শেয়ারFacebookWhatsApp

গঠনমূলক ডিজাইন কী?

উত্তর: পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয়। তাকে গঠনমূলক ডিজাইন বলে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

গঠনমূলক ডিজাইন কী?

উদ্দীপক

দৃশ্য-১: আনিকা বেশ রুচিশীল ও রক্ষণশীল প্রকৃতির। পোশাকের ব্যাপারে নিজস্ব চিন্তাধারাকে প্রাধান্য দিয়ে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করেন।দৃশ্য-২: উৎসব উপলক্ষ্যে রুমা নিজের তৈরি করা পোশাকে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু নকশা জুড়ে পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তোলেন।

Rajshahi · 2022

উত্তর

পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয়। তাকে গঠনমূলক ডিজাইন বলে।

উত্তর

ফ্যাশন সমূলে উচ্ছেদ হয় না। কারণ ফ্যাশন ঘুরে ফিরে আবার ফিরে আসে, বলে পারিবারিক জীবনচক্রের ন্যায়, ফ্যাশন ও চক্রাকারে ঘুরতে থাকে। ফ্যাশন কখনো একেবারে বিলুপ্ত হয় না কিংবা সমূলে - উচ্ছেদ হয় না। কোনো একটি ডিজাইন পরিবর্তিত, পরিবর্ধিত ও পরিমার্জিত হয়ে নতুন কোনো সংযোগের মাধ্যমে বর্তমানে ফিরে আসে।

উত্তর

উদ্দীপকের আলোকের দৃশ্য-১ এ আনিকার পোশাক পছন্দের ক্ষেত্রে স্টাইলের বিষয়টি প্রকাশ পেয়েছে। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো-স্টাইল হলো ব্যক্তি বিশেষের নিজস্ব চিন্তাচেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তি। বিশেষের বৈশিষ্ট্যমন্ডিত ডিজাইনই হলো স্টাইল। স্টাইলে ব্যক্তিস্বাতন্ত্র্য খেয়াল করা যায়। স্টাইল ব্যক্তির সৌন্দর্য বিকাশের গোপন রহস্য। স্টাইল ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম। স্টাইল ব্যক্তির আচরণ, গুণাবলি ও ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।উদ্দীপকে দেখা যায়, আনিকা বেশ রুচিশীল ও রক্ষণশীল প্রকৃতির। পোশাকের ব্যাপারে নিজস্ব চিন্তাধারাকে প্রাধান্য দিয়ে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করেন। এটি তার স্টাইলের পরিচায়ক। অর্থাৎ এটি হলো তার সম্পূর্ণ নিজস্ব চিন্তাচেতনা ও কলাকৌশল। পোশাকের মাধ্যমে আনিকার নিজস্ব চিন্তাধারা, রুচি, আচরণ ও গুণাবলি প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে তার সৃজনশীলতারও বহিঃপ্রকাশ ঘটেছে। স্টাইল ব্যক্তিকে বিশেষভাবে চিহ্নিত করে এবং এর মাধ্যমে পারিবারিক ঐতিহ্য, আভিজাত্য প্রভৃতির স্বরূপ খুঁজে পাওয়া যায়।সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, আনিকার পোশাক পছন্দের ক্ষেত্রে স্টাইলের বিষয়টি প্রকাশ পেয়েছে।

উত্তর

দৃশ্য-২ এ উদ্দীপকের আলোকে রুমার তৈরিকৃত পোশাক ও অলংকৃত ডিজাইনের মাধ্যমে যথাক্রমে গঠনমূলক ও সজ্জামূলক ডিজাইন প্রকাশ পেয়েছে।কোনোকিছু করার পূর্বে যে পরিকল্পনা বা রূপরেখা চিন্তা করা হয় সেটি হলো ডিজাইন। পোশাকের সৌন্দর্য বর্ধনে ডিজাইনের গুরুত্ব অপরিসীম। পোশাকের ক্ষেত্রে দুই ধরনের ডিজাইন লক্ষ করা যায়। যথা- গঠনমূলক ডিজাইন ও সজ্জামূলক ডিজাইন। পোশাকের আকার দেওয়ার জন্য যে ডিজাইন ব্যবহার করা হয় তাকে গঠনমূলক ডিজাইন বলে। পোশাকের প্রত্যেক অংশের রেখা, আকৃতি প্রভৃতির ওপর গঠনমূলক ডিজাইন নির্ভর করে। অন্যদিকে, পোশাকে গঠনমূলক ডিজাইনের ওপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং কুচি, অ্যাপ্লিক করা হয় তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানাই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। অপরদিকে, সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকে সৌন্দর্য বাড়ানো হয়, পোশাকের বৈচিত্র্য সৃষ্টি করা যায় এবং ব্যক্তির সৃজনশীলতার প্রকাশ ঘটানো যায়। উদ্দীপকের রুমা উৎসব উপলক্ষ্যে তার নিজের তৈরি করা পোশাকে সৌন্দর্য বর্ধনের জন্য কিছু নকশা জুড়ে পোশাকটিকে আরও আকর্ষণীয় করে তোলেন। এক্ষেত্রে তার পোশাকের প্রতি সৌন্দর্য ও বৈচিত্র্য সৃষ্টির পাশাপাশি নিজস্ব চিন্তাধারা ও সৃজনশীলতার বিকাশ ঘটেছে।
HSCHome Science 1st PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।