জিতুর নির্বাচন ও ক্রয় যথাযথ হয়েছে কিনা বিশ্লেষণ কর।
উত্তর: না, জিতুর বস্ত্র নির্বাচন ও ক্রয় যথাযথ হয়নি। কারণ সে বস্ত্র নির্বাচন ও ক্রয় নীতিমালা অনুসরণ করেনি।জিতু তার মায়ের জন্য জর্জেটের জমকালো শাড়ি, ছোট ছেলের জন্য হালকা রঙের ঢিলেঢালা পোশাক, স্বামীর জন্য দামি পাঞ্জাবি কিনে। এতে তার টাকা শেষ হয়ে যায়। তাই সে নিজের জন্য ও তার বাবার জন্য কিছু কিনতে পারে না। যেকোনো পোশাক নির্বাচন ও ক্রয়ের ক্ষেত্রে কতকগুলো বিষয় লক্ষ রাখতে হয়। জিতুর এসব বিষয়গুলো লক্ষ রাখা উচিত ছিল। সে যদি উক্ত নীতি অনুসরণ করত তাহলে সে সকলের জন্য ফ্যাশনপূর্ণ পোশাক ক্রয় করতে পারত। এক্ষেত্রে পোশাক নির্বাচন ও ক্রয়ে প্রথমেই পরিবারের আয়ের বিষয়টি লক্ষ রাখা উচিত। পরিবারের আয় অনুযায়ী বস্ত্রখাতে বরাদ্দ রাখা উচিত। পোশাক নির্বাচন ও ক্রয়ে বয়স খুবই গুরুত্বপূর্ণ। শিশুদের পোশাক স্বাস্থ্যসম্মত, ঢিলেঢালা, ডিজাইন বিবর্জিত এবং উজ্জ্বল রঙের হতে হবে। কৈশোরকালে বৈচিত্র্যময় পোশাক উপযোগী এবং বৃদ্ধদের পোশাক হবে হালকা, সাদামাটা ও আরামদায়ক। পুরুষ ও নারীদের জন্য ভিন্ন ভিন্ন ধরনের পোশাক প্রয়োজন। পোশাক নির্বাচনে গুণগত মান যাচাই করা উচিত। পোশাকের রং, নকশা, জমিন, ছাপা, গঠন ও মূল্য ইত্যাদি হলো গুণগত মানের প্রকাশ। উৎসব অনুযায়ী পোশাক নির্বাচন করতে হয়। আনন্দমুখর ও বেদনাদায়ক অনুষ্ঠানের এবং ধর্মীয় অনুষ্ঠানের পোশাকের মধ্যে ভিন্নতা রয়েছে। আবহাওয়াভেদে পোশাক নির্বাচন যাতে যথাযথ হয় সেদিকে লক্ষ রাখতে হবে। শীতপ্রধান ও গ্রীষ্মপ্রধান দেশের পোশাকের মধ্যে তারতম্য থাকে। এছাড়া দৈহিক আকার, আকৃতি, গায়ের রঙ প্রভৃতি দিক বিবেচনা করে পোশাক নির্বাচন ও ক্রয় করা উচিত।পোশাক-পরিচ্ছদ হচ্ছে সভ্যতার প্রধান নিদর্শন। পোশাক একটি জাতির পরিচয়ের ধারক ও বাহক এবং ব্যক্তির রুচি ও ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটায়। কাজেই পোশাক নির্বাচনে উপরিউক্ত বিষয়গুলো জিতুর বিবেচনা করা আবশ্যক ছিল। এজন্য আমি মনে করি, জিতুর পোশাক নির্বাচন ও ক্রয় যথার্থ, হয়নি।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
জিতুর নির্বাচন ও ক্রয় যথাযথ হয়েছে কিনা বিশ্লেষণ কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর