উদ্দীপকে মনার নক্শা পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে মনার নক্সা পদ্ধতিটি হলো টাইডাই।টাইডাই প্রক্রিয়াটি ৪টি উপায়ে করা যায়। যেমন- ১. সুতা দিয়ে বেঁধে; ২. কাঠি দিয়ে ভাঁজ করে বেঁধে; ৩. সেলাই করে; ৪. গিট দিয়ে। উদ্দীপকে আমরা দেখতে পাই, মনা কাপড়ের উপর প্রথমে নক্শা এঁকে নেয়। পর্যায়ক্রমে দিয়াশলাইয়ের কাঠি কাপড়ের ভিতরে দিয়ে সুতা দিয়ে বেঁধে কাপড়টি রঙের মিশ্রণে ডুবিয়ে টাইডাই করে। কাপড়ে টাইডাই করতে হলে সাবান ও সোডার সাহায্যে প্রথমে বস্তুটি এমনভাবে পরিষ্কার করতে হবে যেন মাড় না থাকে। মাড় ছাড়াবার পর বস্তুটি ভালোভাবে ধৌত করে শুকিয়ে ইস্ত্রি করে নিতে হবে। সাধারণত সুতি, লিনেন, সিল্ক, রেয়ন এবং নানা প্রকার মিশ্র সুতার কাপড়ে এ নক্শা তোলা যায়।নিচে মনার নক্শা পদ্ধতিটি আলোচনা করা হলো- ⦿ প্রথমে কাপড়টি ধুয়ে শুকিয়ে নিতে হবে যাতে কাপড়টিতে মাড় না থাকে।⦿ এরপর কাপড়টিকে পছন্দ মতো নকশা অনুযায়ী সুতা দিয়ে শক্ত করে বাঁধতে হবে।⦿ সম্পূর্ণ কাপড় পানিতে ডুবে যায় এমন হাঁড়িতে পানি গরম করতে হবে।⦿ বাটিতে রঙগুলো নিতে হবে।⦿ কস্টিক সোডা ও হাইড্রোজ পৃথকভাবে একটা একটা করে গরম পানির হাঁড়িতে গুলে দিতে হবে।⦿ বাঁধা কাপড়টি ঠান্ডা পানিতে ভালোভাবে ভিজিয়ে নিয়ে রঙের হাঁড়িতে ডুবিয়ে দিতে হবে।⦿ কম আঁচে কাপড়টি ১০ মিনিট রঙের হাঁড়িতে রাখতে হবে।⦿ এরপর কাপড়টি উপরে-নিচে ভালোভাবে নাড়াতে হবে যেন রঙ সম্পূর্ণ কাপড়ে ভালোভাবে লাগে।⦿ রঙের হাঁড়ি থেকে কাপড়টি উঠিয়ে ছায়ায় শুকাতে হবে।⦿ কাপড়টি ২/৩ দিন ভালোভাবে শুকানোর পর ধুতে হবে। পরে বাঁধন খুলে সাবান পানিতে ভালোভাবে ধুয়ে শুকাতে হবে।পরিশেষে বলা যায়, উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করে মনা তার জামাতে টাইডাই নক্শা করে।
HSC Home Science 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Home Science 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মনার নক্শা পদ্ধতিটি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর