উদ্দীপকে ছক-১ ও ছক-২ এ বস্ত্রে রঙের প্রয়োগ পদ্ধতির তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ছক-১ ও ছক-২-এ, বস্ত্রে ভ্যাট রঙ ও প্রুশিয়ান রঙ ব্যবহার করা হয়েছে। টাইডাই করতে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রুশিয়ান কালার ও ভ্যাট রঙ ব্যবহার করা যায়।সাধারণত সুতি, লিনেন, সিল্ক, রেয়ন এবং নানা প্রকার মিশ্র সুতার কাপড়ে টাইডাই এর নকশা তোলা যায়। ভ্যাট রঙ তিন ধরনের-নীল, অ্যানথ্রাইনোন এবং সালফার ভ্যাট। সুতি কাপড়ে ভ্যাট রঙ বেশ পাকা হয়। ঠান্ডা পানিতে ভ্যাট রঙ মেশানো যায় না। প্রুশিয়ান রঙ যেমন টাইডাই এর প্রয়োজনীয় রঞ্জক পদার্থ তেমনি ব্লক প্রিন্টে এ রঙটি ব্যাপকভাবে ব্যবহৃত হয়।প্রুশিয়ান কালারের প্রয়োজনীয় উপকরণ হলো খাওয়ার সোডা, কাপড় ধোয়ার সোডা, লবণ ও পানি। অপরদিকে ভ্যাট রঙের প্রয়োজনীয় উপকরণ হলো ভ্যাট রঙ, কস্টিক সোডা, হাইড্রোজ, গজ ও পানি। প্রুশিয়ান কালার এ টাইডাই করতে হলে ১ লিটার পানির সাথে দুই চামচ খাওয়ার সোডা, 'চামচ কাপড় ধোয়ার সোডা, ২ চামচ লবণ প্রয়োজন হবে। যেকোনো পছন্দসই গাঢ় রঙ হালকা করার জন্য সেই রঙের মধ্যে সাদা রঙ বা পানি মিলিয়ে নিলে কিছুটা হালকা হবে। সাধারণত দুই লিটার পানির সাথে ১ তোলা রঙ মেশাতে হয়। পাতলা কাপড় হলে ২ গজ আর মোটা কাপড় হলে ১ গজেই হয়ে যাবে। টাইডাই করতে হলে বাঁধনের ভিতরে যাতে রঙ না ঢোকে সেজন্য বাঁধনের উপরে ফাইন গাম মাড়ের মতো ঘন করে লেপে দিতে হবে। অপরদিকে, ভ্যাট রঙ দিয়ে টাইডাই এর পদ্ধতি একদমই ভিন্ন। যে কাপড়ে টাই ডাই করা হবে সে কাপড়ে নকশা বা ডিজাইন অনুযায়ী সেলাই করতে হবে। তারপর কাপড়টিকে এক ঘণ্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখতে হবে। একটি পাত্রে পরিমাণমতো ফুটন্ত গরম পানিতে রঙ, হাইড্রোজ ও কস্টিক সোডা ভালোভাবে গুলে নিয়ে ঐ রঙের পানিতে কাপড়টিকে ৫ থেকে ১০ মিনিট সেদ্ধ করলেই রঙ হয়ে যাবে। এরপর ঠান্ডা পানিতে দুয়ে শুকাতে হবে। সাানের ১/৪ অংশ কেটে ফুটন্ত গরম পানিতে গলিয়ে তাতে কাপড়টি ১০ মিনিট সেদ্ধ করতে হবে। তারপর ছায়ায় শুকালেই কাপড়টির টাইডাই করণ সম্পন্ন হবে। সুতরাং বলা যায়, প্রুশিয়ান কালার দিয়ে টাইডাই করণ থেকে ভ্যাট রঙ দিয়ে টাইডাইকরণ সময় সাপেক্ষ।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ছক-১ ও ছক-২ এ বস্ত্রে রঙের প্রয়োগ পদ্ধতির তুলনামূলক বিশ্লে…
Rajshahi · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর