শেয়ারFacebookWhatsApp

চিত্র-১ এ ফ্যাশনের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে চিত্র-১ ফ্যাশন চক্রকে নির্দেশ করেছে। পারিবারিক জীবনচক্রের ন্যায় ফ্যাশন চক্রাকারে ঘুরতে থাকে। ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। কোনো একটি ডিজাইন পরিবর্তিত, পরিবর্ধিত ও পারিমার্জিত হয়ে নতুন কোনো সংযোগের মাধ্যমে বর্তমানে ফিরে আসে। এভাবে বারবার ফ্যাশন যুগের সাথে তাল মিলিয়ে চক্রাকারে আবর্তিত হয়। এই পরিবর্তন সম্পূর্ণ অনুভূতি এবং বুচির ব্যাপার। মানুষ একই জিনিস ব্যবহারের একঘেয়েমি দূর করার জন্য পরিবর্তন চায়। এই পরিবর্তনই ফ্যাশন হয়ে দাঁড়ায়। বস্ত্রশিল্পগুলো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক তৈরির মাধ্যমে জনগণকে বিশেষ করে তরুণসমাজকে প্রভাবিত করে। আবার তারা সুকৌশলে ব্যবসায়িক স্বার্থে নতুন ধরনের স্টাইলের মাধ্যমে নতুন ফ্যাশন প্রচলন করে। এভাবে তারা লাভবান হয় এবং জনগণ বৈচিত্র্যের সন্ধানে অনবরত বিভিন্ন ফ্যাশনে অভ্যস্ত হয়। উদাহরণস্বরূপ- বর্তমান ফ্যাশন মুঘল ফ্যাশনের অনুরূপ। যেমন- কাপ্তান, লেহেঙ্গা, সালোয়ার-কামিজ, পাজামা, পাঞ্জাবি, সূচিশিল্প প্রভৃতি। অর্থাৎ যা আগে ছিল তা আবার নতুন করে এসেছে। মোটকথা, ফ্যাশন একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে। অর্থাৎ পোশাকের ক্ষেত্রে প্রথমে ফ্যাশনের আবির্ভাব ঘটে, ফ্যাশনটি জনপ্রিয়তা অর্জন করে, ক্রমে ক্রমে প্রসার ঘটে এবং সর্বশেষে আস্তে আস্তে ফ্যাশনটি সবার অগোচরে চলে যায়। আবার একসময় কোনো উৎসব বা উপলক্ষকে কেন্দ্র করে ফ্যাশনটির আবির্ভাব ঘটে। একেই ফ্যাশন চক্র বলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

চিত্র-১ এ ফ্যাশনের কোন বিষয়টি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।

Dhaka · 2023

উত্তর

ফ্যাশন পরিবর্তনের কারণ হলো মানুষের সৃজনশীলতা ও নতুনত্ব গ্রহণের আগ্রহ।

উত্তর

স্টাইল হলো ব্যক্তিবিশেষের নিজস্ব চিন্তাধারা, কল্পনাশক্তি, পছন্দ ও কলাকৌশল দ্বারা তৈরি শিল্প। স্টাইল ব্যক্তির আচরণ, গুণাবলি ও ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। ব্যক্তি নিজস্ব পছন্দ-অপছন্দ, চিন্তা-চেতনা ও মনের চাহিদা অনুযায়ী স্টাইল করতে পারে বলে একে ব্যক্তির মৌলিক অনুভূতি বলা হয়।

উত্তর

উদ্দীপকে চিত্র-১ ফ্যাশন চক্রকে নির্দেশ করেছে। পারিবারিক জীবনচক্রের ন্যায় ফ্যাশন চক্রাকারে ঘুরতে থাকে। ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। কোনো একটি ডিজাইন পরিবর্তিত, পরিবর্ধিত ও পারিমার্জিত হয়ে নতুন কোনো সংযোগের মাধ্যমে বর্তমানে ফিরে আসে। এভাবে বারবার ফ্যাশন যুগের সাথে তাল মিলিয়ে চক্রাকারে আবর্তিত হয়। এই পরিবর্তন সম্পূর্ণ অনুভূতি এবং বুচির ব্যাপার। মানুষ একই জিনিস ব্যবহারের একঘেয়েমি দূর করার জন্য পরিবর্তন চায়। এই পরিবর্তনই ফ্যাশন হয়ে দাঁড়ায়। বস্ত্রশিল্পগুলো বিভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক তৈরির মাধ্যমে জনগণকে বিশেষ করে তরুণসমাজকে প্রভাবিত করে। আবার তারা সুকৌশলে ব্যবসায়িক স্বার্থে নতুন ধরনের স্টাইলের মাধ্যমে নতুন ফ্যাশন প্রচলন করে। এভাবে তারা লাভবান হয় এবং জনগণ বৈচিত্র্যের সন্ধানে অনবরত বিভিন্ন ফ্যাশনে অভ্যস্ত হয়। উদাহরণস্বরূপ- বর্তমান ফ্যাশন মুঘল ফ্যাশনের অনুরূপ। যেমন- কাপ্তান, লেহেঙ্গা, সালোয়ার-কামিজ, পাজামা, পাঞ্জাবি, সূচিশিল্প প্রভৃতি। অর্থাৎ যা আগে ছিল তা আবার নতুন করে এসেছে। মোটকথা, ফ্যাশন একটি নির্দিষ্ট গন্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে। অর্থাৎ পোশাকের ক্ষেত্রে প্রথমে ফ্যাশনের আবির্ভাব ঘটে, ফ্যাশনটি জনপ্রিয়তা অর্জন করে, ক্রমে ক্রমে প্রসার ঘটে এবং সর্বশেষে আস্তে আস্তে ফ্যাশনটি সবার অগোচরে চলে যায়। আবার একসময় কোনো উৎসব বা উপলক্ষকে কেন্দ্র করে ফ্যাশনটির আবির্ভাব ঘটে। একেই ফ্যাশন চক্র বলে।

উত্তর

উদ্দীপকে চিত্র-২ তে গঠনমূলক ডিজাইন এবং চিত্র-৩ তে সজ্জামূলক ডিজাইন প্রকাশ পেয়েছে।কোনোকিছু করার পূর্বে যে পরিকল্পনা বা রূপরেখা চিন্তা করা হয় সেটি হলো ডিজাইন। পোশাকের সৌন্দর্য বর্ধনে ডিজাইনের গুরুত্ব অপরিসীম। পোশাকের ক্ষেত্রে দুই ধরনের ডিজাইন লক্ষ করা যায়। যথা- গঠনমূলক ডিজাইন ও সজ্জামূলক ডিজাইন। পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে। পোশাকের প্রত্যেক অংশের রেখা, আকৃতি প্রভৃতির ওপর গঠনমূলক ডিজাইন নির্ভর করে। অন্যদিকে, পোশাকে গঠনমূলক ডিজাইনের ওপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং কুচি, অ্যাপ্লিক করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানানসই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। অপরদিকে, সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকে সৌন্দর্য বাড়ানো হয়, পোশাকের বৈচিত্র্য সৃষ্টি করা যায় এবং ব্যক্তির সৃজনশীলতার প্রকাশ ঘটানো যায়। উদ্দীপকের রুমা উৎসব উপলক্ষ্যে তার নিজের তৈরি করা পোশাকে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু নকশা জুড়ে পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তোলেন। এক্ষেত্রে তার পোশাকের প্রতি সৌন্দর্য ও বৈচিত্র্য সৃষ্টির পাশাপাশি নিজস্ব চিন্তাধারা ও সৃজনশীলতার বিকাশ ঘটেছে।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।