পোশাকে 'B [গণিত] চিত্রের বিভিন্ন অংশের প্রয়োগ দ্বারা বাহ্যিক দর্শনকে প্রভাবিত করা যায়-বিশ্লেষণ কর।
উত্তর: পোশাকে 'B [গণিত] চিত্রের বিভিন্ন অংশের বা রেখার প্রয়োগ দ্বারা বাহ্যিক দর্শনকে প্রভাবিত করা যায়।পোশাকের ডিজাইন সৃষ্টিতে রেখার ভূমিকা গুরুত্বপূর্ণ। রেখা পোশাকে বৈচিত্র্য আনে। রেখা বিভিন্ন প্রকার হয়। যেমন- খাড়া বা লম্বালম্বি রেখা, সমান্তরাল রেখা, বক্ররেখা, তির্যক রেখা, কোনোকুনি রেখা ইত্যাদি। 'B [গণিত] চিত্রের বিভিন্ন অংশ বা রেখার প্রয়োগ দ্বারা পোশাককে আকর্ষণীয় করে তোলা যায় এবং এর দ্বারা বাহ্যিক দর্শনকেও প্রভাবিত করা যায়। পোশাকের নকশায় রেখার বৈচিত্র্যময় বিন্যাসের ফলে পরিধানকারীকে কখনো লম্বা, কখনো খাটো, কখনো মোটা, আবার কখনো রোগা মনে হয়। খাড়া বা লম্বালম্বি রেখায় মোটা ও বেঁটে ব্যক্তিকে আপাতদৃষ্টিতে ততটা মোটা ও বেঁটে দেখায় না। লম্বা, রোগা 'ব্যক্তির পোশাকে সমান্তরাল বা আড়াআড়ি রেখা মানানসই হয়। এতে আপাতদৃষ্টিতে তাদের দৈর্ঘ্য হ্রাস, ও প্রশস্ততা বৃদ্ধি পায়। বক্ররেখা আপাতদৃষ্টিতে দৈর্ঘ্য কমালেও সৌন্দর্য ও কমনীয়তা বৃদ্ধি করে। তির্যক রেখা সাধারণত বস্তুর দৈর্ঘ্য বৃদ্ধি করে। কোনাকুনি রেখার মাত্রা এবং দিকের ওপর নির্ভর করে কোনো কোনো সময় পোশাক লম্বা এবং কোনো কোনো সময় খাটো ও প্রশস্ত মনে হয়। আবার পোশাকে জিগজ্যাগ বেশি থাকলে তা চোখে আরামদায়ক হয় না। সমান্তরাল রেখার মাধ্যমে বিশ্রাম ও আরামের অনুভূতি আসে। এ রেখা আপাতদৃষ্টিতে কোনোকিছুর দৈর্ঘ্যকে হ্রাস করে এবং প্রশস্ততা বৃদ্ধি করে। এ কারণেই বলা যায়, রেখা দ্বারা বাহ্যিক দর্শনকে প্রভাবিত করা যায়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
পোশাকে 'B চিত্রের বিভিন্ন অংশের প্রয়োগ দ্বারা বাহ্যিক দর্শনকে প্রভ…
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর