শেয়ারFacebookWhatsApp

পোশাকে মিল বলতে কী বোঝায়?

উত্তর: পোশাকে মিল বলতে শিল্পকলা বা নকশার বিভিন্ন অংশের ভেতর একটি সাবলীল সম্পর্ক বা সুসম্পর্ক থাকাকে বোঝায়। অর্থাৎ একটি সম্পূর্ণ অংশের সাথে অথবা যেকোনো অংশের সাথে অন্য অংশের মিত্রতার নাম মিল। মিল অনেকটা সংগতির সমার্থক। একটি পোশাকের রঙ, রেখা, জমিন, আকার ইত্যাদি উপাদানগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে পোশাকে মিল বজায় রাখা যায়।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

পোশাকে মিল বলতে কী বোঝায়?

উদ্দীপক

পারভিন স্থূল ও বেঁটে আকৃতির। একটি বিয়ের অনুষ্ঠানে সে অনেক দামি, নকশাযুক্ত বড় বড় ছাপার পোশাক পরে গেল। কিন্তু কেউ তার পোশাকটি মানানসই বলল না। তার প্রতিবেশী তাকে বলে পোশাক দামি না হলেও প্রাধান্য সৃষ্টি করে সাধারণ পোশাক অসাধারণ করে তোলা সম্ভব।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ · 2023

উত্তর

প্রাধান্য বলতে কোনো বস্তুর কেন্দ্রস্থলকে বোঝায়।

উত্তর

পোশাকে মিল বলতে শিল্পকলা বা নকশার বিভিন্ন অংশের ভেতর একটি সাবলীল সম্পর্ক বা সুসম্পর্ক থাকাকে বোঝায়। অর্থাৎ একটি সম্পূর্ণ অংশের সাথে অথবা যেকোনো অংশের সাথে অন্য অংশের মিত্রতার নাম মিল। মিল অনেকটা সংগতির সমার্থক। একটি পোশাকের রঙ, রেখা, জমিন, আকার ইত্যাদি উপাদানগুলোর যথাযথ ব্যবহারের মাধ্যমে পোশাকে মিল বজায় রাখা যায়।

উত্তর

উদ্দীপকে পারভিন স্থূল ও বেঁটে আকৃতির। একটি বিয়ের অনুষ্ঠানে সে অনেক দামি ও নকশাযুক্ত বড় বড় ছাপার পোশাক পরে গেল। কিন্তু কেউ তার পোশাকটি মানানসই বলল না। পারভিনের পোশাক মানানসই না হওয়ার কারণ সে পোশাকে শিল্পকলার নীতিগুলোর যথাযথ অনুসরণ করেনি।দেহের সৌন্দর্য বৃদ্ধির জন্য পোশাকের প্রয়োজন। যুগোপযোগী পোশাক ব্যবহারের ক্ষেত্রে শিল্পনীতি ও শিল্প উপাদানের প্রতি লক্ষ রাখা উচিত। এগুলো পোশাকের সৌন্দর্য সৃষ্টিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পোশাকে এ শিল্পনীতি ও শিল্প উপাদানের উপযোগিতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। পোশাকে ব্যবহৃত রঙ, রেখা, আকার, জমিন, ব্যক্তির শারীরিক গঠন, অবয়ব ও গায়ের রঙের ওপর প্রভাব ফেলে। পারভিন যেহেতু স্থূল ও বেঁটে আকৃতির মেয়ে তাই তার উপযুক্ত নকশাযুক্ত পোশাক পরিধান করা উচিত ছিল। কিন্তু অতিরিক্ত নকশা করা পোশাকে তার মোটা ভাবটা বেশি ফুটে উঠেছে। তাই তার কম নকশাযুক্ত ছোট ছোট ছাপার পোশাক পরিধান করা উচিত ছিল।অতএব বলা যায়, পারভিনের পোশাক মানানসই না হওয়ার কারণ হলো সে পোশাকে শিল্পকলার নীতিগুলোর যথাযথ অনুসরণ করেনি।

উত্তর

উদ্দীপকে পারভিনের প্রতিবেশী তাকে বলে, পোশাক দামি না হলেও পোশাকে প্রাধান্য সৃষ্টি করে সাধারণ জিনিস অসাধারণ করে তোলা সম্ভব- পারভিনের প্রতিবেশীর এ উক্তিটি আমি যথার্থ বলে মনে করি। যুগোপযোগী পোশাক ব্যবহারের ক্ষেত্রে শিল্পনীতি ও শিল্প উপাদানের প্রতি লক্ষ রাখা উচিত। কারণ এগুলো পোশাকের সৌন্দর্য সৃষ্টিতে অবদান রাখে। শিল্পনীতির মধ্যে অন্যতম একটি নীতি হলো প্রাধান্য। প্রাধান্য বলতে পোশাকের কোনো একটি অংশের আকর্ষণের কেন্দ্রকে বোঝায়। যে অংশে দৃষ্টি আকৃষ্ট হয় তাই প্রাধান্যের কেন্দ্রবিন্দু। পোশাকে বিশেষ আকার, রঙ, নকশা গঠনকে প্রাধান্য দিয়ে আকর্ষণীয় করে তোলাই প্রাধান্য। এর মাধ্যমে পোশাকের আকর্ষণ বৃদ্ধি করে সাধারণ জিনিসকেও অসাধারণ করা সম্ভব। যেমন- বিপরীত রঙের বেল্ট, লেস, বোতাম প্রভৃতির মাধ্যমে পোশাকের প্রাধান্য সৃষ্টি করা যায়। অতএব বলা যায়, উদ্দীপকে পারভিনের প্রতিবেশীর মন্তব্যটি যথার্থ।
HSCHome Science 1st Paperভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ 2023
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।