রিপার বাবার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: রিপার বাবার উক্তিটির মধ্যে ফ্যাশন পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে, যা প্রকৃতপক্ষে যথার্থ।ফ্যাশন হচ্ছে প্রচলিত ধারা, যা গ্রহণযোগ্য এবং অল্প সময়ের জন্য জনপ্রিয় হয়ে ওঠে। প্রচলিত কোনো স্টাইলের ব্যাপক ব্যবহারই হচ্ছে ফ্যাশন। একজনের স্টাইল যখন অনেকে অনুকরণ করে তখন সেটি ক্রমান্বয়ে ফ্যাশন হয়ে দাঁড়ায়। সময়ের সাথে সাথে ফ্যাশন পরিবর্তিত হয়। উদ্দীপকে রিপার বাবাও এ মন্তব্যটি করেছেন। রিপার বাবার সময়েও পোশাকের ধরন নানা কারণে পরিবর্তিত হয়েছে। আর এর মূলে ছিল ফ্যাশনের পরিবর্তন। ফ্যাশন ক্ষণস্থায়ী আচরণ হলেও অনেকে একে সাধারণ ব্যবহারের বিষয় বলে ধরে নেয়। যেকোনো প্রচলিত পদ্ধতি বা ধরন একটা স্তরে বিশেষ ফ্যাশনে পরিণত হয়। প্রায় কয়েক বছর পরে তা আবার দেখা যায়। ফ্যাশন চক্রাকারে পরিবর্তন হয়। ঘুরেফিরে পুরনো ফ্যাশন অনেক সময় ফিরে আসে। কেননা, নতুনত্বের আকাঙ্ক্ষা প্রায়ই পুরনো কোনো রীতি বা ধরনের আবির্ভাব ঘটায়। বস্ত্রশিল্পগুলো বিভিন্ন ভিন্ন ধরনের আকর্ষণীয় পোশাক তৈরির মাধ্যমে জনগণকে, বিশেষ করে তরুণ সমাজকে প্রভাবিত করে। তারা সুকৌশলে ব্যবসায়িক স্বার্থে নতুন ধরনের স্টাইলের 'মাধ্যমে নতুন ফ্যাশন প্রচলন করে। এসব কারণেই পোশাকের ধরন নানা সময়ে নানা কারণে পরিবর্তিত হয়।তাই বলা যায়, রিপার বাবার উক্তিটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
রিপার বাবার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর