শেয়ারFacebookWhatsApp

সোমার বস্ত্র অলংকরণের পদ্ধতিটি বর্ণনা কর।

উত্তর: উদ্দীপকে সোমার বস্ত্র অলংকরণের পদ্ধতিটি হলো বাটিক প্রিন্ট।কাপড়ের উপর নকশা অঙ্কিত করে নকশার স্থানে মোম দিয়ে ঢেকে অন্য স্থানে রঙ লাগিয়ে যে পদ্ধতিতে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। বাটিক করার পদ্ধতি গুলো হলো- ব্রাশ পদ্ধতি, জান্টিক পদ্ধতি ও ব্লক পদ্ধতি। সাধারণত কাপড়ে বাটিক করার আগে কাপড় ধুয়ে মাড় সরিয়ে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। কাপড়ে নকশা অঙ্কন করে ব্রাশের সাহায্যে নকশার উভয় পিঠে 'গলিত মোম লাগিয়ে নকশা ঢেকে দিতে হবে। এরপর মোম লাগানো কাপড়টি রঙ করার ৩০ মিনিট আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানিতে পরিমাণ মতো রঙ গুলিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে কাপড়টি গুলানো রঙের মধ্যে ১৫ মিনিট নড়াচড়া করে রঙ থেকে উঠিয়ে ওই রঙের সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে ৩০ মিনিট নড়াচড়া করতে হবে। ওই রঙের মধ্যে কাপড় কাচার সোডা মিশিয়ে আরও ৩০ মিনিট নড়াচড়া করে ঠান্ডা পানিতে চার-পাঁচবার ধুয়ে ছায়ায় শুকাতে হবে। শুকানো কাপড় ফুটন্ত সাবান পানিতে ১০/১৫ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

সোমার বস্ত্র অলংকরণের পদ্ধতিটি বর্ণনা কর।

উদ্দীপক

সোমা ও দীপা দুই বান্ধবী মিলে একটি বুটিক শপ পরিচালনা করেন। সোমা কয়েকটি এক রঙ্গা শাড়িতে নকশা এঁকে নকশাগুলো মোম দিয়ে ঢেকে তা রঙের দ্রবণে ডুবিয়ে বস্ত্র অলংকরণের ব্যাপারে দুজন কর্মীকে কাজ বুঝিয়ে দিচ্ছেন। বস্ত্র ও পরিচ্ছদ বিষয়ে অভিজ্ঞ দীপা তাদের কাছে কিছু পরামর্শ যোগ করলেন, যেন শাড়িগুলো যথেষ্ট রুচিসম্মত ও ফ্যাশনাবলও হয়। দীপা বলেন, স্টাইল ফ্যাশনের ওপর নয় বরং ফ্যাশনই স্টাইলের ওপর নির্ভরশীল।

Rajshahi · 2023

উত্তর

সভ্যতার প্রধান নিদর্শন পোশাক-পরিচ্ছদ।

উত্তর

প্রতিটি মানুষের জন্যই পোশাক অপরিহার্য। আমাদের সমাজে বিভিন্ন পেশার মানুষ রয়েছে। এসব পেশাজীবীর পোশাকেই তাদের পেশার পরিচিতি তুলে ধরে। যেমন- চিকিৎসক, পুলিশ, উকিল প্রভৃতি পেশার মানুষকে তাদের পোশাক দেখেই চিহ্নিত করা যায়। এ কারণে বলা হয় পোশাক পেশার পরিচিতি দেয়।

উত্তর

উদ্দীপকে সোমার বস্ত্র অলংকরণের পদ্ধতিটি হলো বাটিক প্রিন্ট।কাপড়ের উপর নকশা অঙ্কিত করে নকশার স্থানে মোম দিয়ে ঢেকে অন্য স্থানে রঙ লাগিয়ে যে পদ্ধতিতে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। বাটিক করার পদ্ধতি গুলো হলো- ব্রাশ পদ্ধতি, জান্টিক পদ্ধতি ও ব্লক পদ্ধতি। সাধারণত কাপড়ে বাটিক করার আগে কাপড় ধুয়ে মাড় সরিয়ে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। কাপড়ে নকশা অঙ্কন করে ব্রাশের সাহায্যে নকশার উভয় পিঠে 'গলিত মোম লাগিয়ে নকশা ঢেকে দিতে হবে। এরপর মোম লাগানো কাপড়টি রঙ করার ৩০ মিনিট আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানিতে পরিমাণ মতো রঙ গুলিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে কাপড়টি গুলানো রঙের মধ্যে ১৫ মিনিট নড়াচড়া করে রঙ থেকে উঠিয়ে ওই রঙের সাথে পরিমাণমতো লবণ মিশিয়ে ৩০ মিনিট নড়াচড়া করতে হবে। ওই রঙের মধ্যে কাপড় কাচার সোডা মিশিয়ে আরও ৩০ মিনিট নড়াচড়া করে ঠান্ডা পানিতে চার-পাঁচবার ধুয়ে ছায়ায় শুকাতে হবে। শুকানো কাপড় ফুটন্ত সাবান পানিতে ১০/১৫ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে।

উত্তর

উদ্দীপকে স্টাইল ও ফ্যাশন প্রসঙ্গে দীপার উক্তিটি যথার্থ। মনের অভ্যাস থেকেই স্টাইলের উৎপত্তি। স্টাইল হলো ব্যক্তির নিজস্ব ধারা, নিজস্ব চিন্তা-চেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তিবিশেষের বৈশিষ্ট্যমণ্ডিত ডিজাইন্নই হলো স্টাইল। এটি ব্যক্তির আচরণ, গুণাবলি ও ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। অন্যদিকে, ফ্যাশন সহজাত প্রবৃত্তি। এটি হচ্ছে প্রচলিত ধারা, যা গ্রহণযোগ্য এবং অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। প্রচলিত কোনো স্টাইলের ব্যাপক ব্যবহারই হচ্ছে ফ্যাশন। ফ্যাশন স্টাইল থেকে আলাদা হলেও ফ্যাশন স্টাইলের প্রতিচ্ছবি। একজনের স্টাইল যখন অনেকে অনুকরণ করে তখন ক্রমান্বয়ে সেটি ফ্যাশন হয়ে দাঁড়ায়। অর্থাৎ স্টাইল একজন ব্যক্তির মাঝে কেন্দ্রীভূত থাকে। কিন্তু ওই স্টাইল যখন সবাই গ্রহণ করে তখন তা ফ্যাশন হয়ে দাঁড়ায়। স্টাইল কখনো পরিবর্তিত ও বিলুপ্ত হয় না। কিন্তু ফ্যাশন পরিবর্তিত ও বিলুপ্ত হতে পারে। তাই বলা যায়, স্টাইল ফ্যাশনের ওপর নির্ভরশীল নয় বরং ফ্যাশনই স্টাইলের ওপর নির্ভরশীল। সুতরাং বলা যায়, স্টাইল ও ফ্যাশন প্রসঙ্গে দীপার উক্তিটি যথার্থ।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।