শেয়ারFacebookWhatsApp

ডিজাইনের সংজ্ঞা দাও।

উত্তর: শৃঙ্খলা বিধান ও সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে বস্তুর সামগ্রিক নির্বাচন এবং সাজানোকে এককথায় ডিজাইন বলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

ডিজাইনের সংজ্ঞা দাও।

উদ্দীপক

নিতু ঈদ উপলক্ষ্যে কামিজে নকশা করার জন্য লেস, চুমকি ও সুতা কিনে আনল। তার বান্ধবী জিতু পরিবারের সবার জন্য কেনাকাটা করতে গেল। সে তার মায়ের জন্য জর্জেটের জমকালো শাড়ি কিনল। ছোট ছেলের জন্য হালকা রঙের ঢিলেঢালা পোশাক কিনল। আর তার স্বামীর জন্য লাল সাদা রঙের দামি একটি সুন্দর পাঞ্জাবি কিনল। সে তার নিজের ও বাবার জন্য কিছু না কিনেই বাড়ি ফিরে এলো।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

শৃঙ্খলা বিধান ও সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে বস্তুর সামগ্রিক নির্বাচন এবং সাজানোকে এককথায় ডিজাইন বলে।

উত্তর

ফ্যাশন সাধারণত ক্ষণস্থায়ী হয়। কারণ ফ্যাশন চক্রাকারে আবর্তন করে। দেশকাল এবং আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে ফ্যাশন পরিবর্তিত হয়। কোনো একটি স্টাইল যখন ফ্যাশনে রূপান্তরিত হয় তখন তা অতিদ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। সকলে আগ্রহে সে ফ্যাশন গ্রহণ করে। এ পর্যায়ে ফ্যাশন জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করে। তারপর ধীরে ধীরে একসময় সেই ফ্যাশনটি জনপ্রিয়তা হারাতে থাকে এবং লোকে আর তখন সেটা চায় না। মানুষ নতুনত্ব পছন্দ করে। তাই এক পোশাক ছেড়ে অন্য পোশাকের প্রতি সে অতি সহজেই আকৃষ্ট হয়ে পড়ে। ফলে হঠাৎ করেই একটা ফ্যাশনের অবলুপ্তি ঘটে।

উত্তর

নিতুর পোশাক নির্বাচনে সজ্জামূলক ডিজাইন বিষয়টি প্রাধান্য পেয়েছে। কোনোকিছু করার পূর্বে যে পরিকল্পনা বা রূপরেখা চিন্তা করা হয় সেটিই হলো ডিজাইন। পোশাকের সৌন্দর্য বর্ধনে ডিজাইনের গুরুত্ব অপরিসীম। পোশাকের ক্ষেত্রে আবার দুই ধরনের ডিজাইন লক্ষ করা যায় এবং এগুলো হলো- গঠনমূলক ডিজাইন ও সজ্জামূলক ডিজাইন। পোশাকের ওপর গঠনমূলক ডিজাইনের সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং, কুচি ও এপ্লিক করা হয়। এগুলোকে বলা হয় সজ্জামূলক ডিজাইন। এর মাধ্যমে পোশাকের সৌন্দর্য বৃদ্ধি করা যায়, পোশাকের বৈচিত্র্য সৃষ্টি করা যায় এবং ব্যক্তির সৃজনশীলতার প্রকাশ ঘটানো যায়। উদ্দীপকের নিশাতকেও দেখা যায়, নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে দুর্গাপূজার জন্য কেনা শাড়ির সৌন্দর্য বাড়িয়ে তুলতে।বৈশিষ্ট্যের বিচারে তাই বলা যায় যে, উদ্দীপকের নিতুর পোশাকের সজ্জামূলক ডিজাইনের প্রতিই প্রাধান্য দিয়েছে।

উত্তর

না, জিতুর বস্ত্র নির্বাচন ও ক্রয় যথাযথ হয়নি। কারণ সে বস্ত্র নির্বাচন ও ক্রয় নীতিমালা অনুসরণ করেনি।জিতু তার মায়ের জন্য জর্জেটের জমকালো শাড়ি, ছোট ছেলের জন্য হালকা রঙের ঢিলেঢালা পোশাক, স্বামীর জন্য দামি পাঞ্জাবি কিনে। এতে তার টাকা শেষ হয়ে যায়। তাই সে নিজের জন্য ও তার বাবার জন্য কিছু কিনতে পারে না। যেকোনো পোশাক নির্বাচন ও ক্রয়ের ক্ষেত্রে কতকগুলো বিষয় লক্ষ রাখতে হয়। জিতুর এসব বিষয়গুলো লক্ষ রাখা উচিত ছিল। সে যদি উক্ত নীতি অনুসরণ করত তাহলে সে সকলের জন্য ফ্যাশনপূর্ণ পোশাক ক্রয় করতে পারত। এক্ষেত্রে পোশাক নির্বাচন ও ক্রয়ে প্রথমেই পরিবারের আয়ের বিষয়টি লক্ষ রাখা উচিত। পরিবারের আয় অনুযায়ী বস্ত্রখাতে বরাদ্দ রাখা উচিত। পোশাক নির্বাচন ও ক্রয়ে বয়স খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের পোশাক স্বাস্থ্যসম্মত, ঢিলেঢালা, ডিজাইন বিবর্জিত এবং উজ্জ্বল রঙের হতে হবে। কৈশোরকালে বৈচিত্র্যময় পোশাক উপযোগী এবং বৃদ্ধদের পোশাক হবে হালকা, সাদামাটা ও আরামদায়ক। পুরুষ ও নারীদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের পোশাক প্রয়োজন। পোশাক নির্বাচনে গুণগত মান যাচাই করা উচিত। পোশাকের রং, নকশা, জমিন, ছাপা, গঠন ও মূল্য ইত্যাদি হলো গুণগত মানের প্রকাশ। উৎসব অনুযায়ী পোশাক নির্বাচন করতে হয়। আনন্দমুখর ও বেদনাদায়ক অনুষ্ঠানের এবং ধর্মীয় অনুষ্ঠানের পোশাকের মধ্যে ভিন্নতা রয়েছে। আবহাওয়াভেদে পোশাক নির্বাচন যাতে যথাযথ হয় সেদিকে লক্ষ রাখতে হবে। শীতপ্রধান ও গ্রীষ্মপ্রধান দেশের পোশাকের মধ্যে তারতম্য থাকে। এছাড়া দৈহিক আকার, আকৃতি, গায়ের রঙ প্রভৃতি দিক বিবেচনা করে পোশাক নির্বাচন ও ক্রয় করা উচিত।পোশাক-পরিচ্ছদ হচ্ছে সভ্যতার প্রধান নিদর্শন। পোশাক একটি জাতির পরিচয়ের ধারক ও বাহক এবং ব্যক্তির রুচি ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। কাজেই পোশাক নির্বাচনে উপরিউক্ত বিষয়গুলো জিতুর বিবেচনা করা আবশ্যক ছিল। এজন্য আমি মনে করি, জিতুর পোশাক নির্বাচন ও ক্রয় যথার্থ, হয়নি।
HSCHome Science 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।