শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে সাবিনার কেনা শাড়িটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে সাবিনার কেনা শাড়িটি হলো জামদানি শাড়ি।জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্তু। জামদানি বলতে সাদারণত শাড়িকেই বোঝানো হয়। এটি মসলিনের উত্তরসূরি। ধারণা করা হয়, মুঘল আমলের সম্রাজ্ঞীদের সুন্দর করে সাজার ইচ্ছা থেকেই জামদানির উৎপত্তি। সম্ভবত ইরানি বাদশাহর পৃষ্ঠপোষকতায় কিছুসংখ্যক তাঁতির সহযোগিতায় ঢাকায় জামদানির বুননকাজশুরু হয়। উদ্দীপকে সাবিনা বেগমের ক্রয়কৃত শাড়িটিও ইরানি বাদশাহর পৃষ্ঠপোষকতায় ঢাকায় বুনন শুরু হয়, যা জামদানিকেই নির্দেশ করছে। প্রাচীনকালের মিহি মসলিনের কাপড়ের উত্তরাধিকারি হিসেবে জামদানি অতিপরিচিত। পূর্বে জামদানি বস্ত্র তৈরিতে সুতি ও রেশম সুতা ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে রেশম সুতার বদলে নাইলন ও সুতি সুতা ব্যবহার করা হচ্ছে। জামদানি বস্ত্র বয়নের জন্য প্রতি তাঁতে দুজন কারিগর থাকে। একজন দক্ষ কারিগর অপরজন সাহায্যকারী কারিগর। মূল কারিগর বস্ত্রের মূল নকশা প্রণয়ন করে, সে অনুযায়ী হাত ও পায়ে তাঁত চালায়। সাহায্যকারী মাকু চালনা করে এবং নকশা অনুযায়ী সুতা এগিয়ে দেয়। সুতরাং এভাবে জামদানি শাড়ি তৈরি করা হয়।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে সাবিনার কেনা শাড়িটির বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উদ্দীপক

সাবিনা বেগম সোনারগাঁয়ে' বেড়াতে গিয়ে শাড়ি কিনলেন। কথিত আছে, ইরানি বাদশাহ্ পৃষ্ঠপোষকতায় ঢাকায় এ ধরনের শাড়ির বুনন শুরু হয়। শাড়িটি তৈরিতে দু'জন কারিগর প্রয়োজন হয়, যা বুটা নকশার তৈরি। অন্যদিকে, দিলারা বেগম গুটি পোকার লালা থেকে তৈরি তন্তুর সুতা দিয়ে বোনা কাপড় ক্রয় করেন।

Dhaka · 2023

উত্তর

মণিপুরি বস্ত্র তৈরিতে যে প্রকার তাঁত ব্যবহার করা হয় তাকে বেইন বলে।

উত্তর

খদ্দর' শব্দটি এসেছে গুজরাটি শব্দ থেকে। তৎকালীন ব্রিটিশবিরোধী আন্দোলন শুরু হওয়ার পর ১৯২০ সালে মহাত্মা গান্ধী স্বদেশি আন্দোলনের ডাক দেন। এ আন্দোলনের অংশ হিসেবে বিদেশি কাপড় বর্জন করে দেশীয় তুলায় চরকায় কাটা সুতা দিয়ে তাঁতে তৈরি কাপড় ব্যবহারের আহ্বান জানান তিনি। এর পরিপ্রেক্ষিতে ১৯২১ সালে নিখিল ভারত তন্তু সমবায় সমিতির একটি শাখা প্রতিষ্ঠিত হয় কুমিল্লা শহরে। সে সময়ে খদ্দর কাপড়ের ব্যবহার ব্যাপক বেড়ে যায়। এভাবে, খদ্দর কাপড় স্বদেশি আন্দোলনের সাথে জড়িত ছিল।

