দীপার মায়ের নিজের পোশাক নির্বাচনের ক্ষেত্রে কোন ধারণাটি প্রতিফলন ঘটেছে? ধারণাটি ব্যক্তিত্ব বিকাশের সহায়ক। ব্যাখ্যা কর।
উত্তর: দীপার মায়ের নিজের পোশাক নির্বাচনের ক্ষেত্রে স্টাইল ধারণাটির প্রতিফলন ঘটেছে।স্টাইল হলো ব্যক্তিবিশেষের নিজস্ব চিন্তাচেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তিবিশেষের বৈশিষ্ট্যমণ্ডিত ডিজাইনই হলো স্টাইল। উদ্দীপকে দীপার বাবার দীপার জন্য আনা পালাজোটি দীপার মায়ের সময়ও ফ্যাশনে ছিল। তাই দীপার মাও এরকম একটা পোশাক পরেছিলেন এবং তিনি সবসময় নিজের পছন্দসই পোশাকই পরতেন। এটি তার স্টাইলের পরিচায়ক। এটি হলো ব্যক্তির সম্পূর্ণ নিজস্ব চিন্তাচেতনা ও কলাকৌশল। ব্যক্তির চিন্তধারা, আচরণ-গুণাবলি প্রভৃতি স্টাইলের মাধ্যমে ফুটে ওঠে। এর মাধ্যমে ব্যক্তির সৃজনশীলতার বহিঃপ্রকাশ ঘটে। স্টাইল ব্যক্তিকে বিশেষভাবে চিহ্নিত করে এবং এর মাধ্যমে- পারিবারিক ঐতিহ্য, আভিজাত্য প্রভৃতির স্বরূপ খুঁজে পাওয়া যায়। স্টাইল ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য সৃষ্টি করে এবং এটি দীর্ঘস্থায়ী হয়। স্টাইলে ব্যক্তিস্বাতন্ত্র্য খেয়াল করা যায়। এটি ব্যক্তির ব্যক্তিত্ব প্রকাশের মাধ্যম।পরিশেষে বলা যায়, স্টাইল ধারণাটি ব্যক্তিত্ব বিকাশে সহায়ক।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
দীপার মায়ের নিজের পোশাক নির্বাচনের ক্ষেত্রে কোন ধারণাটি প্রতিফলন ঘট…
উদ্দীপক
ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর