শেয়ারFacebookWhatsApp

প্রাকৃতিক রঙ কাকে বলে?

উত্তর: ভেজিটেবল ডাই বা উদ্ভিজ্জ রঙকে প্রাকৃতিক রঙ বলে। গাছের বাকল, ফুল, লতা-পাতা, ফল ইত্যাদি থেকে উদ্ভিজ্জ রঙ পাওয়া যায়।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

প্রাকৃতিক রঙ কাকে বলে?

Rajshahi · 2022

উত্তর

ভেজিটেবল ডাই বা উদ্ভিজ্জ রঙকে প্রাকৃতিক রঙ বলে। গাছের বাকল, ফুল, লতা-পাতা, ফল ইত্যাদি থেকে উদ্ভিজ্জ রঙ পাওয়া যায়।

উত্তর

স্ক্রিন পদ্ধতিতে ছাপা যথেষ্ট ব্যয়বহুল। কাপড় ছাপার পদ্ধতির মধ্যে স্ক্রিন প্রিন্ট বেশ প্রচলিত। স্ক্রিন প্রিন্টের সাহায্যে চার পাঁচ রকমের রঙ দ্বারা নকশা কাপড়ে ছাপানো যায়। স্ক্রিন প্রিন্টের জন্য প্রয়োজনীয় সামগ্রী হলো ডার্করুম, ক্যামেরা বা এক্সপোজার রুম, প্রিন্টিং টেবিল, কাঠের ফ্রেম, গ্ল্যাস নাইলন কাপড়, কাঠের ব্রাশ, রঙ গোলানোর পাত্র, খবরের কাগজ, জিলেটিন, পটাশিয়াম ডাইক্রোমেট ইত্যাদি।

উত্তর

উদ্দীপকের ছক-১-এর উপকরণগুলো হলো কাপড়, ছোটপুতি, সুতা ও ভ্যাট রঙ। উদ্দীপকে ছক-২-এর উপকরণগুলো হলো- কাপড়, ব্রাশ, মোম, জান্টিং ও প্রুশিয়ান রঙ।উদ্দীপকে ছক-১-এর উপকরণ ব্যবহার করে সুতি, লিনেন ও রেয়ন বস্ত্র ছাপা দেওয়া হয়। ভ্যাট রঙ সোডিয়াম হাইড্রোসালফাইড ও কস্টিক সোডার মিশ্রণের সাহায্যে পানিতে দ্রবীভূত করে বস্ত্রে প্রয়োগ করা হয়। সুতি কাপড়ে ভ্যাট রঙ বেশ পাকা হয়। ঠান্ডা পানিতে ভ্যাট রঙ মেশানো যায় না। গরম পানিতে এটি মেশাতে হয়। এজন্য রেশমি বস্ত্রে এ রঙ প্রয়োগ করা যায় না। ধৌতকরণে বা আলোতে এ রঙের কোনো ক্ষতি হয় না। তীব্র ব্লিচের সংস্পর্শে আসলেও এ রঙ নষ্ট হয় না। এমনকি এ রঙ পানিতে দ্রবীভূত হয় না।উদ্দীপকে ছক-২-এ প্রুশিয়ান রঙ টাইডাই ও ব্লক প্রিন্টের প্রয়োজনীয় রঞ্জক পদার্থ। ব্লক প্রিন্টে এ রঙটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়। সাধারণত সুতি, লিনেন, সিল্ক, রেয়ন এবং নানা প্রকার মিশ্র সুতার কাপড়ে নকশা তোলার ক্ষেত্রে টাইডাই ব্যবহৃত হয়।

উত্তর

উদ্দীপকে ছক-১ ও ছক-২-এ, বস্ত্রে ভ্যাট রঙ ও প্রুশিয়ান রঙ ব্যবহার করা হয়েছে। টাইডাই করতে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রুশিয়ান কালার ও ভ্যাট রঙ ব্যবহার করা যায়।সাধারণত সুতি, লিনেন, সিল্ক, রেয়ন এবং নানা প্রকার মিশ্র সুতার কাপড়ে টাইডাই এর নকশা তোলা যায়। ভ্যাট রঙ তিন ধরনের-নীল, অ্যানথ্রাইনোন এবং সালফার ভ্যাট। সুতি কাপড়ে ভ্যাট রঙ বেশ পাকা হয়। ঠান্ডা পানিতে ভ্যাট রঙ মেশানো যায় না। প্রুশিয়ান রঙ যেমন টাইডাই এর প্রয়োজনীয় রঞ্জক পদার্থ তেমনি ব্লক প্রিন্টে এ রঙটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।প্রুশিয়ান কালারের প্রয়োজনীয় উপকরণ হলো খাওয়ার সোডা, কাপড় ধোয়ার সোডা, লবণ ও পানি। অপরদিকে ভ্যাট রঙের প্রয়োজনীয় উপকরণ হলো ভ্যাট রঙ, কস্টিক সোডা, হাইড্রোজ, গজ ও পানি। প্রুশিয়ান কালার এ টাইডাই করতে হলে ১ লিটার পানির সাথে দুই চামচ খাওয়ার সোডা, 'চামচ কাপড় ধোয়ার সোডা, ২ চামচ লবণ প্রয়োজন হবে। যেকোনো পছন্দসই গাঢ় রঙ হালকা করার জন্য সেই রঙের মধ্যে সাদা রঙ বা পানি মিলিয়ে নিলে কিছুটা হালকা হবে। সাধারণত দুই লিটার পানির সাথে ১ তোলা রঙ মেশাতে হয়। পাতলা কাপড় হলে ২ গজ আর মোটা কাপড় হলে ১ গজেই হয়ে যাবে। টাইডাই করতে হলে বাঁধনের ভিতরে যাতে রঙ না ঢোকে সেজন্য বাঁধনের উপরে ফাইন গাম মাড়ের মতো ঘন করে লেপে দিতে হবে। অপরদিকে, ভ্যাট রঙ দিয়ে টাইডাই এর পদ্ধতি একদমই ভিন্ন। যে কাপড়ে টাই ডাই করা হবে সে কাপড়ে নকশা বা ডিজাইন অনুযায়ী সেলাই করতে হবে। তারপর কাপড়টিকে এক ঘণ্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে পরিমাণমতো ফুটন্ত গরম পানিতে রঙ, হাইড্রোজ ও কস্টিক সোডা ভালোভাবে গুলে নিয়ে ঐ রঙের পানিতে কাপড়টিকে ৫ থেকে ১০ মিনিট সেদ্ধ করলেই রঙ হয়ে যাবে। এরপর ঠান্ডা পানিতে দুয়ে শুকাতে হবে। সাানের ১/৪ অংশ কেটে ফুটন্ত গরম পানিতে গলিয়ে তাতে কাপড়টি ১০ মিনিট সেদ্ধ করতে হবে। তারপর ছায়ায় শুকালেই কাপড়টির টাইডাই করণ সম্পন্ন হবে। সুতরাং বলা যায়, প্রুশিয়ান কালার দিয়ে টাইডাই করণ থেকে ভ্যাট রঙ দিয়ে টাইডাইকরণ সময় সাপেক্ষ।
HSCHome Science 1st PaperRajshahi 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।