শেয়ারFacebookWhatsApp

সুমি ও রুমির পরিচিত শাড়ি দুটি নিজস্ব বৈশিষ্ট্যের দ্বারা আমাদের আকৃষ্ট করে- বিশ্লেষণ কর।

উত্তর: সুমি ও রুমির পরিচিত শাড়ি দুটি হলো যথাক্রমে রাজশাহী সিল্ক ও জামদানি। এগুলো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের দ্বারা আমাদের আকৃষ্ট করে। খ্রিস্টের জন্মের প্রায় ৫০০ বছর পূর্বেও বাংলাদেশে সুতি, রেশম ও মসলিন ইত্যাদি প্রস্তুত হতো। বাংলাদেশের জামদানি কিংবা রেশম দিয়ে তৈরি পোশাক বিশ্বব্যাপী সমাদৃত। উদ্দীপকে দেখা যায়, সুমি পরিধান করেছে রেশমগুটি থেকে তৈরি পোশাক এবং রুমি পরিধান করেছে জ্যামিতিক নকশার ঐতিহ্যবাহী শাড়ি। এগুলো হলো যথাক্রমে রাজশাহী সিল্ক ও. জামদানি শাড়ি। গুটিপোকা থেকে আসে রেশম সুতার গুটি। এটি থেকেই তৈরি হয় সিল্কের সুতা। এরপর সে সুতা আসে বাহারি নকশার সিল্কের পোশাকে। রেশম সুতা দিয়ে তৈরি রাজশাহী সিল্ক বাঙালির ঐতিহ্যের অংশ। খ্যাতিসম্পন্ন মডেল বিবি রাসেলের হাত ধরে রাজশাহীর বলাকা সিল্ক ইউরোপেও পরিচিতি পেয়েছে। তার ভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্যের বয়ন শিল্প হিসেরে প্রাচ্যের বয়ন শিল্পের ধারাবাহিকতা রক্ষায় জনপ্রিয় হয়ে উঠেছিল জামদানি মোটিভ। মোটিভগুলো জ্যামিতিক আইন অনুসরণ করলেও তা শুধু রেখা, চতুর্ভুজ কিংবা ত্রিভুজ নয়, বরং তা দিয়ে ফুল, লতা-পাতা থেকে শুরু করে ফুটিয়ে তোলা হয় নানারকম নকশার বিন্যাস। নকশার কারণেই জামদানি শাড়ি এত বিখ্যাত হয়েছে। অতএব দেখা যায়, দুটি শাড়ি দুই ধরনের হলেও আমাদের আকৃষ্ট করে। তাই প্রশ্নের উক্তিটি যথার্থ।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

সুমি ও রুমির পরিচিত শাড়ি দুটি নিজস্ব বৈশিষ্ট্যের দ্বারা আমাদের আকৃষ…

উদ্দীপক

রুবিনা, সুমি ও রুমি তিন বান্ধবী। তারা রাঙামাটির রামনগর স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছে। রুবিনা মায়ের তৈরি একটি খাদাং নামের পোশাক পরেছে। সুমি পরেছে রেশমগুটি থেকে তৈরি পোশাক। আর জ্যামিতিক নকশার ঐতিহ্যবাহী একটি শাড়ি পরেছে রুমি।

Dhaka · 2018

উত্তর

রাখাইন শব্দের অর্থ হচ্ছে রক্ষণশীল জাতি।

উত্তর

বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ হলো কাতান। কাতান শাড়ি বয়নে গর্ত তাঁত ব্যবহার করা হয়। এ তাঁতে শাড়ির নকশা তোলার কাজে জ্যাকার্ড ব্যবহার করা হয়। টানা ও বোনাতে রেশমি সুতা ও বুটির জন্য জরি ব্যবহৃত হয়। পাকানো রেশমি সুতার নাম হলো কাতান। বেনারসি শাড়িতেও পাকানো সুতা ব্যবহৃত হয় বলে এর অপর নাম কাতান শাড়ি। বেনারসি শাড়ি তৈরির প্রক্রিয়া কাতান শাড়ি তৈরির ক্ষেত্রেও প্রয়োগ করা হয় বলে কাতানকে বেনারসি শাড়ির পরিবর্তিত রূপ বলে।

