পারভিনের প্রতিবেশীর মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকে পারভিনের প্রতিবেশী তাকে বলে, পোশাক দামি না হলেও পোশাকে প্রাধান্য সৃষ্টি করে সাধারণ জিনিস অসাধারণ করে তোলা সম্ভব- পারভিনের প্রতিবেশীর এ উক্তিটি আমি যথার্থ বলে মনে করি। যুগোপযোগী পোশাক ব্যবহারের ক্ষেত্রে শিল্পনীতি ও শিল্প উপাদানের প্রতি লক্ষ রাখা উচিত। কারণ এগুলো পোশাকের সৌন্দর্য সৃষ্টিতে অবদান রাখে। শিল্পনীতির মধ্যে অন্যতম একটি নীতি হলো প্রাধান্য। প্রাধান্য বলতে পোশাকের কোনো একটি অংশের আকর্ষণের কেন্দ্রকে বোঝায়। যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয় তাই প্রাধান্যের কেন্দ্রবিন্দু। পোশাকে বিশেষ আকার, রঙ, নকশা গঠনকে প্রাধান্য দিয়ে আকর্ষণীয় করে তোলাই প্রাধান্য। এর মাধ্যমে পোশাকের আকর্ষণ বৃদ্ধি করে সাধারণ জিনিসকেও অসাধারণ করা সম্ভব। যেমন- বিপরীত রঙের বেল্ট, লেস, বোতাম প্রভৃতির মাধ্যমে পোশাকের প্রাধান্য সৃষ্টি করা যায়। অতএব বলা যায়, উদ্দীপকে পারভিনের প্রতিবেশীর মন্তব্যটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
পারভিনের প্রতিবেশীর মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন কর।
উদ্দীপক
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর