শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত শিল্প উপাদানগুলো কীভাবে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে?

উত্তর: উদ্দীপকে শিল্প উপাদানগুলো অর্থাৎ রঙ, রেখা, আকার, জমিন ইত্যাদি ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে।রঙ পোশাকের সৌন্দর্য বৃদ্ধি ও নকশায় বৈচিত্র্য সৃষ্টি করে ব্যক্তিকে আরও মাধুর্যময় করে তোলে। ব্যক্তিত্ব বিকাশে রঙের ভূমিকা অন্যতম। যেমন: অল্প বয়স্কদের জন্য উজ্জ্বল রঙ, বৃদ্ধদের জন্য হালকা রঙ, আবার যারা ফর্সা তাদের জন্য হালকা রঙ, শ্যামলাদের জন্য উজ্জ্বল রঙ উপযোগী পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা আর একটি অন্যতম শিল্প উপাদান। রেখা পোশাকের ডিজাইনে বৈচিত্র্য আনে। ডিজাইন যে ধরনের হোক না কেন, রেখা এবং আকার ডিজাইনের বৈচিত্র্যকে প্রভাবিত করে ব্যক্তির ব্যক্তিত্বকে বিকশিত করে। পেশাকে রেখার ব্যবহারের ফলে ব্যক্তিকে আপাতদৃষ্টিতে লম্বা, খাটো, বেটে মনে হয়। লম্বা রেখায় ব্যক্তিকে লম্বা দেখায়। আড়াআড়ি রেখায় ব্যক্তিকে মোটা ও বেটে দেখায়। বক্র রেখা পরিধানকারীর দৈর্ঘ্য কমায় কিন্তু পোশাকে ছন্দ আনে ও লাবণ্য সৃষ্টি কলে। পুনঃপুন রেখার ব্যবহার নকশায় ছন্দ আনে। পোশাকে বিপরীত রেখার বিন্যাস সামঞ্জস্য রক্ষা করে পরিধানকারীকে সাবলীল করে। আবার প্রতিটি পোশাকের রয়েছে নির্দিষ্ট আকার। নির্দিষ্ট আকারের পোশাক ব্যক্তির সৌন্দর্য বাড়িয়ে তোলে। কোনো ব্যক্তি তার আকারের চেয়ে ছোট বা বড় পোশাক পরলে তাকে বেমানান মনে হবে। কারও মুখের আদল যদি গোল হয়, তাহলে গভীর করে কাটা ভি বা ইউ তার অবয়বে লম্বা ভাব আনবে। দেহের বৈশিষ্ট্য, যেমন- বর্ণ, উচ্চতা ইত্যাদি বিবেচনা করে আকার বা আকৃতির পরিবর্তন, পরিবর্ধনের মাধ্যমে ডিজাইনে বৈচিত্র্য এনে ব্যক্তিত্বকে মোহনীয় করে তোলা যায়। অন্যদিকে, নরম, পাতলা ও মসৃণ জমিনের বস্ত্রে যেকোনো সূচি, নকশা প্রয়োগ করলে পোশাক সুন্দর ও আকর্ষণীয় হয়, যা ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ব্যক্তিত্ব, বিকাশে উদ্দীপকে উল্লিখিত শিল্প উপাদানগুলোর ভূমিকা অনস্বীকার্য।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত শিল্প উপাদানগুলো কীভাবে ব্যক্তিত্ব বিকাশে সহায়তা …

Rajshahi · 2023

উত্তর

সুশৃঙ্খল গতিবিধির প্রকাশ বা অনুভূতিকে ছন্দ বলে।

উত্তর

পোশাকের ক্ষেত্রে সমতার যথেষ্ট গুরুত্ব রয়েছে। কারণ এর অভাব হলে পোশাকের সৌন্দর্য নষ্ট হয়। পোশাক সুন্দর ও আকর্ষণীয় করার জন্য শিল্পকলার নীতির যথাযথ অনুসরণ করতে হয়। এসব নীতির মধ্যে সমতাও রয়েছে। যেকোনো বস্তুর মধ্যে সমতা বা সামঞ্জস্যের অভাব ঘটলে বস্তুটির যথাযথ সৌন্দর্য প্রকাশ পায় না। এটি পোশাকের ভারসাম্য রক্ষা করে থাকে। তাই পোশাকের ক্ষেত্রে সমতার গুরুত্ব রয়েছে।

