উদ্দীপকে দিলারা বেগমের ক্রয়কৃত শাড়িটির উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা ও সচেতনতা প্রয়োজন বলে তুমি মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
উত্তর: উদ্দীপকে দিলারা বেগমের ক্রয়কৃত শাড়িটি হলো রাজশাহী সিল্ক। সৌন্দর্য ও আভিজাত্যের জন্য সিল্ককে তন্তুর রানি বলা হয়। সিল্কের জন্ম চীন দেশে। পরে এটি ভারত ও বাংলাদেশে ছড়িয়ে পড়ে। মুঘল আমল থেকেই রাজশাহীতে রেশম চাষ শুরু হয়। সিল্কের কাপড়ের জন্য একসময় রাজশাহী পরিচিত হয় সিল্ক নগরী হিসেবে। রেশম পোকা থেকে তৈরি হয় সিল্কের সুতা। পোকাগুলো কুকন নামক আবরণের মধ্যে নিজেকে সম্পূর্ণ আবৃত করে ফেলে। পরবর্তীতে বিভিন্ন প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে এই পোকার লালা থেকে তৈরি তন্তুর সুতা দিয়ে সিল্কের পোশাক তৈরি করা হয়। বর্তমানে রাজশাহী সিল্কের প্রসার ও উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা ও সচেতনতা খুবই গুরুত্বপূর্ণ। কেননা রাজশাহী শহরের ঐতিহ্যবাহী এই সিল্কের শাড়ির জৌলুস হারিয়ে যাওয়া শুরু করেছিল। এজন্য সরকারের ক্রমবর্ধমান সচেতনতা ও সহায়ক ভূমিকার পাশাপাশি এই শিল্পে মনোযোগ বৃদ্ধি করতে হবে। এক্ষেত্রে কিছু পদক্ষেপ যেমন- শাড়ি চোরাচালান বন্ধ করা, শাড়ি রপ্তানিতে শুল্ক বসানো, এ খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং সর্বোপরি জনগণ উৎসাহ প্রদানের মাধ্যমে সরকার এ শিল্পের উন্নতি ঘটাতে সক্ষম হবে। সুতরাং উক্ত পদক্ষেপগুলো বাস্তবায়নের মাধ্যমে রাজশাহী সিল্কের শাড়ি ফিরে পাবে তার অতীত ঐতিহ্য।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দিলারা বেগমের ক্রয়কৃত শাড়িটির উন্নয়নে সরকারি পৃষ্ঠপোষকতা ও…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর