দৃশ্যকর-১-এ '?' চিহ্নিত স্থানটি কোন ঐতিহাসিক বস্তুকে নির্দেশ করেছে? এর উৎপাদন প্রক্রিয়া বর্ণনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১-এ '?' চিহ্নিত স্থানে ঐতিহাসিক বস্ত্র রাজশাহী সিল্ককে বোঝানো হয়েছে। সিল্কের জন্ম চীন দেশে। কথায় আছে খ্রিষ্ট 'জন্মের প্রায় ২০০০ বছর আগে চীন দেশে সর্বপ্রথম রেশম সুতা আবিষ্কার হয়। চীন থেকে এটি প্রথমে তিব্বত এবং পরে ভারতের হিমালয় অঞ্চলে প্রসার লাভ করে। পরে ভারত ও বাংলাদেশে ছড়িয়ে পড়ে। মুঘল আমল থেকেই রাজশাহীতে রেশম চাষ শুরু হয়। সিল্কের কাপড়ের জন্য একসময় রাজশাহী পরিচিত হয় সিল্ক নগরী হিসেবে। রেশম পোকা থেকে তৈরি হয় সিল্কের সুতা। পোকাগুলো কুকুন নামক 'আবরণের মধ্যে নিজেকে আবৃত করে ফেলে এবং মথে পরিণত হয়। আর এভাবেই বিভিন্ন প্রক্রিয়াকরণের মাধ্যমে পোকা থেকে আসে রেশম বা সিল্ক পোশাক। রেশম কাপড়ের লাল গরদ শাড়ি, গরদের পাঞ্জাবি, মটকা শাড়ি ছাড়া বাঙালির বিয়ে পার্বন কল্পনাও করা যেত না একটা সময়। মেশিনে বোনা সস্তা কাপড়ের ভিড়ে এখনো শক্তভাবে টিকে আছে ঐতিহ্যবাহী রাজশাহী সিল্ক।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
দৃশ্যকর-১-এ '?' চিহ্নিত স্থানটি কোন ঐতিহাসিক বস্তুকে নির্দেশ করেছে?…
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর