শেয়ারFacebookWhatsApp

কাপড় থেকে দাগ দূর করার সাধারণ নিয়ম কী লেখ।

উত্তর: কাপড়ে দাগ লাগা মাত্রই তা দ্রুত দূর করার চেষ্টা করতে হবে। নতুন দাগ পুরাতন দাগ অপেক্ষ সহজে পরিষ্কার করা যায়। দাগ ওঠানোর সময় কাপড়ের প্রকৃতি ও ব্যবহার বিবেচনা করে প্রথমে দাগ অপসারণের সহজ উপায় অনুসরণ করা ভালো। এতে যদি কাজ না হয় তবে জটিল পদ্ধতি অনুসরণ করা যায়। এক্ষেত্রে প্রথমে ঠান্ডা পানি ব্যবহার করে পরে গরম পানি ব্যবহার করা উচিত। আর ক্ষারীয় দ্রবণ ব্যবহারে যদি কাজ না হয়, তাহলে অম্লীয় দ্রবণ ব্যবহার করতে হবে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

কাপড় থেকে দাগ দূর করার সাধারণ নিয়ম কী লেখ।

Comilla · 2019

উত্তর

তন্তু থেকে সুতা প্রস্তুত হওয়ার পর সুতাতে রং প্রয়োগ করাকে বলা হয় Yarn dyeing |

উত্তর

কাপড়ে দাগ লাগা মাত্রই তা দ্রুত দূর করার চেষ্টা করতে হবে। নতুন দাগ পুরাতন দাগ অপেক্ষ সহজে পরিষ্কার করা যায়। দাগ ওঠানোর সময় কাপড়ের প্রকৃতি ও ব্যবহার বিবেচনা করে প্রথমে দাগ অপসারণের সহজ উপায় অনুসরণ করা ভালো। এতে যদি কাজ না হয় তবে জটিল পদ্ধতি অনুসরণ করা যায়। এক্ষেত্রে প্রথমে ঠান্ডা পানি ব্যবহার করে পরে গরম পানি ব্যবহার করা উচিত। আর ক্ষারীয় দ্রবণ ব্যবহারে যদি কাজ না হয়, তাহলে অম্লীয় দ্রবণ ব্যবহার করতে হবে।

উত্তর

চিত্রের 'AA^{\prime} ও 'BB^{\prime} অংশে যথাক্রমে গঠনমূলক ও সজ্জামূলক ডিজাইন প্রকাশ পায়।পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে। পোশাকের প্রত্যেক অংশের রেখা, আকৃতি প্রভৃতির ওপর নির্ভর করে গঠনমূলক ডিজাইন। গঠনমূলক ডিজাইন পোশাকের জন্য বেশ গুরুত্বপূর্ণ। গঠনমূলক ডিজাইন এমন হওয়া উচিত যাতে দেহের গঠন পোশাকের আকার ও রেখার মাধ্যমে পরিস্ফুট হয়। যেমন- একটি কামিজ বা ব্লাউজ তৈরি করতে হলে প্রথমে গঠনমূলক ডিজাইন তৈরি করতে হয়। পোশাকের গঠনমূলক ডিজাইনে পোশাকের এক অংশের সাথে অন্য অংশের আনুপাতিক মিল বা সামঞ্জস্য থাকতে হয়। যেমন- কাঁধ, গলা, হাত, কোমর, লম্বা ইত্যাদি মধ্যে আনুপাতিক মিল বা সংগতি থাকতে হবে। সজ্জামূলক ডিজাইন: পোশাকে গঠনমূলক ডিজাইনের ওপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং কুচি, অ্যাপ্লিক করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানানসই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। অপরদিকে সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকে সৌন্দর্য বাড়ানো হয়, পোশাক বৈচিত্র্য সৃষ্টি করা হয় এবং এতে ব্যক্তির সৃজনশীলতা প্রকাশ পায়। সর্বোপরি সজ্জামূলক ডিজাইনে পোশাকে নতুনত্ব প্রকাশ পায়।

উত্তর

বস্তুর বাহ্যিক আকারই হচ্ছে ডিজাইন। ডিজাইন বলতে একটি নিয়মতান্ত্রিক পরিকল্পনাকে বোঝায়। কোনো শিল্প সৃষ্টিতে ডিজাইন আবশ্যক। শৃঙ্খলা বিধান এবং সৌন্দর্য সৃষ্টির উদ্দেশ্যে বস্তু সামগ্রীর নির্বাচন এবং সাজানোকেই এক কথায় বলা হয় ডিজাইন।পোশাক পরিচ্ছেদ হলো মানুষের মৌলিক চাহিদা, যা দেহের সৌন্দর্য ও ব্যক্তিত্ব ফুটিয়ে তুলতে অনন্য ভূমিকা রাখে। এ সৌন্দর্যবর্ধনে ডিজানের গুরুত্ব অপরিসীম। পোশাকে ডিজাইন দুইভাবে পরিলক্ষিত হয়। যেমন- গঠনমূলক ডিজাইন এবং সজ্জামূলক ডিজাইন। পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে। পোশাকের প্রত্যেক অংশের রেখা, আকৃতি প্রভৃতির উপর নির্ভর করে গঠনমূলক ডিজাইন। এ ডিজাইন পোশাকের আকার ও রেখার মাধ্যমে দেহের গঠন পরিস্ফুট হয়। যেমন- একটি কামিজ বা ব্লাউজ তৈরি করতে হলে প্রথমে গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাকের এক অংশের সাথে অন্য অংশের আনুপাতিক মিল বা সামঞ্জস্য তৈরি করতে হয়। অর্থাৎ কাঁধ, গলা, হাত, কোমর, লম্বা ইত্যাদির মধ্যে আনুপাতিক মিল বা সংগতি থাকতে হবে। নয়তো পোশাকটি দেহের সঙ্গে মানানসই হবে না। গঠনমূলক ডিজাইনের উপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং কুচি, অ্যাপ্লিক করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানানসই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। অন্যদিকে সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকে সৌন্দর্য বাড়ানো হয় এবং পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করা হয়। এ ধরনের ডিজাইন দিয়ে একটি সাধারণ পোশাকেও বৈচিত্র্য এনে অনন্য সাধারণ করে তোলা যায়। পোশাকে নতুনত্ব প্রকাশে এর ভূমিকা অপরিসীম। সুতরাং বলা যায়, ডিজাইনের মাধ্যমে পোশাকের সৌন্দর্য বাড়ানো যায়।
HSCHome Science 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।