শেয়ারFacebookWhatsApp

প্রাকৃতিক রঙ কাকে বলে?

উত্তর: ভেজিটেবল ডাই বা উদ্ভিজ্জ রঙকে প্রাকৃতিক রঙ বলে। গাছের বাকল, ফুল, লতা-পাতা, ফল ইত্যাদি থেকে উদ্ভিজ্জ রঙ পাওয়া যায়।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

প্রাকৃতিক রঙ কাকে বলে?

Dhaka · 2022

উত্তর

ভেজিটেবল ডাই বা উদ্ভিজ্জ রঙকে প্রাকৃতিক রঙ বলে। গাছের বাকল, ফুল, লতা-পাতা, ফল ইত্যাদি থেকে উদ্ভিজ্জ রঙ পাওয়া যায়।

উত্তর

বস্ত্রের বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি ও নতুনত্ব আনয়নের দুটি পদ্ধতি: হলো বস্ত্র রঙ করা ও ছাপা। এ দুটি পদ্ধতিতে ভিন্নতা বিদ্যমান। রয়েছে। যথা- রঙ করার সময় তন্তু বা বস্তুটিকে রঙের দ্রবণে ডুবিয়ে নিতে হয়। অন্যদিকে ছাপার সময় সম্পূর্ণ বস্তুটিকে নকশানুযায়ী নির্দিষ্ট স্থানে ছাপ দেওয়া হয়। রঙ করার ফলে বস্ত্রের উভয় পিঠে সমস্ত রঙ সমানভাবে লাগে। ছাপার কাজে বস্ত্রের নির্দিষ্ট স্থানে এক পিঠে বা সামনের অংশে ছাপা হয়ে থাকে।

উত্তর

ছক-A ব্লক ছাপা নকশা পদ্ধতিকে নির্দেশ করে। নিচে এ সম্পর্কে: বর্ণনা করা হলো-ব্লক ছাপা সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাঠের উপরে খোদাই করা বিভিন্ন নকশা অঙ্কন করে ব্লক তৈরি করা হয়। ব্লকে রঙ লাগিয়ে বস্ত্রের যে ছাপা করা হয় তাকে ব্লক প্রিন্ট বলে। বর্তমানে বাজারে ব্লক কিনতে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক উপাদান, যেমন- ঢেঁড়স, আলু, গাজর, শাপলা ব্লক তৈরিতে ব্যবহৃত হয়। তবে এসব ব্লক একবারের বেশি ব্যবহার করা যায় না। প্রথমে কাঠ, রবারের পছন্দমতো নকশা একে নিতে হবে। এরপর ধারালো ছুরি বা ব্লেড দিয়ে বরার বা বাটালি দিয়ে কাঠ খোদাই করে নিতে হবে। নকশার জায়গাটি উঁচু রেখে বাকি অংশ কেটে নিতে হবে। কাঠের ব্লক হলে খোদাই করার পর সিরিষ কাগজ দিয়ে ঘষে উপরের অংশ মসৃণ করে নিতে হবে। রবার হলে ছুরি কিংবা এন্টিকাটার দিয়ে কেটে সহজে ব্লক তৈরি করা যায়। আলু, গাজর প্রভৃতিতে একই পদ্ধতি ব্যবহার করে ব্লক তৈরি করা যায়। ঢেঁড়স বা শাপলার ডাঁটা কাটলে ডিজাইন দেখা যায়। এতে কোনো ডিজাইন করার প্রয়োজন হয় না। ডাঁটা কেটে রঙ মেখে কাপড়ে ছাপ দিলেই ডিজাইন বসে যাবে।

উত্তর

উদ্দীপকে ছক-B-তে টাইডাই পদ্ধতি এবং ছক-C-তে বাটিক পদ্ধতিকে নির্দেশ করে।. কাপড় বেঁধে রঙে ডুবিয়ে যে নকশা তৈরি করা হয় তাকে টাইডাই পদ্ধতি বলে। এ ধরনের রঞ্জন পদ্ধতিতে ১ গজ কাপড়ের জন্য ভ্যাট রঙ ১/৪ তোলা, কস্টিক সোডা ১ তোলা, হাইড্রোস, ১. তোলা আর পানি ৩ লিটার লাগবে। যে কাপড়ে টাইডাই করা হবে সে কাপড়ে নকশা অনুযায়ী সেলাই বা বেঁধে নিতে হবে। বন্ধনকৃত কাপড়টি কমপক্ষে একঘণ্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে পরিমাণ মতো ফুটন্ত গরম পানিতে রঙ, হাইড্রোজ ও কস্টিক সোডা ভালোভাবে গুলে নিয়ে ঐ রঙের পানিতে কাপড়টিকে ৫ থেকে ১০ মিনিট সেদ্ধ করে তারপর ভালোভাবে ঠান্ডা পানিতে ধুয়ে ছায়ায় শুকাতে হবে। ২৪ ঘন্টা পর ফুটন্ত গরম পানিতে সাবানের ১/৪ অংশ কেটে দিতে হবে। সাবান গলে গেলে কাপড়টি ওই পানিতে ১০ মিনিট সেদ্ধ করে তারপর ধুয়ে ছায়ায় শুকাতে হবে। অন্যদিকে, কাপড়ের উপর নকশা অঙ্কিত করে নকশার স্থানে মোম দিয়ে ঢেকে অন্য স্থানে রঙ লাগিয়ে যে পদ্ধতিতে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। বাটিক করার পদ্ধতি গুলো হলো- ব্রাশ পদ্ধতি, জান্টিক পদ্ধতি ও ব্লক পদ্ধতি। সাধারণত কাপড়ে বাটিক করার আগে কাপড় ধুয়ে মাড় সরিয়ে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। কাপড়ে নকশা অঙ্কন করে ব্রাশের সাহায্যে নকশার উভয় পিঠে গলিত মোম লাগিয়ে নকশা ঢেকে দিতে হবে। এরপর মোম লাগানো কাপড়টি রঙ করার ৩০ মিনিট আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানিতে পরিমাণ মতো রঙ গুলিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে কাপড়টি গুলানো রঙের মধ্যে ১৫ মিনিট নড়াচড়া করে রঙ থেকে উঠিয়ে ওই রঙের সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে ৩০ মিনিট নড়াচড়া করতে হবে। ওই রঙের মধ্যে কাপড় কাচার সোডা মিশিয়ে আরও ৩০ মিনিট নড়াচড়া করে ঠান্ডা পানিতে চার-পাঁচবার ধুয়ে ছায়ায় শুকাতে হবে। শুকানো কাপড় ফুটন্ত সাবান পানিতে ১০/১৫ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
HSCHome Science 1st PaperDhaka 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।