উত্তর

রুবিনা চাকমা ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসী।চাকমাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক পরিচ্ছদ রয়েছে। তাদের নানা ধরনের পোশাক পরিচ্ছদ রয়েছে। এ কারণেই তাদের পোশাক অত্যন্ত বৈচিত্র্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী। উদ্দীপকের রুবিনা তার মায়ের তৈরি 'খাদাং' নামের একটি পোশাক পরে রামনগর স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠানে এসেছে। এটি চাকমাদেরই পোশাক। চাকমা পুরুষদের পরিধেয় বস্ত্রের মধ্যে প্রধানত ধুতি, পাঞ্জাবি ও গামছা উল্লেখযোগ্য। এছাড়া তারা কোট ও কখনো কখনো মাথায় পাগড়ি ব্যবহার করে। চাকমা মেয়েরা সাধারণত কোমর থেকে হাঁটুর নিচ পর্যন্ত নীল কাপড়ের ওপর লাল ডোরাকাটা স্কার্ট, বুকে ব্রেস্ট ক্লথ এবং মাথায় সাদা শিরস্ত্রাণ পরিধান করে। মহিলাদের ব্যবহার্য পরিধানের মধ্যে আরও রয়েছে- পিনোন খাদি ও খাদাং। শিক্ষিত নারীরা শাড়ি ও ব্লাউজও পরিধান করে। তবে বর্তমানে চাকমা মেয়েরাও বাঙালি মেয়েদের মতো পোশাক পরিধান করে থাকে। চাকমা মহিলারা লাল ও কালো ছাড়াও বিভিন্ন রঙের পিনোন খাদি ব্যবহার করে। সব পিনোনের উপরে ও নিচে সমান্তরাল রেখার পাড় থাকে।চাকমাদের পোশাক পরিচ্ছদের ধরন বিবেচনা করে তাই বলা যায়, তাদের পোশাক অত্যন্ত বৈচিত্র্যমণ্ডিত ও ঐতিহ্যবাহী।

উত্তর

সুমি ও রুমির পরিচিত শাড়ি দুটি হলো যথাক্রমে রাজশাহী সিল্ক ও জামদানি। এগুলো ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের দ্বারা আমাদের আকৃষ্ট করে। খ্রিস্টের জন্মের প্রায় ৫০০ বছর পূর্বেও বাংলাদেশে সুতি, রেশম ও মসলিন ইত্যাদি প্রস্তুত হতো। বাংলাদেশের জামদানি কিংবা রেশম দিয়ে তৈরি পোশাক বিশ্বব্যাপী সমাদৃত। উদ্দীপকে দেখা যায়, সুমি পরিধান করেছে রেশমগুটি থেকে তৈরি পোশাক এবং রুমি পরিধান করেছে জ্যামিতিক নকশার ঐতিহ্যবাহী শাড়ি। এগুলো হলো যথাক্রমে রাজশাহী সিল্ক ও. জামদানি শাড়ি। গুটিপোকা থেকে আসে রেশম সুতার গুটি। এটি থেকেই তৈরি হয় সিল্কের সুতা। এরপর সে সুতা আসে বাহারি নকশার সিল্কের পোশাকে। রেশম সুতা দিয়ে তৈরি রাজশাহী সিল্ক বাঙালির ঐতিহ্যের অংশ। খ্যাতিসম্পন্ন মডেল বিবি রাসেলের হাত ধরে রাজশাহীর বলাকা সিল্ক ইউরোপেও পরিচিতি পেয়েছে। তার ভিন্ন জ্যামিতিক বৈশিষ্ট্যের বয়ন শিল্প হিসেরে প্রাচ্যের বয়ন শিল্পের ধারাবাহিকতা রক্ষায় জনপ্রিয় হয়ে উঠেছিল জামদানি মোটিভ। মোটিভগুলো জ্যামিতিক আইন অনুসরণ করলেও তা শুধু রেখা, চতুর্ভুজ কিংবা ত্রিভুজ নয়, বরং তা দিয়ে ফুল, লতা-পাতা থেকে শুরু করে ফুটিয়ে তোলা হয় নানারকম নকশার বিন্যাস। নকশার কারণেই জামদানি শাড়ি এত বিখ্যাত হয়েছে। অতএব দেখা যায়, দুটি শাড়ি দুই ধরনের হলেও আমাদের আকৃষ্ট করে। তাই প্রশ্নের উক্তিটি যথার্থ।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।