উদ্দীপকের আলোকে কনক ও চামেলির পোশাক অলংকরণের মধ্যে যে পার্থক্য তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের কনক ছাপার যে পদ্ধতি ব্যবহার করে সেটি ব্লক প্রিন্ট আর চামেলি পোশাক অলংকরণের ক্ষেত্রে প্রাকৃতিক বা আসল রঙ ব্যবহার করে।ব্লক ছাপা হলো সবচেয়ে প্রাচীন পদ্ধতি। কাঠের উপর নকশা খোদাই করে ব্লক তৈরি করা হয়। পোশাকে বৈচিত্র আনার জন্য মানুষ বস্ত্রে রঙের ব্যবহার করে প্রাচীনকাল থেকে। যখন কৃত্রিম রঙ আবিষ্কার হয়নি, তখন মানুষ প্রাকৃতিক দ্রব্যাদি থেকেই রঙ আহরণ করত। এখনও কিছু কিছু রঙ যেমন প্রুশিয়ান রঙ, একরামিন রঙ ও র্যাপিড রঙ ব্যবহার করা হয়।অন্যদিকে, প্রাকৃতিক রঙ ব্যবহার করে বস্ত্র আকর্ষণীয় করা যায়। গাছের ফুল, পাতা, মূল, কাণ্ড, বাকল ইত্যাদি থেকে যে রঙ তৈরি হয় সেগুলো উদ্ভিজ্জ রঙ। আর পলাশ, শেফালি ইত্যাদি ফুল থেকেও রঙ তৈরি হয়। আবার জাফরান, হলুদ, চন্দন, মেহেদি ইত্যাদি থেকেও রঙ আহরণ করা যায়। পান খাওয়ার জন্য যে খয়ের ব্যবহার করা হয় তা থেকেও রঙ পাওয়া যায়।সুতরাং বলা যায়, উদ্দীপকে কনক ব্লক ছাপায় যেমন কাঠ, রাবার, লিনোলিয়াম দ্বারা খোদাইকৃত ব্লক ব্যবহার করে তেমনি চামেলি' প্রাকৃতিক রঙ ব্যবহার করে পোশাককে আকর্ষণীয় করে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের আলোকে কনক ও চামেলির পোশাক অলংকরণের মধ্যে যে পার্থক্য তা ব…
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর