চিত্র-১ এ 'A [গণিত] চিহ্নিত স্থানে শিল্পনীতির কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র-১ এ 'A [গণিত] চিহ্নিত স্থানে শিল্পনীতির প্রাধান্যের দিকটি ফুটে উঠেছে। প্রাধান্য বলতে কোনো বস্তুর কেন্দ্রস্থলকে বোঝায়। পোশাকে বিশেষ আকার, রঙ, নকশা, গঠনকে প্রাধান্য দিয়ে আকর্ষণীয় করে তোলাই প্রাধান্য। অর্থাৎ পোশাকের যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয় তাই হচ্ছে প্রাধান্যের কেন্দ্রবিন্দু। শরীরের কাঠামোর সাথে প্রাধান্যের বিন্দু সম্পর্কযুক্ত। কেননা দেখা গেছে যে দেহের যে অংশ বেশি আকর্ষণীয় সে অংশেই সাধারণত প্রাধান্য আনা হয়। প্রাধান্য, সৃষ্টির জন্য গাঢ় বা বিপরীত রঙের বেল্ট, বোতাম, লেস ইত্যাদি যাছাই করা যেতে পারে। উদ্দীপকে চিত্র-১ এর 'A [গণিত] চিহ্নিত স্থানে জামার গলায় লাগানো লেস দ্বারা শিল্পনীতির উপাদান প্রাধান্যকে বোঝানো হয়েছে। সুতরাং বলা যায়, প্রাধান্যের মাধ্যমে পোশাকের আকর্ষণ বৃদ্ধি করে সাধারণ জিনিসকেও অসাধারণ করে তোলা সম্ভব।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
চিত্র-১ এ 'A চিহ্নিত স্থানে শিল্পনীতির কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর