টাঙ্গাইল শাড়ির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উত্তর: টাঙ্গাইল শাড়ির রয়েছে নিজস্ব বৈশিষ্ট্য। এ শাড়ির প্রধান বৈশিষ্ট্যগুলো হলো- এর বুননশৈলী, রঙ বিন্যাস, ডিজাইন এবং সর্বোপরি শিল্পীর নিজস্ব দক্ষতা। এ শাড়িতে বিশেষভাবে লক্ষণীয় হলো, পাড়ের নকশার সাথে সংগতি রেখে রঙিন সুতার সাহায্যে জমিনের নকশা। অতীতে এ নকশা সৃষ্টির জন্য পাতানো সুতা ব্যবহৃত হতো। আর বর্তমানে পাতানো সুতার সাথে ব্যবহৃত হচ্ছে রেয়ন সুতা, জরি, মেটালিক জরি প্রভৃতি। টাঙ্গাইল শাড়ি তৈরির ক্ষেত্রে আবহাওয়া ও পরিবেশের ভূমিকা রয়েছে। নলকূপ ও কুয়ার পানির কারণে শাড়ির গুণগত মানের তারতম্য ঘটে এবং শাড়ির কাজে ব্যবহৃত চালখৈ শাড়ির গুণগত মান অনেকাংশে নিয়ন্ত্রণ করে থাকে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
টাঙ্গাইল শাড়ির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর