শিল্পসম্মত পোশাক তৈরিতে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশের পারস্পরিক সম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: শিল্পসম্মত পোশাক তৈরিতে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশ তথা ভারসাম্য ও অনুপাতের পারস্পরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। যুগোপযোগী পোশাক ব্যবহারের ক্ষেত্রে শিল্পনীতি ও শিল্প উপাদানের প্রতি লক্ষ রাখা উচিত। এগুলো পোশাকের সৌন্দর্য সৃষ্টিতে অনেক অবদান রাখতে পারে। এর মধ্যে ভারসাম্য ও অনুপাতের ভূমিকা অপরিসীম। উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত অংশে যথাক্রমে ভারসাম্য ও অনুপাতকে তুলে ধরা হয়েছে। এদের পারস্পরিক সম্পর্ক শিল্পসম্মত পোশাক তৈরিতে ব্যাপক ভূমিকা রাখে। যেকোনো বস্তুর মধ্যে সমতা বা ভারসাম্যের অভাব ঘটলে বস্তুটির যথাযথ সৌন্দর্য প্রস্ফুটিত হয় না। পোশাকের ক্ষেত্রে তাই এর উপস্থিতি থাকা অত্যন্ত প্রয়োজন। সুন্দর ডিজাইনের জন্য পোশাকে ভারসাম্য থাকা জরুরি। কোনো পোশাকের উভয় পাশে যদি একই ধরনের ডিজাইন হয় তবে সেটাকে বলা হয় প্রত্যক্ষ সমতা। আর পোশাকের উভয় পাশ যদি এক ধরনের না হয় তবে তাকে অপ্রত্যক্ষ সমতা বলে। একইভাবে পোশাকে অনুপাত থাকাও গুরুত্বপূর্ণ। পোশাকে অনুপাত বলতে একটি অংশের সঙ্গে অন্য অংশের সম্বন্ধকে বোঝায়। পোশাকে রঙ, নকশা, গঠন, আকৃতি প্রভৃতির পারস্পরিক সংগতি বা অনুপাত ঠিক হতে হবে। অন্যথায় পোশাক আকর্ষণীয় হতে পারে না।তাঁই বলা যায়, শিল্পসম্মত পোশাক তৈরিতে ভারসাম্য ও অনুপাত অংশের সামঞ্জস্য থাকা আবশ্যক বিধায় এগুলোর মধ্যকার পারস্পরিক সম্পর্কও অত্যন্ত ঘনিষ্ঠ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
শিল্পসম্মত পোশাক তৈরিতে 'A ও 'B চিহ্নিত অংশের পারস্পরিক সম্পর্ক ব…
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর