ডালিয়ার তৈরি পোশাকে কোন ধরনের ডিজাইন ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ডালিয়ার তৈরি পোশাকে সজ্জামূলক ডিজাইন ব্যবহার করা হয়েছে। পোশাকে গঠনমূলক ডিজাইনের ওপর সৌন্দর্য বাড়ানোর উদ্দেশ্যে যখন কোনো নকশা, এমব্রয়ডারি, পাইপিং কুচি, অ্যাপ্লিক করা হয় তখন তাকে সজ্জামূলক ডিজাইন বলে। গঠনমূলক ডিজাইনের মাধ্যমে পোশাক আরামদায়ক, উপযোগী, মানানসই ও দেহের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলা হয়। অপরদিকে সজ্জামূলক ডিজাইনের মাধ্যমে পোশাকে সৌন্দর্য বাড়ানো হয়, পোশাকে বৈচিত্র্য সৃষ্টি করা হয় এবং এতে ব্যক্তির সৃজনশীলতা বৃদ্ধি পায়। সর্বোপরি পোশাকে নতুনত্ব প্রকাশ পায়। সজ্জামূলক ডিজাইন এমনভাবে করতে হবে যাতে বস্তুর বাহ্যিক সৌন্দর্য বর্ধন হয় এবং সাথে সাথে বস্তুটি সুবিধাজনকভাবে ব্যবহার করা যায়। সজ্জামূলক ডিজাইন করার সময় খেয়াল রাখতে হবে যেন নকশার উপাদান ও নীতিসমূহ অনুসরণ করা হয়। যেমন ব্যাগের সজ্জামূলক ডিজাইন করার সময় ব্যাগের মূল আকারের সঙ্গে মিল রেখে সজ্জামূলক ডিজাইনের আকার দেওয়া আবশ্যক।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
ডালিয়ার তৈরি পোশাকে কোন ধরনের ডিজাইন ব্যবহার করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর