ডালিয়ার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: বাংলাদেশের পোশাক ও বস্ত্রশিল্পের উন্নতির জন্য ফ্যাশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। -ডালিয়ার উক্ত উক্তিটি যথার্থ।পোশাক ও বস্ত্রশিল্পের উন্নয়নে ফ্যাশনের ভূমিকা কতটুকু তা আজ বিতর্কিত বিষয়। এর যেমন ভালো দিক আছে, তেমনি মন্দ দিকও আছে। ফ্যাশনের পরিবর্তন আমাদের মতো উন্নয়নশীল দেশে যে ভূমিকা রাখে, উন্নত বিশ্বে সে ভূমিকা রাখে' না। আমাদের দেশে ফ্যাশন পরিবর্তন হলে কোনো কোনো ব্যবসায়ী কিছুটা মুনাফা অর্জন করতে পারেন। কিন্তু অনেক ব্যবসায়ীই লাভবান হন না। কারণ, আমাদের মাথাপিছু আয় কম বলে বেশিরভাগই হুট করে ফ্যাশন গ্রহণ করে না। কিন্তু পাশ্চাত্যের দেশে প্রতি ছয় মাস অন্তর ফ্যাশন পরিবর্তন হয়। আমাদের দেশে যেহেতু স্বল্পসংখ্যা লোক ফ্যাশন গ্রহণ করে, সেহেতু ফ্যাশন আমাদের দেশে কোনো কোনো প্রতিষ্ঠানের সমৃদ্ধি ঘটাতে পারে। আবার কোনো কোনো প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আবার যদি দেশীয় বস্ত্রের ফ্যাশনের প্রচলন হয়, তখন দেখা যায় দেশের অভ্যন্তরে বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠে। যেমন বর্তমানে জামদানি, তাঁতের শাড়ি, বাটিক, ব্লক, রাজশাহী সিল্ক প্রভৃতির প্রচলনের ফলে দেশে পোশাক ও বস্ত্রশিল্পের উন্নয়ন ঘটেছে। ফলে হস্তচালিত কারখানাগুলো দ্রুত প্রসার লাভ করেছে। এক্ষেত্রে গ্রামীণ চেক ও অন্যান্য তাঁতবস্ত্র উৎপাদন ও রপ্তানি শুরু হয়েছে। এতে শিল্পায়নের সুযোগ সৃষ্টি হয়েছে। এভাবেই ফ্যাশন পোশাক ও বস্ত্রশিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
ডালিয়ার উক্তিটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর