উদ্দীপকে 'C [গণিত] চিহ্নিত স্থানটি কী নির্দেশন করে? পোশাককে আকর্ষণীয় করতে এর গুরুত্ব রয়েছে- ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'C [গণিত] চিহ্নিত স্থানটি ছন্দকে নির্দেশ করে।শিল্পকলার নীতির যথাযথ প্রয়োগ ছাড়া কোনো শিল্পই সুন্দর ও আকর্ষণীয় হয় না। পোশাককেও সুন্দর ও আকর্ষণীয় করতে হলে শিল্পকলার নীতির যথাযথ অনুসরণ করতে হবে। শিল্পকলার নীতির মধ্যে রয়েছে ভারসাম্য বা সমতা, সংগতি বা অনুপাত, ছন্দ, মিল ও প্রাধান্য। উদ্দীপকে ভারসাম্য বা সমতা, সংগতি বা অনুপাত, মিল এবং প্রাধান্যের কথা উল্লেখ থাকলেও ছন্দের কথা তুলে ধরা হয়নি। তাই '' চিহ্নিত স্থানটি ছন্দকেই নির্দেশ করছে। ডিজাইনের আরেকটি অন্যতম শর্ত হলো ছন্দ। ছন্দ বলতে কোনো জিনিসের নিয়মিত সজ্জাকে বোঝায়। পোশাকে ছন্দ বা গতি থাকতে হয়। পোশাকে ছন্দ প্রবাহিত হয় রঙ, নকশা, আকার, আকৃতি ও পরিসরের মাধ্যমে। চোখের সন্তোষজনক আকর্ষণের মাধ্যমে পোশাকের ছন্দ ধরা পড়ে। রঙ, রেখা, বিন্দু, আকার প্রভৃতির পুনঃপুন ব্যবহার করে ছন্দ সৃষ্টি করা যায়। কোনো হালকা রঙের শাড়ির সাথে সেই রঙের গাঢ় ব্লাউজ পরিধান করে ছন্দ আনা যায়।তাই বলা যায়, পোশাককে আকর্ষণীয় করে তুলতে ছন্দের যথেষ্ট গুরত্ব রয়েছে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'C চিহ্নিত স্থানটি কী নির্দেশন করে? পোশাককে আকর্ষণীয় করতে…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর