শেয়ারFacebookWhatsApp

কনক তার তৈরিকৃত নকশা ব্যবহার করে কোন ধরনের বস্ত্র ছাপায় কাজ করে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকের কনক তার তৈরিকৃত নকশা ব্যবহার করে ব্লক প্রিন্ট পদ্ধতিতে বস্ত্র ছাপার কাজ করে।ব্লক প্রিন্ট সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাঠের উপরে খোদাই করা বিভিন্ন নকশা অঙ্কন করে ব্লক তৈরি করা হয়। ব্লকে রঙ লাগিয়ে বস্ত্রের যে ছাপা করা হয় তাকে ব্লক প্রিন্ট বলে। বর্তমানে বাজারে ব্লক কিনতে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক উপাদান যেমন- ঢেঁড়শ, আলু, গাজর, শাপলা ব্লক তৈরিতে ব্যবহৃত হয়। তবে এসব ব্লক একবারের বেশি ব্যবহার করা যায় না। প্রথমে কাঠ, রবারের পছন্দমতো নকশা এঁকে নিতে হবে। এরপর ধারালো ছুরি বা ব্লেড দিয়ে রবার অথবা, বাটালি দিয়ে কাঠ খোদাই করে নিতে হবে। নকশার জায়গাটি উঁচু রেখে বাকি অংশ কেটে নিতে হবে। কাঠের ব্লক হলে খোদাই করার পর সিরিজ কাগজ দিয়ে ঘষে উপরের অংশ মসৃণ করে নিতে হবে। রবার হলে ছুরি কিংবা এস্টিকাটার দিয়ে কেটে সহজে ব্লক তৈরি করা যায়। আলু, গাজর প্রভৃতিতে একই পদ্ধতি ব্যবহার করে ব্লক তৈরি করা যায়। উদ্দীপকে দেখা যায়, কনক বর্তমানে প্রচলিত একটি পদ্ধতি ব্যবহার করে তার পোশাক অলংকৃত করলো। এ পদ্ধতির জন্য সে বাজার থেকে রঙ ছাড়াও কিছু কাঠের টুকরা এবং রবার ক্রয় করে খোদাই নকশা তৈরি করল। এটি একটি প্রাচীন পদ্ধতি। অর্থাৎ কনক ব্লক প্রিন্ট পদ্ধতি ব্যবহার করে তার পোশাক অলংকৃত করেছিল।সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, কনক ব্লক প্রিন্ট পদ্ধতি ব্যবহার করে তার পোশাকে নকশা করেছিল।

HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Home Science 1st Paper · সৃজনশীল

কনক তার তৈরিকৃত নকশা ব্যবহার করে কোন ধরনের বস্ত্র ছাপায় কাজ করে? উদ…

উদ্দীপক

বর্তমানে প্রচলিত একটি পদ্ধতি ব্যবহার করে কনক তার পোশাক অলংকৃত করল। এ পদ্ধতির জন্য সে বাজার থেকে রঙ ছাড়াও কিছু কাঠের টুকরা এবং রবার ক্রয় করে খোদাই নকশা তৈরি করল। এটি একটি প্রাচীন পদ্ধতি। অপরদিকে, চামেলি তার বাগানের ফুল, ফল ব্যবহার করে তার সাদা জামা খয়েরি রঙ করল। এটি সে তার মায়ের কাছে শিখছে। এটি একটি প্রাচীন পদ্ধতি।

Rajshahi · 2022

উত্তর

রঙ পাকা করার জন্য সুতা বা বস্ত্রে আস্তর ধরাতে হয়। এ আস্তরকে মরড্যান্ট বলা হয়।

উত্তর

কাপড় ছাপার পূর্বে কাপড়কে প্রস্তুত করতে হয়। অর্থাৎ কাপড়ে বাটিক বা অন্য কোনো ছাপা দেওয়ার পূর্বে কাপড়কে বিশেষ পদ্ধতিতে ধোলাই করে নিতে হয়। এ ধোলাই করাকে ডিগামিং বলে। এর মূল কারণ কাপড় বা সুতা থেকে মাড় বা অবাঞ্ছিত দ্রব্য দূর করা। এর ফলে সুতা সহজেই রঙ গ্রহণ করতে পারে।

উত্তর

উদ্দীপকের কনক তার তৈরিকৃত নকশা ব্যবহার করে ব্লক প্রিন্ট পদ্ধতিতে বস্ত্র ছাপার কাজ করে।ব্লক প্রিন্ট সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাঠের উপরে খোদাই করা বিভিন্ন নকশা অঙ্কন করে ব্লক তৈরি করা হয়। ব্লকে রঙ লাগিয়ে বস্ত্রের যে ছাপা করা হয় তাকে ব্লক প্রিন্ট বলে। বর্তমানে বাজারে ব্লক কিনতে পাওয়া যায়। এছাড়া প্রাকৃতিক উপাদান যেমন- ঢেঁড়শ, আলু, গাজর, শাপলা ব্লক তৈরিতে ব্যবহৃত হয়। তবে এসব ব্লক একবারের বেশি ব্যবহার করা যায় না। প্রথমে কাঠ, রবারের পছন্দমতো নকশা এঁকে নিতে হবে। এরপর ধারালো ছুরি বা ব্লেড দিয়ে রবার অথবা, বাটালি দিয়ে কাঠ খোদাই করে নিতে হবে। নকশার জায়গাটি উঁচু রেখে বাকি অংশ কেটে নিতে হবে। কাঠের ব্লক হলে খোদাই করার পর সিরিজ কাগজ দিয়ে ঘষে উপরের অংশ মসৃণ করে নিতে হবে। রবার হলে ছুরি কিংবা এস্টিকাটার দিয়ে কেটে সহজে ব্লক তৈরি করা যায়। আলু, গাজর প্রভৃতিতে একই পদ্ধতি ব্যবহার করে ব্লক তৈরি করা যায়। উদ্দীপকে দেখা যায়, কনক বর্তমানে প্রচলিত একটি পদ্ধতি ব্যবহার করে তার পোশাক অলংকৃত করলো। এ পদ্ধতির জন্য সে বাজার থেকে রঙ ছাড়াও কিছু কাঠের টুকরা এবং রবার ক্রয় করে খোদাই নকশা তৈরি করল। এটি একটি প্রাচীন পদ্ধতি। অর্থাৎ কনক ব্লক প্রিন্ট পদ্ধতি ব্যবহার করে তার পোশাক অলংকৃত করেছিল।সুতরাং উদ্দীপকের আলোকে বলা যায়, কনক ব্লক প্রিন্ট পদ্ধতি ব্যবহার করে তার পোশাকে নকশা করেছিল।

উত্তর

উদ্দীপকের কনক ছাপার যে পদ্ধতি ব্যবহার করে সেটি ব্লক প্রিন্ট আর চামেলি পোশাক অলংকরণের ক্ষেত্রে প্রাকৃতিক বা আসল রঙ ব্যবহার করে।ব্লক ছাপা হলো সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাঠের উপর নকশা খোদাই করে ব্লক তৈরি করা হয়। পোশাকে বৈচিত্র আনার জন্য মানুষ বস্ত্রে রঙের ব্যবহার করে প্রাচীনকাল থেকে। যখন কৃত্রিম রঙ আবিষ্কার হয়নি, তখন মানুষ প্রাকৃতিক দ্রব্যাদি থেকেই রঙ আহরণ করত। এখনও কিছু কিছু রঙ যেমন প্রুশিয়ান রঙ, একরামিন রঙ ও র্যাপিড রঙ ব্যবহার করা হয়।অন্যদিকে, প্রাকৃতিক রঙ ব্যবহার করে বস্ত্র আকর্ষণীয় করা যায়। গাছের ফুল, পাতা, মূল, কাণ্ড, বাকল ইত্যাদি থেকে যে রঙ তৈরি হয় সেগুলো উদ্ভিজ্জ রঙ। আর পলাশ, শেফালি ইত্যাদি ফুল থেকেও রঙ তৈরি হয়। আবার জাফরান, হলুদ, চন্দন, মেহেদি ইত্যাদি থেকেও রঙ আহরণ করা যায়। পান খাওয়ার জন্য যে খয়ের ব্যবহার করা হয় তা থেকেও রঙ পাওয়া যায়।সুতরাং বলা যায়, উদ্দীপকে কনক ব্লক ছাপায় যেমন কাঠ, রাবার, লিনোলিয়াম দ্বারা খোদাইকৃত ব্লক ব্যবহার করে তেমনি চামেলি' প্রাকৃতিক রঙ ব্যবহার করে পোশাককে আকর্ষণীয় করে।
HSCHome Science 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.নিচের কোনটি তীব্র অপসারক?

