শেয়ারFacebookWhatsApp

ডিজাইন কী?

উত্তর: বস্তুর বাহ্যিক আকারকে ডিজাইন বলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

ডিজাইন কী?

উদ্দীপক

শিফা দৈনিক 'প্রথম আলো' পত্রিকার 'নকশা' পাতাটি নিয়মিত পড়ে। একদিন সে স্টাইল ও ফ্যাশনসংক্রান্ত একটি প্রতিবেদন পড়ল। সেখান থেকে এ দুটো বিষয়ে সে বিস্তারিত ধারণা পেল। একজন ফ্যাশন ডিজাইনার প্রতিবেদনটিতে বলেন, "ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, এটি চক্রাকারে আবর্তিত হয়।

Dhaka · 2022

উত্তর

বস্তুর বাহ্যিক আকারকে ডিজাইন বলে।

উত্তর

প্রতিটি মানুষের জন্যই পোশাক অপরিহার্য। আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। এসব পেশাজীবীর পোশাকেই তাদের পেশার পরিচিতি তুলে ধরে। যেমন- চিকিৎসক, পুলিশ, উকিল প্রভৃতি পেশার মানুষকে তাদের পোশাক দেখেই চিহ্নিত করা যায়। এ কারণে বলা হয় পোশাক পেশার পরিচিতি দেয়।

উত্তর

উদ্দীপকে শিফা একটি প্রচলিত দৈনিক পত্রিকায় ফ্যাশন ও স্টাইলের ওপর লেখা একটি প্রতিবেদন পড়ে। ফ্যাশন ও স্টাইল এক নয়। নিচে ফ্যাশন ও স্টাইলের মধ্যকার পার্থক্য দেওয়া হলো-১. স্টাইল ব্যক্তির নিজস্ব ধারা বা কৌশল। পক্ষান্তরে, ফ্যাশন হলো সমাজের চাহিদা ও মনোভাব।২. স্টাইল একজন ব্যক্তির মাঝে কেন্দ্রীভূত থাকে। কিন্তু ওই স্টাইল যখন সবাই গ্রহণ করে, তখন ফ্যাশন হয়ে দাঁড়ায়। ৩. স্টাইল পরিবর্তিত ও বিলুপ্ত হয় না। অন্যদিকে, ফ্যাশনের পরিবর্তন ঘটে এবং বিলুপ্ত হতে পারে।৪. ব্যক্তির চিন্তাচেতনা সৃজনশীলতার মাধ্যমে স্টাইলের সৃষ্টি হয়। পক্ষান্তরে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার-প্রচারণার মাধ্যমে ফ্যাশন সৃষ্টি হয়।৫. স্টাইলে ব্যক্তির ব্যক্তিত্ব ফুটে ওঠে এটি ব্যক্তির নিজস্ব ঢং। অন্যদিকে, ফ্যাশন সর্বজনীন। অনেকের মাঝে ফ্যাশনের প্রচলন দেখা যায়।৬. স্টাইল জনগণের মাঝে ধীরে ধীরে বিস্তার লাভ করে। কিন্তু ফ্যাশন জনগণের মাঝে দ্রুত বিস্তার লাভ করে।৭. স্টাইল কখনো জনসাধারণের মাঝে তেমন প্রভাব ফেলে না। অন্যদিকে, ফ্যাশন জনগণের মাঝে ইতিবাচক ও নেতিবাচক উভয় প্রভাব ফেলতে পারে।।৮. স্টাইলের আকর্ষণ স্থিতিশীল হয়। পক্ষান্তরে, ফ্যাশনের আকর্ষণ তীব্র হয়।৯. স্টাইলে কিছু সীমাবদ্ধতা থাকে কিন্তু ফ্যাশনের ক্ষেত্রে সীমাবদ্ধতা থাকে না।

উত্তর

উদ্দীপকে বর্ণিত প্রতিবেদনে একজন ফ্যাশন ডিজাইনার বলেছেন, 'ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, এটি চক্রাকারে আবর্তিত হয়।' নিচে তার এ মন্তব্যটির যথার্থতা তুলে ধরা হলো-পারিবারিক জীবনচক্রের ন্যায় ফ্যাশনও চক্রাকারে ঘুরতে থাকে। ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। কোনো একটি ডিজাইন পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে নতুন কোনো সংযোগের মাধ্যমে বর্তমানে ফিরে আসে। এভাবে বারবার যুগের সাথে তাল মিলিয়ে ফ্যাশন চক্রাকারে পরিবর্তিত হয়। যেকোনো ফ্যাশন প্রথমে জনপ্রিয়তা অর্জন করে। পরবর্তীতে এটি ঊর্ধ্বগতিতে প্রসার লাভ, পতন এবং সবশেষে বিলুপ্তি ঘটে। অর্থাৎ প্রথমে একটি ফ্যাশনের প্রবর্তন ঘটে। এরপর ফ্যাশনটি জনপ্রিয়তা অর্জন করে এবং ধীরে ধীরে তার প্রচলন বৃদ্ধি পায়। এক সময় ফ্যাশনটির পতন ঘটে এবং পরবর্তীতে বিলুপ্ত হয়ে যায়। একটি চিত্রের মাধ্যমে বিষয়টি উপস্থাপন করা হলো- মানুষ নতুনত্ব পছন্দ করে। নতুন ফ্যাশন গ্রহনের মাধ্যমে একঘেয়েমি দূর করে বস্ত্র শিল্পগুলো বিভিন্ন ধরণের আকর্ষণীয় পোশাক তৈরির মাধ্যমে জনগণকে বিশেষ করে তরুণ সমাজকে প্রভাবিত করে। ব্যবসায়ীরা পোশাকে নতুন নতুন স্টাইল তৈরি করে। এগুলো মানুষ গ্রহণ করে, পরে এক সময় তা প্রচলিত হয়ে ওঠে। তখন তা ফ্যাশনে পরিণত হয়। বর্তমান ফ্যাশন মুঘল ফ্যাশনের অনুরূপ। যেমন- লেহেঙ্গা, সালোয়ার কামিজ, পাজামা, পাঞ্জাবি, সুচি শিল্প প্রভৃতি। অর্থাৎ যা পূর্বে ছিল তা আবার নতুন করে এসেছে।সুতরাং বলা যায়, ফ্যাশন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে। এ অর্থে উদ্দীপকে বর্ণিত ফ্যাশন ডিজাইনারের মন্তব্যটির যথার্থতা আছে।
HSCHome Science 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।