রঞ্জন টেক্সটাইল মিলে বস্ত্রে রঙ প্রয়োগের পদ্ধতি বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-২ তে একদল শিক্ষার্থী 'রঞ্জন টেক্সটাইল মিল' পরিদর্শন করে বস্ত্রে রঙ প্রয়োগের পদ্ধতি সম্পর্কে জানতে পারল। বস্তু তৈরির বিভিন্ন পর্যায়ে রঙ প্রয়োগ করা হয়ে থাকে। কোনো রঙ তত্ত্ব অবস্থায়, কোনো রঙ সুতা অবস্থায়, আবার কোনো রঙ সম্পূর্ণ বস্ত্র তৈরির পর প্রয়োগ করা হয়। কাঁচামাল অবস্থায় রঙ করার সময় তন্তুগুলোকে একটি রঙের পাত্র বা গামলায় ডুবিয়ে রঙ করা হয়। আবার তন্তু থেকে সুতা প্রস্তুত হওয়ার পর সুতাতে রঙ প্রয়োগ করা হয়। সুতায় রঙ খুব পাকা হয়। এছাড়া সম্পূর্ণ বস্ত্র তৈরি হওয়ার পর রঙ করার পদ্ধতিকে খন্ড বস্ত্র রঙ বা পিস ডাইং বলে। এ পদ্ধতিতে রঙ খুব ঘনিষ্ঠভাবে তন্তুতে লাগে না বলে কম রঙের প্রয়োজন হয়। ক্রস ড্রাইং পদ্ধতিতে তন্তু বা সুতায় রঙ লাগিয়ে পরে এমন তন্তু বা সুতা হতে প্রস্তুত সম্পূর্ণ বস্ত্রে রঙ প্রয়োগ করা হয়। এ পদ্ধতি ইয়ার্ন ডাইং এবং পিস ডাইং-এর সম্মিলিত একটি রূপ। দূরণে রঙ প্রয়োগ পদ্ধতি কাঁচামাল অবস্থায় রঙ প্রয়োগের একটি পরিবর্তন রূপ। এক্ষেত্রে তন্তু প্রস্তুত করার সময় রঙের দ্রবণে মেশানো হয়।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
রঞ্জন টেক্সটাইল মিলে বস্ত্রে রঙ প্রয়োগের পদ্ধতি বিশ্লেষণ কর।
উদ্দীপক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর