুন করে রং করাতে পারেন। অন্যথায়, একটু দাম বেশি হলেও সিনথেটিকের কার্পেট ব্যবহার করতে পারেন। তুলনামূলকভাবে কার্পেটের পরিবর্তে নকশাবিশিষ্ট মাদুর, শতরঞ্জি অনেক হালকা, সস্তা এবং পরিষ্কার করা সহজ।উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, উদ্দীপকে শবনম আচ্ছাদন হিসেবে কার্পেট, শতরঞ্জি, মাদুর, সুতার চট কিংবা পাটি ব্যবহার করতে পারেন। এতে তার বাড়ির সৌন্দর্য বাড়বে এবং মেঝের ফাটা দাগগুলো ঢেকে রাখা সম্ভব হবে।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।