উত্তর

উদ্দীপকে? চিহ্নিত শিল্প উপাদানটি হলো রেখা। পোশাকের ডিজাইন সৃষ্টিতে রেখার ভূমিকা গুরুত্বপূর্ণ। রেখা পোশাকে বৈচিত্র্য আনে। পোশাকে বৈচিত্র্য ও ছন্দ আনতে বক্ররেখার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বক্ররেখা সৌন্দর্য ও কমনীয়তা বৃদ্ধি করে। তির্যক রেখার বৈচিত্র্যময় ব্যবহারে কোনো বস্তুর দৈর্ঘ্য হ্রাসবৃদ্ধি করা যায়। এ রেখা ঊর্ধ্বমুখী সরু ও কাছাকাছি হলে পরিধানকারীকে লম্বা মনে হবে এবং দূরে হলে মোটা ও খাটো মনে হবে। পোশাকের বৈচিত্র্যের ক্ষেত্রে রেখা একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।রেখা মূলত দুই প্রকার- ১. সোজা বা খাড়া রেখা ও ২. বক্র রেখা। এছাড়া রেখার গতিপথের ওপর নির্ভর করে রেখাকে আবার ছয় ভাগে ভাগ করা যায়। যথা- ১. খাড়া বা লম্বালম্বি রেখা, ২. সমান্তরাল বা আড়াআড়ি রেখা, ৩. কোনাকুনি রেখা, ৪. বক্র রেখা, ৫. তীর্যক রেখা এবং ৬. ভগ্ন রেখা।

উত্তর

উদ্দীপকে শিল্প উপাদানগুলো অর্থাৎ রঙ, রেখা, আকার, জমিন ইত্যাদি ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে।রঙ পোশাকের সৌন্দর্য বৃদ্ধি ও নকশায় বৈচিত্র্য সৃষ্টি করে ব্যক্তিকে আরও মাধুর্যময় করে তোলে। ব্যক্তিত্ব বিকাশে রঙের ভূমিকা অন্যতম। যেমন: অল্প বয়স্কদের জন্য উজ্জ্বল রঙ, বৃদ্ধদের জন্য হালকা রঙ, আবার যারা ফর্সা তাদের জন্য হালকা রঙ, শ্যামলাদের জন্য উজ্জ্বল রঙ উপযোগী পোশাকের সৌন্দর্য বৃদ্ধিতে রেখা আর একটি অন্যতম শিল্প উপাদান। রেখা পোশাকের ডিজাইনে বৈচিত্র্য আনে। ডিজাইন যে ধরনের হোক না কেন, রেখা এবং আকার ডিজাইনের বৈচিত্র্যকে প্রভাবিত করে ব্যক্তির ব্যক্তিত্বকে বিকশিত করে। পেশাকে রেখার ব্যবহারের ফলে ব্যক্তিকে আপাতদৃষ্টিতে লম্বা, খাটো, বেটে মনে হয়। লম্বা রেখায় ব্যক্তিকে লম্বা দেখায়। আড়াআড়ি রেখায় ব্যক্তিকে মোটা ও বেটে দেখায়। বক্র রেখা পরিধানকারীর দৈর্ঘ্য কমায় কিন্তু পোশাকে ছন্দ আনে ও লাবণ্য সৃষ্টি কলে। পুনঃপুন রেখার ব্যবহার নকশায় ছন্দ আনে। পোশাকে বিপরীত রেখার বিন্যাস সামঞ্জস্য রক্ষা করে পরিধানকারীকে সাবলীল করে। আবার প্রতিটি পোশাকের রয়েছে নির্দিষ্ট আকার। নির্দিষ্ট আকারের পোশাক ব্যক্তির সৌন্দর্য বাড়িয়ে তোলে। কোনো ব্যক্তি তার আকারের চেয়ে ছোট বা বড় পোশাক পরলে তাকে বেমানান মনে হবে। কারও মুখের আদল যদি গোল হয়, তাহলে গভীর করে কাটা ভি বা ইউ তার অবয়বে লম্বা ভাব আনবে। দেহের বৈশিষ্ট্য, যেমন- বর্ণ, উচ্চতা ইত্যাদি বিবেচনা করে আকার বা আকৃতির পরিবর্তন, পরিবর্ধনের মাধ্যমে ডিজাইনে বৈচিত্র্য এনে ব্যক্তিত্বকে মোহনীয় করে তোলা যায়। অন্যদিকে, নরম, পাতলা ও মসৃণ জমিনের বস্ত্রে যেকোনো সূচি, নকশা প্রয়োগ করলে পোশাক সুন্দর ও আকর্ষণীয় হয়, যা ব্যক্তির ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে তোলে। উপরিউক্ত আলোচনা শেষে বলা যায়, ব্যক্তিত্ব, বিকাশে উদ্দীপকে উল্লিখিত শিল্প উপাদানগুলোর ভূমিকা অনস্বীকার্য।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।