উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি কোন শিল্প উপাদানকে নির্দেশ করে? এর শ্রেণিবিভাগ কর।
উত্তর: উদ্দীপকে? চিহ্নিত শিল্প উপাদানটি হলো রেখা। পোশাকের ডিজাইন সৃষ্টিতে রেখার ভূমিকা গুরুত্বপূর্ণ। রেখা পোশাকে বৈচিত্র্য আনে। পোশাকে বৈচিত্র্য ও ছন্দ আনতে বক্ররেখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্ররেখা সৌন্দর্য ও কমনীয়তা বৃদ্ধি করে। তির্যক রেখার বৈচিত্র্যময় ব্যবহারে কোনো বস্তুর দৈর্ঘ্য হ্রাসবৃদ্ধি করা যায়। এ রেখা ঊর্ধ্বমুখী সরু ও কাছাকাছি হলে পরিধানকারীকে লম্বা মনে হবে এবং দূরে হলে মোটা ও খাটো মনে হবে। পোশাকের বৈচিত্র্যের ক্ষেত্রে রেখা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।রেখা মূলত দুই প্রকার- ১. সোজা বা খাড়া রেখা ও ২. বক্র রেখা। এছাড়া রেখার গতিপথের ওপর নির্ভর করে রেখাকে আবার ছয় ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাড়া বা লম্বালম্বি রেখা, ২. সমান্তরাল বা আড়াআড়ি রেখা, ৩. কোনাকুনি রেখা, ৪. বক্র রেখা, ৫. তীর্যক রেখা এবং ৬. ভগ্ন রেখা।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থানটি কোন শিল্প উপাদানকে নির্দেশ করে? এর শ্র…
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর