দৃশ্য-১ উদ্দীপকের আলোকে আনিকার পোশাক পছন্দের ক্ষেত্রে কোন বিষয়টি প্রকাশ পেয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের আলোকের দৃশ্য-১ এ আনিকার পোশাক পছন্দের ক্ষেত্রে স্টাইলের বিষয়টি প্রকাশ পেয়েছে। নিচে এ সম্পর্কে ব্যাখ্যা দেওয়া হলো-স্টাইল হলো ব্যক্তি বিশেষের নিজস্ব চিন্তাচেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তি। বিশেষের বৈশিষ্ট্যমন্ডিত ডিজাইনই হলো স্টাইল। স্টাইলে ব্যক্তিস্বাতন্ত্র্য খেয়াল করা যায়। স্টাইল ব্যক্তির সৌন্দর্য বিকাশের গোপন রহস্য। স্টাইল ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম। স্টাইল ব্যক্তির আচরণ, গুণাবলি ও ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে।উদ্দীপকে দেখা যায়, আনিকা বেশ রুচিশীল ও রক্ষণশীল প্রকৃতির। পোশাকের ব্যাপারে নিজস্ব চিন্তাধারাকে প্রাধান্য দিয়ে নিজেকে বিশেষভাবে উপস্থাপন করেন। এটি তার স্টাইলের পরিচায়ক। অর্থাৎ এটি হলো তার সম্পূর্ণ নিজস্ব চিন্তাচেতনা ও কলাকৌশল। পোশাকের মাধ্যমে আনিকার নিজস্ব চিন্তাধারা, রুচি, আচরণ ও গুণাবলি প্রকাশ পেয়েছে। এর মাধ্যমে তার সৃজনশীলতারও বহিঃপ্রকাশ ঘটেছে। স্টাইল ব্যক্তিকে বিশেষভাবে চিহ্নিত করে এবং এর মাধ্যমে পারিবারিক ঐতিহ্য, আভিজাত্য প্রভৃতির স্বরূপ খুঁজে পাওয়া যায়।সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, আনিকার পোশাক পছন্দের ক্ষেত্রে স্টাইলের বিষয়টি প্রকাশ পেয়েছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
দৃশ্য-১ উদ্দীপকের আলোকে আনিকার পোশাক পছন্দের ক্ষেত্রে কোন বিষয়টি প্…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর