সাংচু কোন নৃগোষ্ঠীর অধিকারী? এদের পোশাক বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহ্যবাহী-ব্যাখ্যা কর।
উত্তর: সাংচু, চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী। চাকমাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ রয়েছে। তাদের নানা ধরনের পোশাক পরিচ্ছদ রয়েছে। এ কারণেই তাদের পোশাক অত্যন্ত বৈচিত্র্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী। উদ্দীপকের সাংচু তার মায়ের তৈরি 'খাদাং' নামের একটি পোশাক পরে রাঙামাটিতে রামছড়ি স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছে। এটি চাকমাদেরই পোশাক। চাকমা পুরুষদের পরিধেয় বস্ত্রের মধ্যে প্রধানত ধুতি, পাঞ্জাবি ও গামছা উল্লেখযোগ্য। এছাড়া তারা কোট ও কখনো কখনো মাথায় পাগড়ি ব্যবহার করে। চাকমা মেয়েরা সাধারণত কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত নীল কাপড়ের ওপর লাল ডোরাকাটা স্কার্ট, বুকে ব্রেস্ট ক্লথ এবং মাথায় সাদা শিরস্ত্রাণ পরিধান করে। মহিলাদের ব্যবহার্য পরিধানের মধ্যে আরও রয়েছে- পিনোন খাদি ও খাদাং। শিক্ষিত নারীরা শাড়ি ও ব্লাউজও পরিধান করে। তবে বর্তমানে চাকমা মেয়েরাও বাঙালি মেয়েদের মতো পোশাক পরিধান করে থাকে। চাকমা মহিলারা লাল ও কালো ছাড়াও বিভিন্ন রঙের পিনোন খাদি ব্যবহার করে। সব পিনোনের উপরে ও নিচে সমান্তরাল রেখার পাড় থাকে। চাকমাদের পোশাক পরিচ্ছদের ধরন বিবেচনা করে তাই বলা যায়, তাদের পোশাক অত্যন্ত বৈচিত্র্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
সাংচু কোন নৃগোষ্ঠীর অধিকারী? এদের পোশাক বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহ্যবাহী…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর