স্টাইল ও ফ্যাশন প্রসঙ্গে দীপার উক্তিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে স্টাইল ও ফ্যাশন প্রসঙ্গে দীপার উক্তিটি যথার্থ। মনের অভ্যাস থেকেই স্টাইলের উৎপত্তি। স্টাইল হলো ব্যক্তির নিজস্ব ধারা, নিজস্ব চিন্তা-চেতনা ও সৃজনশীলতার বহিঃপ্রকাশ। ব্যক্তিবিশেষের বৈশিষ্ট্যমণ্ডিত ডিজাইন্নই হলো স্টাইল। এটি ব্যক্তির আচরণ, গুণাবলি ও ব্যক্তির ব্যক্তিত্বকে ফুটিয়ে তোলে। অন্যদিকে, ফ্যাশন সহজাত প্রবৃত্তি। এটি হচ্ছে প্রচলিত ধারা, যা গ্রহণযোগ্য এবং অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। প্রচলিত কোনো স্টাইলের ব্যাপক ব্যবহারই হচ্ছে ফ্যাশন। ফ্যাশন স্টাইল থেকে আলাদা হলেও ফ্যাশন স্টাইলের প্রতিচ্ছবি। একজনের স্টাইল যখন অনেকে অনুকরণ করে তখন ক্রমান্বয়ে সেটি ফ্যাশন হয়ে দাঁড়ায়। অর্থাৎ স্টাইল একজন ব্যক্তির মাঝে কেন্দ্রীভূত থাকে। কিন্তু ওই স্টাইল যখন সবাই গ্রহণ করে তখন তা ফ্যাশন হয়ে দাঁড়ায়। স্টাইল কখনো পরিবর্তিত ও বিলুপ্ত হয় না। কিন্তু ফ্যাশন পরিবর্তিত ও বিলুপ্ত হতে পারে। তাই বলা যায়, স্টাইল ফ্যাশনের ওপর নির্ভরশীল নয় বরং ফ্যাশনই স্টাইলের ওপর নির্ভরশীল। সুতরাং বলা যায়, স্টাইল ও ফ্যাশন প্রসঙ্গে দীপার উক্তিটি যথার্থ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
স্টাইল ও ফ্যাশন প্রসঙ্গে দীপার উক্তিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর