আনিকা ও হাবিবার ক্রয় করা পোশাক দুটো কোন কোন সম্প্রদায়কে নির্দেশ করছে? তাদের পোশাক-পরিচ্ছদের বৈচিত্র্য তুলে ধর।
উত্তর: উদ্দীপকে আনিকা ও হাবিবার ক্রয় করা পোশাক দুটো খাসিয়া ও চাকমা সম্প্রদায়কে নির্দেশ করছে। নিচে তাদের পোশাক পরিচ্ছদের বৈচিত্র্য তুলে ধরা হলো।খাসিয়া পোশাক পরিচ্ছদ খুবই সাধারণ ও পরিচ্ছন্ন। খাসিয়া মেয়েরা নিজেদের তৈরি 'কাজিম পিন' নামক এক প্রকার ব্লাউজ ব্যবহার করে। তাছাড়া তারা এক প্রকারের কাপড়ের বেল্ট কোমরে পরিধান করে। তদপুরি 'কা-জৈন-সেম' নামক সিল্কের তৈরি লুঙ্গির মতো কাপড় পরিধান করে। পুরুষরা একপ্রকার পকেটহীন জামা ও লুঙ্গি পড়ে। খাসিয়া ভাষায় একে 'ফুংগু মারুং' বলা হয়।অন্যদিকে, চাকমা সম্প্রদায়ের পোশাকের মধ্যে বৈচিত্র্য লক্ষ করা যায়। চাকমা পুরুষদের পরিধেয় বস্ত্রের মধ্যে প্রধানত ধুতি, পাঞ্জাবি ও গামছা উল্লেখযোগ্য। এছাড়া তারা কোট ও কখনো মাথায় পাগড়ি ব্যবহার করে। মেয়েরা সাধারণত কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত নীল কাপড়ের উপর লাল ডোরাকাটা স্কার্ট, বুকে বেস্ট ক্লথ এবং মাথায় সাদা শিরস্ত্রাণ পরিধান করেন। মহিলাদের ব্যবহার্য পরিধানে আছে পিনোন, খাদি, খাবাং ইত্যাদি। শিক্ষিত নারীরা শাড়ি ও ব্লাউজ পরিধান করে। চাকমা নারীরা রূপার অলংকার ও পুঁতির মালা ব্যবহার করে দেহের সৌন্দর্য বর্ধন করে।সুতরাং বলা যায়, খাসিয়া ও চাকমা সম্প্রদায়ের পোশাক পরিচ্ছদের মধ্যে বৈচিত্র্যতা লক্ষ করা যায়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
আনিকা ও হাবিবার ক্রয় করা পোশাক দুটো কোন কোন সম্প্রদায়কে নির্দেশ করছ…
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর