শেয়ারFacebookWhatsApp

ডলি ও ডলির মায়ের ক্রয়কৃত শাড়ি দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।

উত্তর: ডলি যে শাড়িটি ক্রয় করেছে সেটি হচ্ছে জামদানি আর ডলির মা যে শাড়িটি কিনেছে তার নাম রাজশাহী সিল্ক।মসলিনের উপর নকশা করে জামদানি শাড়ি তৈরি করা হয়। উপাদান অনুযায়ী জামদানি। হাফ সিল্ক জামদানি এবং ফুল কটন জামদানি। হাফ সিল্ক এর আড়াআড়ি সুতাগুলো রেশমের আর লম্বালম্বি সুতাগুলো তুলার সুতায় তৈরি। ফুল কটনের জামদানি সম্পূর্ণ তুলার সুতায় তৈরি। জামদানি বিচিত্র নকশার কারণে বিখ্যাত। নকশাগুলোর বিভিন্ন নাম রয়েছে। যেমন: পান্নাহাজার, বুটিদার,, দুবলিজাল, তেরসা, ঝালর, ময়ূরপাখা, কলমিলতা, পুঁইলতা, কল্কাপাড়, প্রজাপতি, শাপলাফুল, হংসবলাকা, চন্দ্রপাড়, ঝুমকা, জবাফুল, শবনম, কচুপাতা ইত্যাদি। গুটিপোকা থেকে সিল্কের সুতা তৈরি হয়। প্রথমে সাদা রঙের গুটিপোকা সংগ্রহ করা হয়। এরপর সেই পোকা একটি নির্দিষ্ট ট্রেতে রেখে তাতে তুঁত গাছের পাতা ছড়িয়ে দেওয়া হয়। এ পাতা খেয়ে গুটিপোকা পূর্ণাঙ্গ অবয়ব পায়। পাতা খেতে খেতে একসময় গুটিপোকা হলুদাভ রং ধারণ করে। তখন পোকাগুলো আলাদা ট্রেতে রাখা হয়। সেখানে পোকাগুলো পুরোপুরি হলুদ হয়ে শক্ত আকার ধারণ করে। এগুলো গরম পানিতে সিদ্ধ করে 'ওপরের খোসা সরিয়ে ফেলা হয়। এর মধ্যে থেকে রেশম সুতার গুটি বেরিয়ে আসে। এরপর ইলেকট্রিক চরকায় এ গুটি থেকে রেশম বা সিল্ক সুতা তৈরি হয়। এ সুতা আরও প্রক্রিয়াজাত করে বুনন কারখানায় যায়। রেশম বা সিল্ক কাপড়ের লাল গরদ শাড়ি, গরদের পাঞ্জাবি, মটকা শাড়ি ছাড়া বাঙালির বিয়ে-পার্বণ কল্পনা করা যেত না। বিভিন্ন অনুষ্ঠানে এখনো জামদানির চাহিদা রয়েছে। বর্তমান বাজারে জামদানির উচ্চমূল্য ও বিপুল চাহিদার কারণে এই শিল্পে নতুন গতি সঞ্চার হয়েছে। অন্যদিকে শত সংকটে এখনো টিকে আছে রাজশাহী সিল্ক শাড়ি।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

ডলি ও ডলির মায়ের ক্রয়কৃত শাড়ি দুটির তুলনামূলক বিশ্লেষণ কর।

উদ্দীপক

ডলি তার প্রবাসী বোনের জন্য জ্যামিতিক আকারের ফুল লতাপাতার বিমূর্ত নক্শা বিশিষ্ট একটি ঐতিহ্যবাহী শাড়ি ক্রয় করলেন। অপরদিকে, ডলির মা আর একটি শাড়ি ক্রয় করলেন যেটিকে তন্তুর রানি বলা হয়।

Rajshahi · 2017

উত্তর

'খদ্দর' শব্দটি এসেছে গুজরাটি শব্দ থেকে।

উত্তর

মণিপুরি নৃগোষ্ঠী বা উপজাতিরা অতীত ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা ও পোশাক পরিচ্ছদের দিক থেকে স্বতন্ত্র। মণিপুরিরা সাংস্কৃতিক ঐতিহ্যে সমৃদ্ধ এক জাতি। মণিপুরিদের পোশাক-পরিচ্ছদ, তারা নিজেরাই স্বগৃহে বাঁশের তাঁতে তৈরি করে। তারা অতি সাধারণ পোশাক পরিধান করে। পুরুষেরা পাহাতি, ধুতি, পাঞ্জাবি পরে। মেয়েরা কোমর অবাধ এবং মহিলারা বুক আবৃত করা লাহিং (এক প্রকার খাগরার মতো) পরিধান করে।

উত্তর

ডলির ক্রয়কৃত শাড়িটি জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্ত্র। প্রাচীনকালের মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হিসেবে জামদানি শাড়ি বাঙালি নারীদের অতি পরিচিত। একটি মত অনুসারে জামদানি শব্দটি ফারসি ভাষা থেকে এসেছে। ফারসি জাম অর্থ কাপড় এবং দানা অর্থ বুটি। সে অর্থে জামদানি অর্থ বুটিদান কাপড়। জামদানি বিখ্যাত ছিল তার বিচিত্র নকশার কারণে। প্রতিটি নকশার ছিল ভিন্ন ভিন্ন নাম। পান্নাহাজার, বুটিদান, তেরসা, ঝালর, মখুর পাখা, কলমিলতা, পুইলতা, কল্কাপাড়, কচুপাতা, আঙুরলতা, প্রজাপতি, শাপলাফুল, জুঁইবুটি, হংসবলাকা, শবনম, জবাফুল ইত্যাদি নানা রকম নাম ছিল এসব নকশার ভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্যের বয়নশিল্প হিসেবে প্রাচ্যের বয়নশিল্পের ধারাবাহিকতা রক্ষায় জনপ্রিয় হয়ে উঠেছিল জামদানি মোটিঙ। এ মোটিভে খুব সহজেই কাপড়ের ভিতর ছায়ার মাঝে তৈরি করা যায় নকশার প্রতিবিম্ব। জামদানি শাড়ি অনেক প্রকার হয়। তবে প্রাথমিকভাবে জামদানি শাড়ির উপাদান অনুযায়ী এটি দুই প্রকার। যথা- হাফসিল্ক জামদানি, ফুল কটন জামদানি। অতি প্রাচীনকাল থেকে জামদানি বহুল পরিচিত এবং আদৃত। বিয়ের আসরে জামদানির উপস্থিতি না থাকলে তা পূর্ণতা পায় না। বর্তমানে ঢাকার মিরপুরে জামদানি পল্লি স্থাপিত হয়েছে।

উত্তর

ডলি যে শাড়িটি ক্রয় করেছে সেটি হচ্ছে জামদানি আর ডলির মা যে শাড়িটি কিনেছে তার নাম রাজশাহী সিল্ক।মসলিনের উপর নকশা করে জামদানি শাড়ি তৈরি করা হয়। উপাদান অনুযায়ী জামদানি। হাফ সিল্ক জামদানি এবং ফুল কটন জামদানি। হাফ সিল্ক এর আড়াআড়ি সুতাগুলো রেশমের আর লম্বালম্বি সুতাগুলো তুলার সুতায় তৈরি। ফুল কটনের জামদানি সম্পূর্ণ তুলার সুতায় তৈরি। জামদানি বিচিত্র নকশার কারণে বিখ্যাত। নকশাগুলোর বিভিন্ন নাম রয়েছে। যেমন: পান্নাহাজার, বুটিদার,, দুবলিজাল, তেরসা, ঝালর, ময়ূরপাখা, কলমিলতা, পুঁইলতা, কল্কাপাড়, প্রজাপতি, শাপলাফুল, হংসবলাকা, চন্দ্রপাড়, ঝুমকা, জবাফুল, শবনম, কচুপাতা ইত্যাদি। গুটিপোকা থেকে সিল্কের সুতা তৈরি হয়। প্রথমে সাদা রঙের গুটিপোকা সংগ্রহ করা হয়। এরপর সেই পোকা একটি নির্দিষ্ট ট্রেতে রেখে তাতে তুঁত গাছের পাতা ছড়িয়ে দেওয়া হয়। এ পাতা খেয়ে গুটিপোকা পূর্ণাঙ্গ অবয়ব পায়। পাতা খেতে খেতে একসময় গুটিপোকা হলুদাভ রং ধারণ করে। তখন পোকাগুলো আলাদা ট্রেতে রাখা হয়। সেখানে পোকাগুলো পুরোপুরি হলুদ হয়ে শক্ত আকার ধারণ করে। এগুলো গরম পানিতে সিদ্ধ করে 'ওপরের খোসা সরিয়ে ফেলা হয়। এর মধ্যে থেকে রেশম সুতার গুটি বেরিয়ে আসে। এরপর ইলেকট্রিক চরকায় এ গুটি থেকে রেশম বা সিল্ক সুতা তৈরি হয়। এ সুতা আরও প্রক্রিয়াজাত করে বুনন কারখানায় যায়। রেশম বা সিল্ক কাপড়ের লাল গরদ শাড়ি, গরদের পাঞ্জাবি, মটকা শাড়ি ছাড়া বাঙালির বিয়ে-পার্বণ কল্পনা করা যেত না। বিভিন্ন অনুষ্ঠানে এখনো জামদানির চাহিদা রয়েছে। বর্তমান বাজারে জামদানির উচ্চমূল্য ও বিপুল চাহিদার কারণে এই শিল্পে নতুন গতি সঞ্চার হয়েছে। অন্যদিকে শত সংকটে এখনো টিকে আছে রাজশাহী সিল্ক শাড়ি।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।