উত্তর

উদ্দীপকে সাবিনার কেনা শাড়িটি হলো জামদানি শাড়ি।জামদানি কার্পাস তুলা দিয়ে প্রস্তুত এক ধরনের পরিধেয় বস্তু। জামদানি বলতে সাদারণত শাড়িকেই বোঝানো হয়। এটি মসলিনের উত্তরসূরি। ধারণা করা হয়, মুঘল আমলের সম্রাজ্ঞীদের সুন্দর করে সাজার ইচ্ছা থেকেই জামদানির উৎপত্তি। সম্ভবত ইরানি বাদশাহর পৃষ্ঠপোষকতায় কিছুসংখ্যক তাঁতির সহযোগিতায় ঢাকায় জামদানির বুননকাজশুরু হয়। উদ্দীপকে সাবিনা বেগমের ক্রয়কৃত শাড়িটিও ইরানি বাদশাহর পৃষ্ঠপোষকতায় ঢাকায় বুনন শুরু হয়, যা জামদানিকেই নির্দেশ করছে। প্রাচীনকালের মিহি মসলিনের কাপড়ের উত্তরাধিকারি হিসেবে জামদানি অতিপরিচিত। পূর্বে জামদানি বস্ত্র তৈরিতে সুতি ও রেশম সুতা ব্যবহার করা হতো। কিন্তু বর্তমানে রেশম সুতার বদলে নাইলন ও সুতি সুতা ব্যবহার করা হচ্ছে। জামদানি বস্ত্র বয়নের জন্য প্রতি তাঁতে দুজন কারিগর থাকে। একজন দক্ষ কারিগর অপরজন সাহায্যকারী কারিগর। মূল কারিগর বস্ত্রের মূল নকশা প্রণয়ন করে, সে অনুযায়ী হাত ও পায়ে তাঁত চালায়। সাহায্যকারী মাকু চালনা করে এবং নকশা অনুযায়ী সুতা এগিয়ে দেয়। সুতরাং এভাবে জামদানি শাড়ি তৈরি করা হয়।

উত্তর

উদ্দীপকে দিলারা বেগমের ক্রয়কৃত শাড়িটি হলো রাজশাহী সিল্ক। সৌন্দর্য ও আভিজাত্যের জন্য সিল্ককে তন্তুর রানি বলা হয়। সিল্কের জন্ম চীন দেশে। পরে এটি ভারত ও বাংলাদেশে ছড়িয়ে পড়ে। মুঘল আমল থেকেই রাজশাহীতে রেশম চাষ শুরু হয়। সিল্কের কাপড়ের জন্য একসময় রাজশাহী পরিচিত হয় সিল্ক নগরী হিসেবে। রেশম পোকা থেকে তৈরি হয় সিল্কের সুতা। পোকাগুলো কুকন নামক আবরণের মধ্যে নিজেকে সম্পূর্ণ আবৃত করে ফেলে। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই পোকার লালা থেকে তৈরি তন্তুর সুতা দিয়ে সিল্কের পোশাক তৈরি করা হয়। বর্তমানে রাজশাহী সিল্কের প্রসার ও উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা ও সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। কেননা রাজশাহী শহরের ঐতিহ্যবাহী এই সিল্কের শাড়ির জৌলুস হারিয়ে যাওয়া শুরু করেছিল। এজন্য সরকারের ক্রমবর্ধমান সচেতনতা ও সহায়ক ভূমিকার পাশাপাশি এই শিল্পে মনোযোগ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে কিছু পদক্ষেপ যেমন- শাড়ি চোরাচালান বন্ধ করা, শাড়ি রপ্তানিতে শুল্ক বসানো, এ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সর্বোপরি জনগণ উৎসাহ প্রদানের মাধ্যমে সরকার এ শিল্পের উন্নতি ঘটাতে সক্ষম হবে। সুতরাং উক্ত পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী সিল্কের শাড়ি ফিরে পাবে তার অতীত ঐতিহ্য।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।