Combined · 2017

  • কাপড় কাচার সোডা
  • ভিনেগার
  • বোরাক্স
  • অ্যামোনিয়া

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?

Combined · 2017

  • টাঙ্গাইল
  • জামদানি
  • মনিপুরি
  • বেনারসি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--

Combined · 2017

  • অনুপাত
  • সমতা
  • ছন্দ
  • প্রাধান্য

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কাস্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. কান্ডার মায়ের কথায় বোঝা যায়- i. ডিজাইনটি বর্তমানের ফ্যাশন ii. ফ্যাশন চক্রাকারে আবর্তিত হয় iii. ফ্যাশন সকলের পছন্দনীয় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না। সেলাই খুলে মেরামতের পর সেটি ব্যবহারের উপযোগী হলো। মা কান্তাকে বললেন, এখনকার মতো আমাদের ছেলেবেলায়ও সবার কাছে এই ডিজাইনের পোশাক জনপ্রিয় ছিল। Q. দেহের কোন অংশের মাপ ভুল হওয়ায় কান্তার হাতে পোশাকটি ঢুকল না?

Combined · 2017

  • ঝুল
  • পুট
  • মুহুরী
  • মৌরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের কোনটি শিল্পনীতি?

Combined · 2017

  • সমতা
  • প্রাধান্য
  • মিল
  • আকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?

Combined · 2017

  • স্টাইল
  • ফ্যাশন
  • সজ্জামূলক ডিজাইন
  • গঠনমূলক ডিজাইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. উদ্দীপকে ব্যবহৃত দুটি পদ্ধতির মধ্যে পার্থক্য হলো- i. উপকরণের ii. পদ্ধতিতে iii. উপযোগিতায় নিচের কোনটি সঠিক?

Combined · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, iiও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙের মাধ্যমে বৈচিত্র্য আনে। অন্যদিকে মিতু মোম দিয়ে ঢেকে রং করে ৷ Q. পূর্ণিমা কোন প্রক্রিয়ায় কাপড়ে বৈচিত্র্য এনেছিল?

Combined · 2017

  • বাটিক
  • ব্লক
  • স্ক্রিনপ্রিন্ট
  • টাইডাই

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.জুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-

Combined · 2017

  • তারপিন
  • অ্যালকোহল
  • ফ্রেঞ চক
  • বোরাক্স দ্রবণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?

Combined · 2017

  • অহিং
  • খাবাং
  • কাজিম পিন
  • লাহিং

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

Combined · 2017

  • বায়ু দূষণ
  • বনজ সম্পদ ধ্বংস
  • মাটি দূষণ
  • পানি দূষণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

নিচের কোনটি তীব্র অপসারক?কোন শাড়ি তৈরিতে বেইন ব্যবহার করা হয়?সালোয়ারের রঙের সাথে ওড়নার রং মিলিয়ে পরলে প্রকাশ পায়--নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও : ঘরে তৈরি পোশাকটি কান্তার হাতে ঢুকল না।নিচের কোনটি শিল্পনীতি?ক্রেতার চাহিদা শেষ হওয়ার সাথে সাথে কোনটির পতন হয়?নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙনিচের উদ্দীপকের আলোকে প্রশ্নের উত্তর দাও : পূর্ণিমা নকশা করা কাঠ দিয়ে কাপড়ে রঙজুসের দাগ অপসারণের জন্য ব্যবহার করতে হবে-চাকমা মহিলাদের ব্যবহার্য পোশাক কোনটি?ধানক্ষেতে কীটনাশকের ব্যবহার প্রধানত কোনটি নির্দেশ করে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।