শেয়ারFacebookWhatsApp

স্টাইলের সংজ্ঞা লেখ।

উত্তর: স্টাইল হলো ব্যক্তি বিশেষের নিজস্ব চিন্তাচেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তি বিশেষের বৈশিষ্ট্যমন্ডিত নকশাই হলো স্টাইল

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

স্টাইলের সংজ্ঞা লেখ।

উদ্দীপক

পহেলা বৈশাখে সোহানা সাদার উপর লাল এপ্লিক করে একটি জামা তৈরি করল। তার মায়ের জন্য একটি জামদানি শাড়ি কিনল। বাবার জন্য একটি জমকালো পাঞ্জাবি ও ছোট বোনের জন্য ফ্রক কিনল। কিন্তু ফ্রকটি সে পরতে পারল না। সোহানা এত অর্থ ব্যয় করায় বাবা অনেক আপত্তি করলেন।

Dhaka · 2019

উত্তর

স্টাইল হলো ব্যক্তি বিশেষের নিজস্ব চিন্তাচেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তি বিশেষের বৈশিষ্ট্যমন্ডিত নকশাই হলো স্টাইল

উত্তর

ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না, বারবার ফিরে আসে। কোনো একটি ডিজাইন পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে নতুন কোনো সংযোগের মাধ্যমে পুনরায় অতীত ফ্যাশন বর্তমানে ঘুরে আসে। ফ্যাশন একটি নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ থেকে চক্রাকারে ঘুরে ঘুরে আসে।

উত্তর

সোহানার জামায় সজ্জামূলক ডিজাইন ব্যবহার করা হয়েছে। পোশাকে গঠনমূলক ডিজাইনের ওপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং, কুচি, অ্যাপ্লিক করা হয় তখন তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানানসই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। আর সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে সেই পোশাকে সৌন্দর্য বাড়ানো হয়, পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করা হয়। এতে ব্যক্তির সৃজনশীলতা বৃদ্ধি পায়। সজ্জামূলক ডিজাইন এমনভাবে করতে হবে যাতে বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধন হয় এবং সাথে সাথে বস্তুটি সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। সজ্জ্যামূলক ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যেন নকশার উপাদান ও নীতিসমূহ অনুসরণ করা হয়। উদ্দীপকে দেখা যায়, সোহানা 'পহেলা বৈশাখে সাদার ওপর লাল এপ্লিক করে একটি জামা তৈরি করেছে; যা সজ্জামূলক ডিজাইনের অন্তর্ভক্ত।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সোহানার বস্ত্র নির্বাচন ও কেনা যথাযথ হয়নি। কারণ, পোশাক নির্বাচন ও কেনার সময় আয়, পেশা, বয়স, দৈহিক গঠন, গুণগত মান ইত্যাদি বিষয় বিবেচনা করতে হয়। সোহানা পহেলা বৈশাখ উপলক্ষে নিজের জন্য এপলিকে করা জামা, মায়ের জন্য জামদানি শাড়ি, বাবার জন্য জমকালো পাঞ্জাবি এবং ছোট বোনের জন্য ফ্রক কিনল; যা সে পরতেই পারল না। এক্ষেত্রে তার নির্বাচন সঠিক হয়নি। বয়স্কদের ক্ষেত্রে বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ, মার্জিত, রুচিসম্মত পোশাক নির্বাচন করা উচিত। সেক্ষেত্রে সোহানার উচিত ছিল তার বাবার জন্য জমকালো পাঞ্জাবি না কিনে হালকা রং এবং সাধাসিদে ডিজাইনের পোশাক এবং ছোট বোনের জন্য গুণগত মানসম্পন্ন মানানসই পোশাক কেনা। পোশাক ক্রয়ের সময় গুণগত মান অবশ্যই যাচাই করা উচিত। বস্ত্রের রং, জমিন, ছাপা, নকশা, গঠন, মূল্য, ইত্যাদি পোশাকের গুণগত মান প্রকাশ করে। এছাড়া সব ধরনের পোশাক সবাইকে মানায় না। পরিবারের সদস্যদের পোশাক নির্বাচনে এ বিষয়টি অবশ্যই চিন্তা করতে হবে। দৈহিক গঠন, আকার- আকৃতি, গায়ের রং প্রভৃতি দিক বিবেচনা করা উচিত। এসব বিবেচনা করে যদি সোহানা তার বোনের জন্য ফ্রকটি কিনত, তবে সে তা পরতে পারত। পরিশেষে বলা যায়, পোশাক নির্বাচন ও কেনার সময় উপরিউক্ত বিষয়গুলো মেনে চললে সোহানার উদ্দেশ্য সার্থক হতো।
HSCHome Science 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।