দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২ তে ফ্যাশনকে নির্দেশ করা হয়েছে। একটি নির্দিষ্ট সময়ে বা স্থানে যে প্রবণতা প্রশংসিত হয় এবং একে অন্যকে অনুকরণ ও অনুসরণ করে তা হলো ফ্যাশন। মানুষের সৃজনশীলতা, নিজস্ব চিন্তাধারা ও নতুনত্ব গ্রহণের আগ্রহ থেকে ফ্যাশনের পরিবর্তন হয়। আদিম মানুষ আত্মরক্ষা ও লজ্জা নির্বারণের জন্য পোশাকের প্রয়োজনীয়তা অনুভব করে। সভ্যতার ক্রমবিকাশের সাথে সাথে সেই পোশাকের নানা ধরনের বৈচিত্র্য সাধিত হয়েছে। ফ্যাশন পরিবর্তনের অন্যতম কারণ মানুষের সৃজনশীলতা ও নতুনত্ব গ্রহণের আগ্রহ থেকে। মানুষ স্বভাবগত কারণে ফ্যাশন পরিবর্তন করতে পছন্দ করে। ফ্যাশন পরিবর্তন তরুণ সমাজকে বেশি আকৃষ্ট করে। ফ্যাশন পরিবর্তনের কারণ- ১. পোশাকে বৈচিত্র্য আনয়ন করে, ২. একঘেয়েমি দূর হয়, ৩. পোশাকে নতুনত্ব আসে, ৪. পোশাকে আধুনিকতার ছাপ পড়ে এবং ৫. নিজেকে অন্যের কাছে আকর্ষণীয় করা যায়। কোনো বিশেষ ব্যক্তিকে সম্মান ও অনুকরণ করা যায়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ নির্দেশিত বিষয়টি বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর