ছক 'A [গণিত] -এর উপাদানের সাহায্যে কোন ধরনের বস্ত্র ছাপা করা যায়? ব্যাখ্যা কর।
উত্তর: ছক 'A [গণিত] -এর উপাদানের সাহায্যে বাটিক প্রিন্টের বস্ত্র ছাপা যায়। কাপড়ের উপর নকশা অঙ্কিত করে নকশার স্থানে মোম দিয়ে ঢেকে অন্য স্থানে রঙ লাগিয়ে যে পদ্ধতিতে ছাপা বা প্রিন্ট করা হয় তাকে বাটিক প্রিন্ট বলে। বাটিক করার পদ্ধতি গুলো হলো- ব্রাশ পদ্ধতি; জান্টিক পদ্ধতি ও ব্লক পদ্ধতি। সাধারণত কাপড়ে বাটিক করার আগে কাপড় ধুয়ে মাড় সরিয়ে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। কাপড়ে নকশা অঙ্কন করে ব্রাশের সাহায্যে নকশার উভয় পিঠে গলিত মোম লাগিয়ে নকশা ঢেকে দিতে হবে। এরপর মোম লাগানো কাপড়টি রঙ করার ৩০ মিনিট আগে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। কুসুম গরম পানিতে পরিমাণ মতো রঙ গুলিয়ে ঠান্ডা পানির সাথে মিশিয়ে কাপড়টি গুলানো রঙের মধ্যে ১৫ মিনিট নড়াচড়া করে রঙ থেকে উঠিয়ে ওই রঙের সাথে পরিমাণমতো 'লবণ মিশিয়ে ৩০ মিনিট নড়াচড়া করতে হবে। ওই রঙের মধ্যে কাপড় কাচার সোডা মিশিয়ে আরও ৩০ মিনিট নড়াচড়া করে ঠান্ডা পানিতে চার-পাঁচবার ধুয়ে ছায়ায় শুকাতে হবে। শুকানো কাপড় ফুটন্ত সাবান পানিতে ১০/১৫ মিনিট সেদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে শুকিয়ে নিতে হবে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
ছক 'A -এর উপাদানের সাহায্যে কোন ধরনের বস্ত্র ছাপা করা যায়? ব্যাখ্য…
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর