ডলির ক্রয়কৃত শাড়িটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উত্তর: ডলির ক্রয়কৃত শাড়িটি জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত। একটি মত অনুসারে জামদানি শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। ফারসি জাম অর্থ কাপড় এবং দানা অর্থ বুটি। সে অর্থে জামদানি অর্থ বুটিদান কাপড়। জামদানি বিখ্যাত ছিল তার বিচিত্র নকশার কারণে। প্রতিটি নকশার ছিল ভিন্ন ভিন্ন নাম। পান্নাহাজার, বুটিদান, তেরসা, ঝালর, মখুর পাখা, কলমিলতা, পুইলতা, কল্কাপাড়, কচুপাতা, আঙুরলতা, প্রজাপতি, শাপলাফুল, জুঁইবুটি, হংসবলাকা, শবনম, জবাফুল ইত্যাদি নানা রকম নাম ছিল এসব নকশার ভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্যের বয়নশিল্প হিসেবে প্রাচ্যের বয়নশিল্পের ধারাবাহিকতা রক্ষায় জনপ্রিয় হয়ে উঠেছিল জামদানি মোটিঙ। এ মোটিভে খুব সহজেই কাপড়ের ভিতর ছায়ার মাঝে তৈরি করা যায় নকশার প্রতিবিম্ব। জামদানি শাড়ি অনেক প্রকার হয়। তবে প্রাথমিকভাবে জামদানি শাড়ির উপাদান অনুযায়ী এটি দুই প্রকার। যথা- হাফসিল্ক জামদানি, ফুল কটন জামদানি। অতি প্রাচীনকাল থেকে জামদানি বহুল পরিচিত এবং আদৃত। বিয়ের আসরে জামদানির উপস্থিতি না থাকলে তা পূর্ণতা পায় না। বর্তমানে ঢাকার মিরপুরে জামদানি পল্লি স্থাপিত হয়েছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
ডলির ক্রয়কৃত শাড়িটি কোন ধরনের? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর